এক্সপ্লোর

Maghi Purnima 2024 : মাঘীপূর্ণিমায় কী করলে পাপক্ষয় হয়? জানুন পুণ্যস্নানের সঠিক সময় ও নিয়ম

Maghi Purnima 2024 : মাঘ পূর্ণিমার দিনে ত্রিবেণীতে শেষ স্নান করা হয়। মাঘ পূর্ণিমার পুণ্যস্নান সুখ, সৌভাগ্য, ধন নিয়ে আসতে পারে। সন্তানের সৌভাগ্য নিয়ে আসে।  

Importance of Magha Purnima: হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকে মাঘ পূর্ণিমা বলা হয়। এই তিথিতে স্নান, দান এবং জপ অত্যন্ত ফলদায়ক। পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে  মাঘ পূর্ণিমা পর্যন্ত মাঘ স্নান করেন অনেকে। মাঘ পূর্ণিমার দিনে ত্রিবেণীতে শেষ স্নান করা হয়। মাঘ পূর্ণিমার পুণ্যস্নান সুখ, সৌভাগ্য, ধন নিয়ে আসতে পারে। সন্তানের সৌভাগ্য নিয়ে আসে।  

মাঘ পূর্ণিমার গুরুত্ব
বিশ্বাস করা হয়, মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান করেন। তাই মাঘ পূর্ণিমার দিনে প্রয়াগে ত্রিবেণী স্নান করা শুভ বলে মনে করা হয়। এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। পাপ ক্ষয় হয়।  মাঘ পূর্ণিমায় পুষ্য নক্ষত্রের উপস্থিতির কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়।  মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পূজা করা, পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা উচিত। মাঘ পূর্ণিমার দিন, সূর্যোদয়ের আগে, যে কোনও নদী, জলাশয়ে স্নান করে সূর্য দেবকে অর্ঘ্য দিলে সৌভাগ্য আসে।

হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার গুরুত্ব কেন অপরিসীম

এই দিনে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাসে করা পবিত্র স্নান ও তপস্যার মহিমার কথা বলেন শাস্ত্রোজ্ঞরা। এ বছর মাঘ পূর্ণিমা  পড়েছে  ২৩ ফেব্রুয়ারি । এদিন বিকেল ৩.৩৩ মিনিটে থেকে পূর্ণিমা লাগবে।  আর পূর্ণিমা তিথি শেষ হবে ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫.৫৯ মিনিটে। অতএব, উদয়তিথির কারণে, মাঘ পূর্ণিমা ২৪ ফেব্রুয়ারি, শনিবার উদযাপিত হবে।

মাঘ পূর্ণিমা মাঘী পূর্ণিমা নামেও পরিচিত। মাঘ পূর্ণিমার দিনে করা দান শীঘ্রই ফল দেয়। এই দিনে ফল, গুড়, ঘি, বস্ত্র ও শস্য দান করুন। এই দিনে, অভাবী মানুষকে প্রয়োজনীয় জিনিস দান করুন, উপকার পাবেন। এই দিনে পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি যদি কোনও নদীতে যেতে না পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না। তার সঙ্গে নারায়ণের মন্ত্র জপ করুন। 

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Astrology : উল্টোরথের আগেই ৬ রাশির মাথা ঘোরানো সাফল্য ও প্রাপ্তি যোগ, আপনার রাশিও কি তালিকায়?
উল্টোরথের আগেই ৬ রাশির মাথা ঘোরানো সাফল্য ও প্রাপ্তি যোগ, আপনার রাশিও কি তালিকায়?
Kalker Rashifal : রাত পেরোলেই একের পর এক সমস্যা, হতাশ হয়ে পড়বেন এই রাশি; পদে পদে চ্যালেঞ্জ
রাত পেরোলেই একের পর এক সমস্যা, হতাশ হয়ে পড়বেন এই রাশি; পদে পদে চ্যালেঞ্জ
শনি-মঙ্গলের যৌথ দৃষ্টি ! ভাগ্যে চমকে দেওয়া বদল, ৪ রাশির বিরাট লাভের যোগ অগাস্ট পড়লেই
শনি-মঙ্গলের যৌথ দৃষ্টি ! ভাগ্যে চমকে দেওয়া বদল, ৪ রাশির বিরাট লাভের যোগ অগাস্ট পড়লেই

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget