এক্সপ্লোর

Vastu Tips: কোন দিকে কোন দেবতা বিরাজ করেন ? কী বলছে বাস্তুশাস্ত্র ? জেনে নিন পুজো-সংক্রান্ত নিয়ম

Puja Room: বাড়িতে দেব-দেবীর আশীর্বাদ যাতে থাকে এবং পুজোর পূর্ণ সুফল পাওয়া যায়, সেই জন্য পুজোর ঘরে বাস্তু নিয়ম মেনে চলা জরুরি।

কলকাতা : বাস্তু শাস্ত্রে প্রতিটি ঘরের একটি নির্দিষ্ট দিক উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী বাড়ির মন্দির সম্পর্কিত বিশেষ নিয়মের উল্লেখ করা হয়েছে। বাড়িতে দেব-দেবীর আশীর্বাদ যাতে থাকে এবং পুজোর পূর্ণ সুফল পাওয়া যায়, সেই জন্য পুজোর ঘরে বাস্তু নিয়ম মেনে চলা জরুরি। ভুল নিয়মে করা পুজো থেকে সুফল পাওয়ার পরিবর্তে সমস্যায় পড়তে হতে পারে।  
 
এবিপি নিউজকে জ্যোতিষী ডাঃ অনীশ ব্যাস জানিয়েছেন, পুজোর স্থান থেকে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। তাই বাস্তু অনুসারে আপনার পুজো ঘরটি এমন হওয়া উচিত যাতে বাড়িতে আরও ভাল উপায়ে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। বাস্তুতে, প্রতিটি দেবতার একটি নির্দিষ্ট দিক উল্লেখ করা হয়েছে।

জ্যোতিষী বলেন যে, প্রতিটি দিকের জন্য দেবতা রয়েছে। যিনি সেই দিকটিকে প্রতিনিধিত্ব করেন। তাই ওই এলাকায় দেবতার আশীর্বাদ পেতে হলে ওই নির্দিষ্ট দিকেই পুজো করা ভাল। যেমন- দেবী মা ও হনুমানজির দক্ষিণ দিকে, গণেশ, লক্ষ্মী ও কুবেরের উত্তর দিকে, উত্তর-পূর্ব দিকে রাধা-কৃষ্ণের পুজো করা উচিত।

পূর্ব দিকে শ্রী রাম দরবার, ভগবান বিষ্ণু ও সূর্যের পুজো করলে পরিবারে সৌভাগ্য বৃদ্ধি পায়। পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে বিদ্যা দানকারী মা সরস্বতীর পুজো করলে জ্ঞান বৃদ্ধি পায়। সম্পর্ক ও সংযোগের দিক, দক্ষিণ-পশ্চিম দিকে পূর্বপুরুষদের পুজো সুখ ও সমৃদ্ধি দেয়।

জ্যোতিষী জানান, সকাল-সন্ধ্যা নিয়মিত প্রদীপ জ্বালাতে হবে এবং পুজোর স্থানে একটি শঙ্খ রাখতে হবে। এমনটা করলে নেতিবাচক শক্তি দূর হবে এবং পরিবারে সুখ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হবে। পুজোর ঘরে কখনোই শুকনো ফুল রাখবেন না। এটিকে বাস্তুতে অশুভ বলে মনে করা হয়। পুজোর ঘরে হালকা সবুজ, হলুদ, বেগুনি বা ক্রিম যে কোনও ধরনের সাত্ত্বিক রং ব্যবহার করলে মনে শান্তি আসে।

জ্যোতিষী বলেছেন, উপাসনালয়ের নীচে বা উপরে টয়লেট থাকা উচিত নয়। পুজোর ঘরে মহাভারতের ছবি, পশু-পাখির ছবি রাখা উচিত নয়। এমনকী মৃত ব্যক্তির ছবিও এখানে রাখা উচিত নয়। পুজোর ঘরে সম্পদ লুকিয়ে রাখা শুভ বলে মনে করা হয় না। এখানে কোনো খণ্ডিত ছবি বা মূর্তি রাখবেন না। দক্ষিণ-পশ্চিম দিকে তৈরি ঘর পুজোর জন্য ব্যবহার করা উচিত নয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Tomorrow Horoscope: এই রাশির জন্য দিনটি চমৎকার ! লাভবান হবেন ৩ ক্ষেত্রে, কিন্তু একটি জিনিসে সাবধান না হলেই...
এই রাশির জন্য দিনটি চমৎকার ! লাভবান হবেন ৩ ক্ষেত্রে, কিন্তু একটি জিনিসে সাবধান না হলেই...
Astro: কোন ক্ষেত্রে উন্নতি, কোন ক্ষেত্রে বাধা ? কাদের জীবনে ফিরছে সাফল্যের চাবিকাঠি ? পড়ুন আগামীকালের রাশিফল
কোন ক্ষেত্রে উন্নতি, কোন ক্ষেত্রে বাধা ? কাদের জীবনে ফিরছে সাফল্যের চাবিকাঠি ? পড়ুন আগামীকালের রাশিফল
Monthly Tarot Horoscope: অক্টোবরে 'ভাগ্যের দুয়ার' খুলছে এই ৭ রাশির ! অর্থ, লটারি, সঙ্গে ৩ ক্ষেত্রে জ্যাকপট, তবে সতর্ক থাকবেন এঁরা
অক্টোবরে 'ভাগ্যের দুয়ার' খুলছে এই ৭ রাশির ! অর্থ, লটারি, সঙ্গে ৩ ক্ষেত্রে জ্যাকপট, তবে সতর্ক থাকবেন এঁরা
Shani Nakshatra Parivartan 2026: আগামী ৮৩ দিনে শনির নক্ষত্র পরিবর্তন, আয়ে বড় সমৃদ্ধি, পুজোর আগেই বিরাট লাভ
আগামী ৮৩ দিনে শনির নক্ষত্র পরিবর্তন, আয়ে বড় সমৃদ্ধি, পুজোর আগেই বিরাট লাভ

ভিডিও

Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget