এক্সপ্লোর

E20 Petrol: গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো

Petrol Cars: মারুতি সুজুকি জানিয়েছে, ২০১০ সালের আগে তৈরি করা তাদের গাড়িগুলোতে E20 জ্বালানি দিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় ইঞ্জিনের যন্ত্রাংশে কোনও অতিরিক্ত ক্ষতির কোনও প্রমাণ মেলেনি।

কলকাতা: একাধিক মহলে অভিযোগ উঠছে যে E20 পেট্রোলের কারণে ক্ষতি হচ্ছে গাড়ির। যদিও গাড়ি নির্মাতা সংস্থাগুলো বারে বারে সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছে। কিন্তু এবার দেশের অন্যতম বড় দুই গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki এবং Toyota সেই আশঙ্কাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, E20 জ্বালানি নয়, বরং ভেজাল বা দূষিত জ্বালানিই ইঞ্জিন সংক্রান্ত অধিকাংশ সমস্যার মূল কারণ।

আরও পড়ুন: বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের

মারুতি সুজুকি জানিয়েছে, ২০১০ সালের আগে তৈরি করা তাদের পুরোনো গাড়িগুলোতে E20 জ্বালানি দিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় ইঞ্জিনের যন্ত্রাংশে অস্বাভাবিক ক্ষয় বা অতিরিক্ত ক্ষতির কোনও প্রমাণ মেলেনি। একই দাবি করেছে টয়োটাও। সংস্থার বক্তব্য, E20 জ্বালানি ব্যবহারের কারণে তাদের কাছে উল্লেখযোগ্য কোনও অভিযোগ আসেনি।               

অটোমোবাইল সংস্থাগুলোর মতে E20 জ্বালানি বাজারে আনার আগে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই জ্বালানিতে ২০ শতাংশ ইথানল মেশানো থাকে, যা দূষণ কমাতে সাহায্য করে। পাশাপাশি ইঞ্জিনের নকিং কমানো এবং গাড়ির পারফরম্যান্স উন্নত করতেও ইথানল কার্যকর বলে দাবি শিল্পমহলের।

আরও পড়ুন: "বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার", মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বাবুল

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, E20 ব্যবহারে কিছু পুরনো গাড়ির ক্ষেত্রে জ্বালানি দক্ষতা বা মাইলেজ সামান্য কমতে পারে। বিশেষ করে ২০২৩ সালের আগে তৈরি গাড়িতে এই পরিবর্তন বেশি অনুভূত হতে পারে। তবে এর অর্থ এই নয় যে E20 ইঞ্জিনের ক্ষতি করছে।

২০২৩ সালের পর থেকে দেশে ধাপে ধাপে E20-উপযোগী গাড়ি এবং জ্বালানি চালু করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলি।

অটোমোবাইল সংস্থাগুলোর দাবি, দীর্ঘদিন ধরেই ভেজাল জ্বালানির সমস্যা রয়েছে দেশে। এ ছাড়াও E20 পেট্রোল চালুর আগেও এই ধরনের অভিযোগ ছিল। তাই গাড়ির ইঞ্জিন সুরক্ষিত রাখতে নির্ভরযোগ্য পাম্প থেকে জ্বালানি নেওয়া এবং নিয়মিত গাড়ির রক্ষণাবেক্ষণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। E20 জ্বালানি নতুন ও পুরনো—উভয় ধরনের গাড়ির জন্যই নিরাপদ বলেই আশ্বস্ত করেছে সংস্থাগুলি।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget