এক্সপ্লোর

Daily Horoscope: শুক্রে কী রয়েছে ভাগ্যে? কারা ফুলেফেঁপে উঠবেন? কাদের কপালে ভাঁজ?

Daily Astrology: কেমন যাবে আগামীকাল? শুক্রবার ভাগ্যদেবতার আশীবার্দ কাদের উপর? কাদের সতর্ক থাকা প্রয়োজন? কাদের জীবনে আসবে সুখবর? কোন রাশির জাতকের জন্য কী অপেক্ষা করছে?

কলকাতা: শুক্রবার কেমন যাবে? কোন রাশির জাতকের জন্য কী বলছে ভাগ্য়? 

মেষ রাশি(aries): কাজের জায়গায় মন নিয়ন্ত্রণে রাখুন। পকেট বুঝে খরচ করা জরুরি। অতিরিক্ত খরচ করলে পরে টানাটানিতে পড়তে হতে পারে। ব্য়বসায়ীরা অর্থের জোগান নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, তবে তা নিয়ে বেশি চিন্তা করবেন না। আর্থিক লেনদেন নিয়ে সব বিষয়ে সতর্ক থাকুন। প্রতারণা থেকে সাবধান, নয়তো অর্থক্ষতি হতে পারে। 

বৃষ রাশি(taurus): সফটঅয়্যার সংক্রান্ত কাজ করেন এমন ব্য়ক্তি নিজের কর্মপরিকল্পনা গোপন রাখবেন। ব্যবসায় সামান্য ক্ষতি হতে পারে, তা নিয়ে মন খারাপ করবেন না। দ্রুত ব্যবসার উন্নতি হবে। গ্রাহকদের চাহিদার দিকে নজর দিন। কঠোর পরিশ্রম করলে তবেই কাঙ্খিত ফল মিলতে পারে, তার সঙ্গেই ধৈর্য ধরতে হবে। কোনও ঋণ নিয়ে থাকলে পরিশোধ করা শুরু করতে পারেন। স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি দিন।

মিথুন রাশি(gemini): কর্মক্ষেত্রে লাভ ও উন্নতির সম্ভাবনা রয়েছে। মন খুশি থাকতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা মনে রাখুন, কোনওভাবেই নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। তাহলেই পরিবারে সমস্যা এড়ানো যাবে। যদি কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে ব্য়বসায় বিপুল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যতই ব্যস্ততা থাকুন সন্তান ও পরিবারকে সময় দিতে হবে। কথাবার্তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।   

কর্কট রাশি(cancer): যদি কোনও বিশেষ প্রকল্প নিয়ে কাজ করে থাকেন, তাহলে সেদিকে পুরো মনোযোগ দিন। সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারলে আপনার মর্যাদা অনেকটাই বেড়ে যাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। যাঁরা পরিবহন ও প্রসাধনী সংক্রান্ত ব্যবসা করেন তাঁরা এদিন ভাল লাভ পেতে পারেন। ঘরবাড়ি সাফসুতরো রাখার চেষ্টা করুন। বাইরের খাবার এড়িয়ে চলুন।

সিংহ রাশি(leo): অফিসে বা কাজের জায়গায় যদি আপনাকে কোনও প্রেজেন্টেশন দিতে হয়, তাহলে আগে বেশ কয়েকবার অনুশীলন করুন। তাহলেই আপনার প্রেজেন্টেশন ভাল হবে। তেমন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা নিয়ে ভাল করে প্রচার চালান, তাহলেই আপনার ব্য়বসার উন্নতি হবে। সন্তানের আচরণ নিয়ে চিন্তিত বোধ করতে পারেন। যাঁরা অন্তঃসত্ত্বা তাঁরা নিজের দিকে খেয়াল রাখুনষ

কন্যা রাশি(virgo): অধস্তন কারও উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। কোনও বিষয়ে নিজের জ্ঞানের জন্য কারও কাছে অহঙ্কার করা উচিত নয়। ব্যবসায়ীরা তাঁদের লাভ, খরচের হিসেব ঠিকমতো রাখুন, তাহলেই ব্যবসা ভালভাবে চলতে পারে। জীবনসঙ্গীর প্রতি আস্থা বজায় রাখুন, অন্য কারও কথায় বিভ্রান্ত হয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ তৈরি করবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।

তুলা রাশি(libra): এদিন অফিসে অনেকটাই কাজের চাপ থাকবে। সহকর্মী ও অধস্তন কর্মীদের সাহায্যে নিজের কাজ ভালভাবে শেষ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকায় পদোন্নতি হতে পারে। ব্য়বসায়ীরা এদিন কোনওরকম বিনিয়োগ এড়িয়ে চলুন। তবে মোটের উপর ব্যবসা ভাল যাবে। স্বাস্থ্যের দিকে সমস্যা হতে পারে, গাঁটে ব্যথা হতে পারে। এদিন কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। 

বৃশ্চিক রাশি(scorpio): এদিন চাকরি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন। যদি একান্তেই কোনও সিদ্ধান্ত নিতে হয় তাহলে উপদেষ্টাদের সঙ্গে কথা বলুন। কারণ গ্রহের অবস্থান অনুযায়ী আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তেমনটা হলে পরে পস্তাবেন। ব্য়বসায়ীদের জন্য দিনটি বিশেষ ভাল যাবে না। এখনই ব্যবসায় কোনও পরিবর্তন করবেন না। তরুণরা মনে নেতিবাচক চিন্তাকে জায়গা দেবেন না। পুরনো রোগগুলিকে হালকা ভাবে নেবেন না।

ধনু রাশি(sagittarius):অফিসে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক হতে পারে, তাই আচরণে একটু নম্রতা আনুন। যে কোনওরকমের তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। নয়তো খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে পারে যা আপনার চাকরিকে প্রভাবিত করতে পারে। ভাইবোনের কাছ থেকে সবরকম সহযোগিতা পাবেন। স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন।  

মকর রাশি(capricorn): অফিসে জরুরি কাজ সামলানোর বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে অফিসে নিজের জায়গা ভাল থাকবে। কঠোর পরিশ্রম করলে ব্যবসায়ীরা অবশ্যই সফল হবেন। আর্থিক সুবিধাও মিলবে। তরুণদের অনেকের কাঁধে দায়িত্ব থাকতে পারে, ঠিকমতো সেগুলি মিটিয়ে নিন। ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যবহার ভাল রাখবেন যাতে যে কোনও ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকে। 

কুম্ভ রাশি(aquarius): কাজের জায়গায় ভাল সময় কাটবে। হঠাৎ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাহায্য় করতে হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার জন্য নানা যোগাযোগ করতে পারেন। এটি ভাল দিন হবে। এদিন নিয়ম মেনে চলুন, সামান্য নিয়ম ভাঙলেই আর্থিক জরিমানা ভোগ করতে হবে পারে। তরুণদের কেউ কেউ প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তা কাজেও আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ এড়িয়ে চলুন। 

মীন রাশি(pisces): কাজের জায়গায় এদিন কিছুটা মানসিক বোঝা বইতে হতে পারে। আগের জমে থাকা কাজ শেষ করতে বেগ পেতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। ব্য়বসায়ী হাজার সমস্যার সম্মুখীন হলেও ব্য়বসার অবনতি হতে দেবেন না, আপনার ব্য়বসা ভাল হবেই। বাড়িতে কোনও মেরামতের কাজ করাতে চাইলে এটা শুরু করার জন্য শুভ দিন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন: ধনু রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ, ৫ রাশির ভাগ্য চমকাবে সোনার মতো

সেরা শিরোনাম

Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rajyog 2026: দীপাবলির আগেই ভাগ্যে রাজযোগ, ৪ রাশিতে অঢেল টাকা-সুখ, ফ্ল্যাট-গাড়ি কেনার শুভ যোগ
দীপাবলির আগেই ভাগ্যে রাজযোগ, ৪ রাশিতে অঢেল টাকা-সুখ, ফ্ল্যাট-গাড়ি কেনার শুভ যোগ
Astrology : হাতে টাকা, চাকরিতেও বড় মোড়, পুজোর ৫ দিনের মধ্যেই ৬ রাশির জীবনে বিরাট পরিবর্তন, আপনার রাশি তালিকায়?
হাতে টাকা, চাকরিতেও বড় মোড়, পুজোর ৫ দিনের মধ্যেই ৬ রাশির জীবনে বিরাট পরিবর্তন, আপনার রাশি তালিকায়?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget