এক্সপ্লোর

Bangladesh Hindu Monk Arrest : রাত বাড়তে পরিস্থিতির অবনতি, প্রতিবাদী সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর 'হামলা' জামাত নেতা-কর্মীদের

Chinmoy Krishna Das Arrest : যত রাত গড়িয়েছে বাংলাদেশে তীব্র হয়েছে সংখ্যালঘুদের প্রতিবাদ। চট্টগ্রাম আদালতে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীর।

 ঢাকা :  ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদ ঘিরে অশান্ত বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের জামিন খারিজ হওয়ার পরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বিক্ষোভ তীব্র হয়েছে।  ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় চলছে বিক্ষোভ-অবরোধ। অভিযোগ,  প্রতিবাদীদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে বাংলাদেশের জামাত সমর্থকরা। 

সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি চলছিল। সে সময়ই শুরু হয়ে যায় ধরপাকড়। আওয়ামি লিগের মোট ৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতরাতে চট্টগ্রামের সরাইপাড়া এলাকা থেকে ৬ ব্যক্তিকে আটক করা হয়। খবর সংবাদপত্র প্রথম আলো সূত্রে।

মঙ্গলবারই চট্টগ্রামের আদালতে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নাকচ হয়। তখনই সন্ন্যাসীর অনুগামীরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে আদালত চত্বরেই। প্রিজন ভ্যান থেকেই সকলকে শান্তি বজায় রাখার কথা বলেন তিনি। এরপর বিচারবিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে। এরপর যত রাত গড়িয়েছে বাংলাদেশে তীব্র হয়েছে সংখ্যালঘুদের প্রতিবাদ। চট্টগ্রাম আদালতে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীর।

আরও পড়ুন : 'উনি একজন অভিনেত্রী', ভরা আদালতে এবার অর্পিতার সঙ্গে সম্পর্ক নিয়ে এ কী বললেন পার্থর আইনজীবী?

সূত্রের খবর, রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে মন্দির ।  অভিযোগ, জামাত নেতা ও কর্মীরা অত্যাচার চালাচ্ছে  প্রতিবাদী হিন্দুদের উপর। কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারি গলিতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনার বিরুদ্ধে। তখন বেশ কয়েকজন সংখ্যালঘু নাগরিককে বাংলাদেশ সেনা গ্রেফতার করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।  

সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়েছে। গত ৩১ অক্টোবর, BNP নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়কৃষ্ণ-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। যদিও পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন : 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget