এক্সপ্লোর

Best Scooters: আইফোন ১৬-র দামেই পেয়ে যাবেন এই ৪ দুরন্ত স্কুটার, চমকে দেবে ফিচার্সেও

Best 4 Scooters: টিভিএস জুপিটার ১২৫ এমন একটি বাইক যার এক্স শোরুম দাম রয়েছে ৭৩,৭০০ টাকা। এই স্কুটারে থাকছে সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন। এর জন্য স্কুটার চালানো খুবই সহজ ও আরামদায়ক হয়ে গিয়েছে।

Scooter News: ভারতের বাজারে ইতিমধ্যেই এসে গিয়েছে অ্যাপলের আইফোন ১৬। এই আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ধার্য হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। এই বাজেটেই (Best 4 Scooters) আপনি যদি একটি ভাল স্কুটার কিনতে চান তাহলে বেশ কিছু ভাল বিকল্পের সন্ধান এই প্রতিবেদনে পাওয়া যাবে। মাইলেজ এবং স্পিডের দিক থেকে দারুণ অভিজ্ঞতা এনে দেবে এই সব স্কুটারগুলি।

TVS Jupiter 125

টিভিএস জুপিটার ১২৫ এমন একটি বাইক যার এক্স শোরুম দাম রয়েছে ৭৩,৭০০ টাকা। এই স্কুটারে থাকছে সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন। এর জন্য স্কুটার চালানো খুবই সহজ ও আরামদায়ক হয়ে গিয়েছে। এই স্কুটারে আপনি মাইলেজ পাবেন ৫০-৬২ কিমি পর্যন্ত। বেশ দূরের যাত্রার জন্যেও এই স্কুটার খুবই গুরুত্বপূর্ণ এবং আরামদায়ক। টিভিএস জুপিটারে রয়েছে একটি ৫.১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য সহায়তা করে। একটি ফুল ট্যাঙ্ক স্কুটার নিয়ে আপনি সহজেই টানা ২৫৫ কিমি পথ যেতে পারেন।

TVS Ntorq 125

টিভিএস এনটর্ক ১২৫ এমন একটি আকর্ষণীয় স্কুটার যার দাম শুরু হয় ৯২,৪৭১ টাকা থেকে এবং শেষ হয় ১ লাখ ৭ হাজার ৪৭১ টাকায়। আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোন এই টাকায় সহজেই কিনে ফেলা যাবে। এনটর্কের স্কুটার মূলত এর স্পোর্টি ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য বিখ্যাত। এর মাইলেজ রয়েছে প্রতি লিটারে ৪৭ কিমি যা একে একটি জ্বালানি সাশ্রয়ী স্কুটার হিসেবে পরিচিতি দিয়েছে। এই স্কুটারের অত্যাধুনিক ফিচার্স ও স্টাইলিশ লুক তরুণ যুবকদের মধ্যে একে জনপ্রিয় করে তুলেছে।

Suzuki Access 125

সুজুকি অ্যাক্সেস ১২৫ মূলত এমন একটি বিশ্বাসযোগ্য এবং সাশ্রয়ী স্কুটার যা কিনা ৭৯ হাজার ৯৮৯ টাকা থেকেই পাওয়া যায় ভারতের বাজারে। এর অন রোড ভ্যারিয়ান্টের দাম পড়ে ৯২ হাজার ৫৩৫ টাকা। এই স্কুটারের মাইলেজ ৪৫ কিমি প্রতি লিটারে। শহরে এবং দীর্ঘ দূরত্বে চালানোর জন্য এই স্কুটার সেরা। এই স্কুটারের ডিজাইন, আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা একে একটি আদর্শ স্কুটারে পরিণত করেছে।

Ola S1 Pro

ওলা এস ওয়ান প্রোর এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। এই স্কুটারে সংস্থার দাবি অনুসারে ১৯৫ কিমি মাইলেজ পাওয়া যায়। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১২০ কিমি। এর ১১ কিলোওয়াটের পিক পাওয়ার একে অনেক বেশি দ্রুতগতির এবং শক্তিশালী করে তুলেছে। এই স্কুটার কিনলে জ্বালানি তেলের কথা আর ভাবতে হবে না।

এই চারটি স্কুটারের মধ্যে যে কোনও একটি বেছে নিলেই আপনি আপনার চাহিদা অনুযায়ী সেরা স্কুটার পেয়ে যাবেন। আপনি যদি ট্রাডিশনাল পেট্রোল স্কুটার চান বা একটা অত্যাধুনিক বৈদ্যুতিন স্কুটার চান, তাহলে এই চারটির মধ্যেই আপনি সহজে বেছে নিতে পারেন। আপনার প্রয়োজন, প্রাধান্যের উপর নির্ভর করে আপনি এই স্কুটার বেছে নেবেন। এখানে আপনার বাজেটও একটা বড় ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: Stock Market Today: আড়াই লাখ টাকার বেশি হারাল বিনিয়োগকারীরা, মঙ্গলে গতি দেখিয়ে বুধেই ৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, গতি দেখাল কারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget