এক্সপ্লোর

BMW V8 Coupe SUV: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ৫৩০ হর্স পাওয়ারের এসইউভি, কুপে স্টাইলের সঙ্গে থাকছে V8 ইঞ্জিন

BMW X6 V8: নতুন BMW X6-তে শুধুমাত্র শক্তিশালী ইঞ্জিনই নয়, ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। এর সঙ্গে রয়েছে অল-হুইল ড্রাইভ (AWD) এবং রিয়ার-হুইল স্টিয়ারিং সিস্টেম।

কলকাতা: ভারতে নতুন X6 মডেল লঞ্চ করল বিএমডাবলু। বিলাসবহুল এই SUV Coupe-তে থাকছে শক্তিশালী ৪.৪ লিটার টুইন-টার্বো V8 পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ৫৩০ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই নতুন ইঞ্জিনের হাত ধরে X6 তার সেগমেন্টের অন্যতম শক্তিশালী SUV হিসেবে বাজারে ফিরেছে। ভারতে এটি কমপ্লিটলি বিল্ড ইউনিট বা CBU হিসেবে আসে। বর্তমানে এটি শুধুমাত্র পেট্রোল ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে।

আরও পড়ুন: "হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন BMW X6-তে শুধুমাত্র শক্তিশালী ইঞ্জিনই নয়, ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। এর সঙ্গে রয়েছে অল-হুইল ড্রাইভ (AWD) এবং রিয়ার-হুইল স্টিয়ারিং সিস্টেম। ফলে প্রায় ৫ মিটার লম্বা এই SUV Coupe মাত্র ৪.৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম, যা এর উচ্চমানের পারফরম্যান্সের পরিচয় দেয়।              

ডিজাইনের দিক থেকেও নতুন X6 আরও আকর্ষণীয় হয়েছে। এতে রয়েছে ২১ ইঞ্চির অ্যালয় হুইল, M Sport স্টাইলিং এবং আরও আগ্রাসী ফ্রন্ট ডিজাইন। SUV Coupe-র স্বতন্ত্র নকশা গাড়িটিকে সাধারণ SUV থেকে অনেকটাই আলাদা করে দেয়। বড় আকারের হলেও এর স্পোর্টি ডিজাইনই এর অন্যতম প্রধান আকর্ষণ।              

আরও পড়ুন: "যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক", তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

এই গাড়ির কেবিন অত্যন্ত বিলাসবহুল। উন্নত প্রযুক্তি এবং একাধিক প্রিমিয়াম ফিচারও দেওয়া হয়েছে এই গাড়িতে। দীর্ঘ সফরেও আরামদায়ক যাত্রার পাশাপাশি শক্তিশালী ইঞ্জিনের কারণে যে সব মানুষ গাড়ির পারফর্ম্যান্স ভাল বসেন, তাঁদেরকেও আকৃষ্ট করবে।              

ভারতের বাজারে নতুন BMW X6-এর প্রতিদ্বন্দ্বী হবে Mercedes-Benz GLE Coupe, Porsche Cayenne Coupe এবং Audi SQ8-এর মতো প্রিমিয়াম SUV Coupe। বিশেষজ্ঞদের মতে, বড় V8 পেট্রোল ইঞ্জিনের চাহিদা এখনও এই সেগমেন্টে যথেষ্ট রয়েছে। উল্লেখ্য, SUV Coupe ডিজাইনের পথপ্রদর্শক হিসেবেও BMW X6-এর নামই করা হয়। নতুন প্রজন্মের এই মডেল পারফরম্যান্স, বিলাসিতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রিমিয়াম SUV বাজারে BMW-র অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।              

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget