এক্সপ্লোর

Weekly Astrology : এসপ্তাহে প্রোমোশনের সুযোগ একাধিক রাশির জাতকের, আপনি আছেন ?

Weekly Astrology : আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...

কলকাতা : কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...

মেষ : চলতি সপ্তাহে ভাগ্য সহায় থাকবে। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করবেন। কর্মক্ষেত্রে সিনিয়ররা এবং ম্যানেজমেন্ট আপনার প্রচেষ্টার প্রশংসা করবে। সন্তানদের কারণে খুশি থাকবেন। ভাই-বোনদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। কিন্তু, বাবার স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ : চলতি সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার মনযোগ বাড়বে। এর জেরে আয় বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রমের পরিচিতি পাবেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা সুযোগ পেতে পারেন। এই সময়ে আপনি নতুন কোনও বন্ধু করবেন, যিনি হবেন প্রভাবশালী। নিজের কথার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারবেন। পারিবারিক জীবনে সমস্যা থাকতে পারে। অপ্রয়োজনীয় উদ্বেগ আসতে পারে। যার জেরে চিন্তিত হয়ে পড়বেন।

মিথুন : চলতি সপ্তাহে উৎসাহে ভরপুর থাকবেন। পেশাগতভাবে, যাঁরা বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন, তাঁরা সময়ে সাফল্য পাবেন। ছাত্ররা উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন। কেউ বিদেশে পড়াশোনা করতে চাইলে, এটা ভাল সময়। কখনও কখনও উদ্ধত হয়ে পড়তে পারেন। যা আপনার ভালবাসার মানুষটির পছন্দ হবে না। পেশীতে বা পিঠে যন্ত্রণা হতে পারে। যার জেরে চিন্তিত হয়ে পড়বেন।

কর্কট : চলতি সপ্তাহে উৎসাহিত থাকবেন। প্রতিযোগীকে ক্ষমতাচ্যুত করতে সফল হবেন। এই সময় ভাল উপার্জন হবে। কিন্তু, বস্তুগত বিষয়ে আপনার খরচ হবে। তার জেরে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে ঘাটতি পড়বে। খরচের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। যদি সরকারি কর্মী হন বা সিনিয়র পজিশনে আছেন, তাহলে সাফল্য পাবেন। যেসব ছাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্যের মুখ দেখবেন।

সিংহ : এই সময়ে কর্মক্ষেত্রে কোনও ইস্যু আসতে পারে। যার জেরে অস্বস্তিতে থাকবেন। যদিও কৌশল এবং ধৈর্য্যের জেরে সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনও কিছুতে নেতৃত্ব দিচ্ছেন, তো এই সময়ে প্রোমোশন পেতে পারেন। এই সময়পর্ব সন্তানদের কারণে খুশি থাকতে পারেন। এটা ছাত্রদের পক্ষে অনুকূল সময়। কারণ, তাঁদের মনোসংযোগ এবং শেখার ক্ষমতা থাকবে অসাধারণ। পেট ও চোখের সমস্যা ভোগাতে পারে।

কন্যা : এই সময়ে আপনার মনে এমন কিছু পরিকল্পনা আসতে পারে যার জেরে কেরিয়ার ও অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। আর্থিকভাবে ভাল ফল পাবেন। বিনিয়োগের ইতিবাচক ফল পেতে শুরু করবেন। তবে, মেজাজের অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে অসহযোগিতার জেরে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। অতীতের কোনও স্বাস্থ্য সমস্যা কেটে যাবে এবং স্বস্তি পাবেন।

তুলা : চলতি সপ্তাহে উৎসাহিত থাকবেন। কমিউনিকেশন স্কিল দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। অন্যের সঙ্গে সোজাসাপ্টা কথা বলবেন। অতীতের কোনও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। সামাজিক যোগাযোগ বাড়তে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। জীবন উপভোগ করবেন।

বৃশ্চিক : সরকারের নীতির কারণে চলতি সপ্তাহে লাভবান হবেন। পৈত্রিক সম্পত্তি থেকেও লাভ করতে পারেন। আপনার সাহসিকতার জেরে কর্মক্ষেত্রে প্রত্যেককে অনুপ্রাণিত করতে পারবেন। যাদের পারিবারিক ব্যবসা আছে, তাঁরা পরিচিতি পাবেন। সরকারি কর্মীদের চাকরির বদলির সম্ভাবনা আছে। যদি দীর্ঘমেয়াদি কোনও বিনিয়োগের পরিকল্পনা করছেন বা সম্পত্তি কিনতে চাইছেন, তাহলে এটাই ভাল সময়। যদিও এর আগে খরচের বিষয়টি দেখে নিন।

ধনু : আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ করুন। অন্যথা, তা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যার সৃষ্টি করবে। কাজের জায়গায় ম্যানেজমেন্ট আপনার ওপর খুশি থাকবে। প্রোমোশনও পেতে পারেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল। বাবার সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে। সন্তানদের কারণে খুশি থাকতে পারেন। যদিও আগ্রাসী মনোভাবের কারণে বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।

মকর : এসপ্তাহে আয়ের থেকে ব্যয় বেশি হবে। কারণ, স্বাস্থ্যখাতে আপনার খরচ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কারণ, ঘুমের বা পেটের সমস্যায় ভুগতে পারেন। বাবার শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক দিকে ঝোঁক বাড়তে পারে। যেখানে সেখানে টাকা বিনিয়োগ করবেন না। সময়টা ভাল নয়।

কুম্ভ : প্রভাবশালী ও কর্তৃত্বপরায়ণ মানুষদের সঙ্গে যোগাযোগ হবে এসপ্তাহে। যা আপনাকে পেশাগত জীবনে সাহায্য করবে। সরকারি প্রকল্প থেকে উপকৃত হবেন। যাঁরা পার্টনারশিপে ফার্ম চালাচ্ছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল। যদি আপনার সঙ্গী কাজ করেন, তাহলে এই সময়পর্বে তাঁর বেতন বাড়তে পারে।

মীন : এই সপ্তাহটা পেশাগত জীবনে ভাল ফল নিয়ে আসবে। সময়ে সব প্রচেষ্টা শেষ করে ফেলতে সফল হবেন। সমালোচনার মুখে পড়তে পারেন। যদিও তা আপনার ওপর কোনও প্রভাব ফেলবে না। নিজের স্বপ্নপূরণে আরও সক্রিয় হয়ে উঠবেন। ক্ষমতাশীল কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। যার জেরে আপনার ভাবমূর্তি আরও বাল হবে। পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন। যাঁরা চাকরি পাল্টাতে চাইছেন, তাঁরা ভাল খবর পাবেন।

 

সেরা শিরোনাম

Shani Sade Sati: শনির সাড়ে সাতি কতটা ভয়ঙ্কর ? জীবনে কতবার আসে এর প্রভাব ? সুফল পেতে করতে পারেন এই সব কাজ
শনির সাড়ে সাতি কতটা ভয়ঙ্কর ? জীবনে কতবার আসে এর প্রভাব ? সুফল পেতে করতে পারেন এই সব কাজ
Surya Gochar: সূর্যের গোচরে ভয়ঙ্কর প্রভাব, ১৬ ডিসেম্বর পর্যন্ত 'খেল' দেখাবে ৭ রাশি ! অর্থ ও স্বাস্থ্য ছাড়া ৫ রাশির ভাগ্য খুলছে ৩ ক্ষেত্রে
সূর্যের গোচরে ভয়ঙ্কর প্রভাব, ১৬ ডিসেম্বর পর্যন্ত 'খেল' দেখাবে ৭ রাশি ! অর্থ ও স্বাস্থ্য ছাড়া ৫ রাশির ভাগ্য খুলছে ৩ ক্ষেত্রে
Rahu Ketu Gochar 2026: বছরের শেষে রাহু-কেতুর বড় গোচর, এবার ভাগ্যে তড়তড়িয়ে লাভ, উন্নতির শিখরে বসবে এই রাশিরা
বছরের শেষে রাহু-কেতুর বড় গোচর, এবার ভাগ্যে তড়তড়িয়ে লাভ, উন্নতির শিখরে বসবে এই রাশিরা
Astrology : আর কয়েকঘণ্টা পরেই নারায়ণের অশেষ কৃপা, একাদশীতেই ভাগ্য খুলছে ৪ রাশির, আপনার রাশিও কি তালিকায়?
আর কয়েকঘণ্টা পরেই নারায়ণের অশেষ কৃপা, একাদশীতেই ভাগ্য খুলছে ৪ রাশির, আপনার রাশিও কি তালিকায়?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget