এক্সপ্লোর

Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব

Iran-Israel War: কী করে খামেনেইয়ের নাগাল পেল আমেরিকা এবং ইজ়রায়েল, সেই নিয়ে এখনও পর্যন্ত একাধিক তত্ত্ব সামনে এসেছে।

নয়াদিল্লি: বহু বছর ধরে চলছিল প্রস্তুতি। শেষ পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি মেলে সাফল্য। ইরানে আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যা নিয়ে এমনই তথ্য সামনে এসেছে। গোটা তেহরানের ট্র্যাফিক সিগনালই ইজ়রায়েল হ্য়াক করে নিয়েছিল বলে জানা যাচ্ছে। আর সেই আবহেই নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, খামেনেইয়ের ঘনিষ্ঠবৃত্তে নিজেদের চর ঢুকিয়েছিল ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ (Mossad). দন্ত চিকিৎসক সেজে খামেনেই ঘনিষ্ঠদের মুখের ভিতর ‘ট্র্যাকিং চিপ’ চালান করে দেওয়া হয়। আর তাতেই খামেনেইয়ের নাগাল মেলে শেষ পর্যন্ত। (Iran-Israel War)

কী করে খামেনেইয়ের নাগাল পেল আমেরিকা এবং ইজ়রায়েল, সেই নিয়ে এখনও পর্যন্ত একাধিক তত্ত্ব সামনে এসেছে। তাতেই নয়া সংযোজন  ছদ্ম দন্ত চিকিৎসকের ভূমিকা। জানা যাচ্ছে, খামেনেইয়ের নাগাল পেতে ইরানে নিজেদের গুপ্তচর ঢুকিয়ে দেয় মোসাদ, যার মধ্যে দন্ত চিকিৎসকও ছিলেন। ইরানের শীর্ষ অধিকর্তা এবং খামেনেইয়ের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়তে সফল হন তাঁরা। দাঁত তোলা, দাঁতের ক্ষয় রোধ, সবেতেই ডাক পড়তে শুরু করে তাঁদের। সেই চিকিৎসা করতে গিয়েই খামেনেই ঘনিষ্ঠদের দাঁতের ভিতর ‘ট্র্যাকিং চিপ’ চালান করে দেওয়া হতো, যার মাধ্যমে তাঁদের গতিবিধি সংক্রান্ত সমস্ত তথ্য পেত মোসাদ। (Mossad News)

গ্যাস্ট্রো চিকিৎসকরাও একই কাজ করতেন বলে দাবি সামনে আসছে। যদিও এর সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসার নামে দীর্ঘ সময় ধরে এমন কাজ চালানো অসম্ভব। যদিও বা গোপনে কোনও চিপ বসানো হয়ে থাকে, তা কোনও না কোনও ভাবে ধরা পড়ে যাবেই। এর সপক্ষে কোনও দৃঢ় প্রমাণ না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে মত তাঁদের। 

তবে এখানেই শেষ নয়, খামেনেইয়ের হাতে তিল তিল করে গড়ে ওঠা ইরানের রেভলিউশনারি গার্ডসে মোসাদ নিজেদের গুপ্তচর ঢোকাতে সফল হয়েছিল বলেও দাবি উঠছে। রেভলিউশনারি গার্ডসের কম্যান্ডার ইসমাইল কানি আসলে মোসাদের গুপ্তচর এবং আমেরিকার CIA-এর খোচর বলেও উঠছে অভিযোগ। আমেরিকা এবং ইজ়রায়েল একযোগে ইরানে হামলা চালালেও, তিনি বেঁচে গিয়েছেন এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। Reddit থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলার কিছু ক্ষণ আগেও খামেনেইয়ের বাড়িতে ছিলেন ইসমাইল। হামলার ঠিক আগে আগে বেরিয়ে যান। ইরান বা ইজ়রায়েলের তরফে কোনও মন্তব্য করা হয়নি এ নিয়ে।

আমেরিকার হাতে কাসেম সোলেমনির মৃত্যুর পর ২০২০ সলে Quds Forces-এর দায়িত্ব পান ইসমাইল। এই Quds Forces আসলে রেভলিউশনারি গার্ডসের বিদেশি শাখা, যারা বিদেশে ইরানের হয়ে কৌশলী অভিযান চালায়। পাশাপাশি, মোসাদ BadeSaba অ্যাপ হ্যাক করে নেয় বলেও দাবি করা হচ্ছে। সেটি একটি প্রার্থনা-অ্যাপ গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি। তবে এই সব দাবিদাওয়ার গোটাটাই চর্চানির্ভর। সরকারি ভাবে কোনও দেশের তরফে বিবৃতি আসেনি এ নিয়ে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget