এক্সপ্লোর

Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে

Stock Market Crash : এদিন সেনসেক্স (Sensex) ১০ মাসের সর্বনিম্নে পৌঁছেছে, নিফটি (Nifty 50) নেমে গেছে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে নিচু স্তরে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ভারতের শেয়ার বাজার তিন দিন ধরে পতনশীল।
  • সেনসেক্স ১০ মাস এবং নিফটি ৬ মাসের সর্বনিম্ন স্তরে নেমেছে।
  • ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা প্রভাব ফেলেছে।
  • ধাতু, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও রিয়েলটি সেক্টর ক্ষতিগ্রস্ত; আইটি সেক্টর ইতিবাচক।

Stock Market Crash :  মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের (Iran Israel War) কালো মেঘের ছায়া পড়ল ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market)। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বুধবার টানা তৃতীয় দিনের মতো পতনের সাক্ষী থাকল দালাল স্ট্রিট (Dalal Street)। এদিন সেনসেক্স (Sensex) ১০ মাসের সর্বনিম্নে পৌঁছেছে, নিফটি (Nifty 50) নেমে গেছে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে নিচু স্তরে। 

বাজারের হালচাল: এক নজরে
বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের জেরে এদিন বাজারের সব সেক্টরেই ব্যাপক বিক্রির চাপ লক্ষ্য করা গেছে।

সেনসেক্স: ১,১২২.৬৬ পয়েন্ট (১.৪০%) কমে থিতু হয়েছে ৭৯,১১৬.১৯ অঙ্কে।

নিফটি: ৩৮৫.২ পয়েন্ট (১.৬%) পড়ে গিয়ে বন্ধ হয়েছে ২৪,৪৮০.৫ পয়েন্টে।

বাজার বিশেষজ্ঞদের মতে, নিফটির জন্য এখন ২৪,৩০০–২৪,২০০ স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে। এটি ভেঙে গেলে সূচক ২৪,০০০-এর মনস্তাত্ত্বিক স্তরে নেমে যেতে পারে। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর জন্য নিফটিকে অন্তত ২৪,৬০০ থেকে ২৫,০০০-এর বাধা অতিক্রম করতে হবে।

কেন এই ধস ?
মূলত ভূ-রাজনৈতিক অস্থিরতাই বিনিয়োগকারীদের মনোবল ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা থাকে, যা ভারতীয় অর্থনীতির জন্য উদ্বেগের কারণ। এই অনিশ্চয়তার কারণে বড় বিনিয়োগকারীরা তড়িঘড়ি নিজেদের পজিশন খালি করে দিচ্ছেন।

কোন সেক্টরের কী অবস্থা ?
এদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেটাল (ধাতু) সেক্টর। নিফটি মেটাল ইনডেক্স সবথেকে বড় পতনের মুখ দেখেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (PSU Bank) এবং রিয়েলটি সেক্টরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

বৃহত্তর বাজারের অবস্থা ছিল আরও শোচনীয়:

নিফটি মিডক্যাপ: ২.২% পতন।

নিফটি স্মলক্যাপ: ২.১% পতন।
খাদের কিনারেও আশার আলো: আইটি সেক্টর
এত বড় ধসের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল নিফটি আইটি ইনডেক্স। মূলত টেকনোলজি স্টকগুলির হাত ধরেই এটি একমাত্র ইতিবাচক সেক্টর হিসেবে দিন শেষ করেছে।

বিজয়ী স্টক (Top Gainers) পরাজিত স্টক (Top Losers)
ভারতী এয়ারটেল টাটা স্টিল
ইনফোসিস লারসেন অ্যান্ড টুব্রো (L&T)
টেক মাহিন্দ্রা বাজাজ ফিন্যান্স
  আল্ট্রাটেক সিমেন্ট

টাটা স্টিল এদিন সেনসেক্স প্যাকের মধ্যে সবথেকে বড় ল্যাগার্ড বা লোকসানকারী হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া ইন্ডিগো এয়ারলাইন্স (ইন্টারগ্লোব অ্যাভিয়েশন) এবং এনটিপিসি-র শেয়ারেও বড় পতন দেখা গেছে।

বিনিয়োগকারীদের জন্য বার্তা
বাজার বিশেষজ্ঞরা আপাতত 'অপেক্ষা করো এবং দেখো' (Wait and Watch) নীতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশ্ব পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা প্রবল।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

শেয়ার বাজারে পতনের মূল কারণ কী?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আমেরিকার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মতো ভূ-রাজনৈতিক অস্থিরতা বাজারের পতনের প্রধান কারণ।

সেনসেক্স ও নিফটি কতটা কমেছে?

সেনসেক্স ১০ মাসের সর্বনিম্ন ৭৯,১১৬.১৯ অঙ্কে নেমেছে, যা ১.৪০% পতন। নিফটি ছয় মাসের সর্বনিম্ন ২৪,৪৮০.৫ পয়েন্টে বন্ধ হয়েছে, যা ১.৬% হ্রাস।

কোন সেক্টরগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?

মেটাল (ধাতু) সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (PSU Bank) এবং রিয়েলটি সেক্টরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

কোন সেক্টরটি ইতিবাচক ছিল?

আইটি সেক্টর একমাত্র ইতিবাচক সেক্টর হিসেবে দিন শেষ করেছে, মূলত টেকনোলজি স্টকগুলির ভালো পারফরম্যান্সের কারণে।

বিনিয়োগকারীদের জন্য বাজার বিশেষজ্ঞদের কী পরামর্শ?

বাজার বিশেষজ্ঞরা আপাতত 'অপেক্ষা করো এবং দেখো' নীতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশ্ব পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget