এক্সপ্লোর

Trinamool Bank Account: "যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক", তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

Enforcement Directorate: গতকালই মোট ৫ জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালায় ইডি। আর তারপরই তৃণমূলের HDFC ব্যাঙ্কে থাকা ৩ টে অ্যাকউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কলকাতা: তৃণমূলের ৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগেই ডেবিট ফ্রিজ করা হয়েছিল। আর এবার সেই ৩ অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৫ জায়গায় তল্লাশি করার পরই এই ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি।

আরও পড়ুন: ডিজে মামলায় ফের গরহাজির, কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ অভিষেক, কঠোর পদক্ষেপের দাবি সিআইডির

গতকালই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকউন্ট নিয়ে তদন্তের কাজে কলকাতা ও শহরতলির মোট ৫ জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালায় ইডি। আর তারপরই HDFC ব্যাঙ্কের ৩ টে অ্যাকউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেয়ারওয়েল গ্রুপের অফিসে তল্লাশি চালানোর পর কেন্দ্রীয় এজেন্সির দাবি, "তৃণমূলের টাকাতেই কপ্টার - বিমান কিনেছিল কেয়ারওয়েল অ্যাভিয়েশন"।

শুধু এইটুকুই নয়, আরও ভয়াবহ কিছু তথ্য তুলে ধরেছে ইডি। তার জানিয়েছে, "তৃণমূলের টাকায় কপ্টার - বিমান কিনে তা তৃণমূলকেই ভাড়া দেওয়া হয়।" এ ছাড়াও তারা জানিয়েছে, "তৃণমূলের অ্যাকাউন্ট থেকে যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক।"

তৃণমূলের তহবিলের তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। তারা জানিয়েছে, কলকাতার সংস্থা কেয়ারওয়েল অ্যাভিয়েশন কপ্টার - বিমান কিংয়েছিল তৃণমূলের টাকাতেই। তারপর সেই কপ্টার - বিমান তারা ভাড়া দিয়েছিল তৃণমূলকেই। আরও জানা গিয়েছে, ১১২ কোটি টাকা দিয়ে একটি বিমান, কপ্টার কেনে কেয়ারওয়েল অ্যাভিয়েশন। কেনা হয় লেগাসি এমব্রেয়ার ৬০০ বিমান ও একটি অগাস্টা ১০৯ SP কপ্টার।

তবে এখানেই শেষ নয়। ইডি আরও জানিয়েছে, কপ্টার কিনতে তৃণমূলের টাকার সঙ্গে যুক্ত হয়েছিল বিদেশ থেকে আসা টাকাও। তৃণমূল সেই সপ্তার ভাড়া নেয় ও তারপর ভাড়া বাবদ মোটা টাকাও মেটায় তৃণমূল। 

ইডি আরও জানিয়েছে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে মোট ১৬০ কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয় বিমান সংস্থা কেয়ারওয়েল অ্যাভিয়েশনকে। ইডি তদন্ত করে আরও জানতে পেরেছে কেয়ারওয়েল অ্যাভিয়েশনকে যে ১৬০ কোটি টাকা পাঠিয়েছিল তৃণমূল, এর মধ্যে প্রায় ৮৩ কোটি টাকা আবার ট্রান্সফার হয়েছে অন্য কোনও অ্যাকাউন্টে।

এই সব কিছুর কারণেই কেন্দ্রীয় এই সংস্থা এই তহবিল তদন্তে নেমে একটা চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলছে যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে হওয়া যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক। তারা বলছে, একাধিক সন্দেহজনক ও বেআইনি লেনদেন পাওয়া গিয়েছে তৃণমূলের অ্যাকাউন্টে। এ ছাড়াও, অবৈধ ভাবে টাকা রোজগারের একটা যেন জায়গা হয়ে উঠেছিল তৃণমূলের এই ব্যাঙ্ক অ্যাকউন্ট। তৃণমূলের তহবিল নিয়ে তদন্তে নেমে গতকাল অর্থাৎ ৭ জুলাই মোট ৫ জায়গায় তল্লাশি চলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই দিন, নিউটাউন, রাধাবাজার স্ট্রিটে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অফিসেও তল্লাশি চালানো হয় ইডির তরফে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget