এক্সপ্লোর

BMW Bike: মাত্র তিন সেকেন্ডেই গতি উঠবে ১০০ কিমি, বাজারে এল BMW-র এই দুর্দান্ত বাইক- কত লাখে পাবেন ?

BMW Bikes Premium S 1000 XR: বিএমডব্লিউর (BMW S 1000XR) নতুন মডেল হিসেবে একটি স্পোর্টস বাইকের মত এই বাইকটি আসলে লং ডিসট্যান্স ক্যাপাবিলিটি এবং হাই পারফরম্যান্সের মিশেলে তৈরি হয়েছে।

BMW S 1000 XR: বাইকের দুনিয়ায় বিএমডব্লিউ যেন অনেকের কাছেই স্বপ্নের মত। প্রিমিয়াম এবং লাক্সারি বাইকের মধ্যে ভারতের সবথেকে জনপ্রিয় বাইকগুলির একটি হল বিএমডব্লিউ (BMW S 1000XR)। জার্মান কোম্পানি হলেও এর জনপ্রিয়তায় কোনও খামতি নেই এই দেশে। এই সপ্তাহেই মঙ্গলবার বিএমডব্লিউ একটি নতুন বাইক লঞ্চ করেছে। মডেলের নাম S 1000XR। আর সেই মডেল নিয়েই এখন গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২২.৫০ লাখ টাকা দামের এই প্রিমিয়াম বাইকে কী কী স্পেশাল ফিচার্স আছে জানেন ?

মূলত তিনটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এই বাইক (BMW S 1000XR)। ব্ল্যাকস্টর্ম মেটালিক, গ্র্যাভিটিব্লু মেটালিক এবং লাইট হোয়াইট সলিড পেইন্ট বা মোটোস্পোর্ট। এই নতুন মডেলের বাইকটি একেবারে সিবিইউ মোডে বাজারে এসেছে। বিএমডব্লিউ মোটোরাড ইন্ডিয়ার অথরাইজড ডিলারদের কাছে এখন থেকেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে।

বিএমডব্লিউর (BMW S 1000XR) নতুন মডেল হিসেবে একটি স্পোর্টস বাইকের মত এই বাইকটি আসলে লং ডিসট্যান্স ক্যাপাবিলিটি এবং হাই পারফরম্যান্সের মিশেলে তৈরি হয়েছে, এমনটাই বক্তব্য বিএমডব্লিউ ইন্ডিয়া গ্রুপের প্রেসিডেন্ট বিক্রম পাওয়ার। সমস্ত দিকের কথা মাথায় রেখে এই বিএমডব্লিউ মডেলে সুপিরিয়র, স্পোর্টি রাইডিং প্লেজার পাওয়া যাবে, যত দূরের যাত্রাপথই হোক না কেন।

নতুন বিএমডব্লিউ S 1000XR আদপে একটি ইনলাইন ৪ সিলিন্ডারের ইঞ্জিনযুক্ত বাইকের মডেল যেখানে ফ্লো-অপ্টিমাইজ করা থাকে, ইনটেক চ্যানেলও থাকে বিভিন্ন রকমের। এই বাইকে ১৭০ এইচপি পিক আউটপুট মেলে এবং তাঁর সঙ্গে ১১ হাজার আরপিএম, ১১৪ এনএমের টর্ক উৎপন্ন হয়। এই বাইকে মাত্র ৩.২৫ সেকেন্ডের মধ্যেই ১০০ কিমি পর্যন্ত গতি তোলা সম্ভব। আর বিএমডব্লিউর এই নতুন মডেলে সর্বোচ্চ গতি উঠতে পারে ২৫৩ কিমি প্রতি ঘণ্টায়।

এই বাইকে ফিচার্সের তালিকা বিশাল লম্বা। বিভিন্ন রাইডিং মোড, হিটার গ্রিপ্স, ক্রুজ কনট্রোলের মত ফিচার্স রয়েছে বিএমডব্লিউর এই মডেলে। স্ট্যান্ডার্ড হেডলাইট ফিচার্সও রয়েছে এই বাইকে। বাইকটিতে এম স্পোর্ট সিট, এম লাইটওয়েট ব্যাটারি, এম এনডিওরেন্স চেন, এম জিপিএস ল্যাপট্রিগার, স্পোর্টস সাইলেন্সার, টিন্টেড স্পোর্টস উইন্ডস্ক্রিন এবং স্ট্রাইকিং ব্ল্যাক ফিলার ক্যাপের ফিচার রয়েছে। এছাড়াও অ্যাডাপ্টিভ টার্নিং লাইট, টায়ার প্রেসার কনট্রোল, হ্যান্ড প্রোটেকশনের মত ফিচার্স রাখা হয়েছে এখানে।

আরও পড়ুন: Tata Motors: গুজরাতে নতুন কারখানা টাটার, তৈরি হবে যাত্রীবাহী বৈদ্যুতিন গাড়ি; দেখতে কেমন কারখানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
Skoda Kodiaq RS Review: ফ্যামিলি কারে পাবেন পারফরম্যান্স কারের শক্তি, দাম বেশি হলেও স্কোডার এই গাড়ি টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ফ্যামিলি কারে পাবেন পারফরম্যান্স কারের শক্তি, দাম বেশি হলেও স্কোডার এই গাড়ি টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget