এক্সপ্লোর

Shani Horoscope : ২০২৫ এ শনির সাড়ে সাতি, আর্থিক অনটন থেকে স্বাস্থ্য অবনতি, নানাদিক থেকে ৩ রাশি হতে পারেন জেরবার

কাজের ভিত্তিতেই মানুষকে ফল প্রদান করেন শনি। শনির সাড়ে সাতি বা ধইয়া চললে সময়টা কঠিন হতে পারে।  ২০২৫ এ সেই তালিকায় কারা ?

কলকাতা : শনিকে সবাই ডরায়।  শনি যখনই তার রাশি পরিবর্তন করে, তখন এটি এই গ্রহ সব রাশির মানুষকে প্রভাবিত করে। শনি যখন কোনো রাশিতে যায়, তখন সেখানে প্রায় আড়াই বছর থাকে। তারপর তার রাশি পরিবর্তন করে। শনির ধীর গতি। তাই শনির প্রভাব ভাল হোক বা মন্দ, তার প্রভাব দীর্ঘকাল থাকে। শনিদেবকে ফলাফল দাতা বলা হয় তাই।  এবং ন্যায়ের দেবতা মনে করা হয়। তবে শনিদেব সকলকে একই রকম কষ্ট দেনা । কাজের ভিত্তিতেই মানুষকে ফল প্রদান করেন শনি। শনির সাড়ে সাতি বা ধইয়া চললে সময়টা কঠিন হতে পারে।  ২০২৫ এ কোনো কোনো রাশি সাড়ে সাতি ও ধইয়ার জন্য কঠিন সময়ের মধ্যে পড়বে। 

মেষ রাশি 
২০২৫ সালের মার্চ থেকে, মেষ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হবে। তাই এই রাশির জাতকদের অসুবিধা বাড়বে। মেষ রাশির জাতকদের আর্থিক অবস্থার অবনতি হবে। কিছু বড় ক্ষতি হতে পারে। তবে ন্যায়নিষ্ঠ সৎ মানুষদের ক্ষতি স্পর্শ করবে না। শনি নিজেই তাঁদের কষ্ট দেন না। কারণ ন্যায়নিষ্ঠদের প্রতি শনির সর্বদা ভাল নজর। এই সময় আয় কমতে পারে। ব্যয় বাড়ে। এছাড়া শারীরিক সমস্যাও আসতে পারে। হাড় সংক্রান্ত রোগ হতে পারে। সাবধানে চলা ফেরা করতে হবে। 

কুম্ভ 
সাড়ে সাতির  শেষ পর্বে কুম্ভ রাশির জাতকদের জন্য অনেক সমস্যা হতে পারে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। চাকরিতে বারবার সমস্যা দেখা দেবে, তবে সৎ চাকুরেরা সমস্যায় পড়বেন না। সহকর্মীদের সঙ্গে সমস্যা হতে পারে। তবে সবার নয়। বড় ক্ষতি এড়াতে ভাল - খারাপ মানুষের মধ্যে ফারাকটা বুঝতে হবে।  কঠোর পরিশ্রমের পুরষ্কার পাবেন, তবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতেও পারেন। ব্যবসায়ীরাও সমস্যায় পড়তে পারেন। খরচ বাড়বে। 

মীন 
শনির সাড়ে সাতির ২য় দশা শুরু হচ্ছে। এই সময়টা অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করা হয়। মীন রাশিতে শনির সাড়ে সাতির দ্বিতীয় দশা ধন-সম্পদ ও কর্মজীবন সংক্রান্ত সমস্যা ডেকে আনতে পারে। তবে সৎ পথে থাকলে শনিদেবই সব সমস্যা কাটিয়ে দেবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক অবস্থা দুর্বল হতে পারে, তবে সবার একই রকম সমস্যা আসে না। শনিদেব সবাইকে কর্মফল অনুসারে ফল দেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। নতুন চাকরি খোঁজার চেষ্টা চালিয়ে যান। 

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Astro: ষষ্ঠীতে 'মহা বিপদে' ৪ রাশি ! হাত থেকে বেরিয়ে যাবে এই সব সুযোগ, কিন্তু অর্থ ভাগ্য ভাল এঁদের, জুটতে পারে লটারিও
ষষ্ঠীতে 'মহা বিপদে' ৪ রাশি ! হাত থেকে বেরিয়ে যাবে এই সব সুযোগ, কিন্তু অর্থ ভাগ্য ভাল এঁদের, জুটতে পারে লটারিও
Surya Gochar 2026: সূর্য গোচরের প্রভাব, ১৭ অক্টোবর ৫ রাশির জীবনে ঘটবে 'ভয়ঙ্কর ঘটনা' ! কোন কোন সমস্যার সম্মুখীন হবেন ?
সূর্য গোচরের প্রভাব, ১৭ অক্টোবর ৫ রাশির জীবনে ঘটবে 'ভয়ঙ্কর ঘটনা' ! কোন কোন সমস্যার সম্মুখীন হবেন ?
Daily Astrology: পুজোর মধ্যেই প্রাপ্তি যোগ, তবে প্রতারিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সাবধান, কারা আছেন এই তালিকায় ?
পুজোর মধ্যেই প্রাপ্তি যোগ, তবে প্রতারিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সাবধান, কারা আছেন এই তালিকায় ?
Daily Astrology:ষষ্ঠীতে বিশেষ যোগ, আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, অর্থভাগ্যে বড় বদল এই ২ রাশির জাতকদের
ষষ্ঠীতে বিশেষ যোগ, আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, অর্থভাগ্যে বড় বদল এই ২ রাশির জাতকদের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget