এক্সপ্লোর

Car News: মারুতি সুইফট নাকি টাটা পাঞ্চ, কোনটা কিনলে ভাল হবে ? জানুন দুই মডেলের এক্স ফ্যাক্টর

Swift vs Punch: নতুন সুইফট ২০২৪-এর তুলনায় টাটা পাঞ্চের আকার খানিকটা ছোট। একটা ছোট এসইউভি হয়েও টাটা পাঞ্চ অনেকটাই উঁচু এবং আকারে চওড়া। সুইফট একটা স্পোর্টি লুক নিয়ে এসেছে, এর নতুন প্রজন্মের মধ্যে।

সোমনাথ চট্টোপাধ্যায়: বাজারে ছোট আকারের এসইউভির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর তাই হ্যাচব্যাক মডেলগুলির কাছে একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা এসে দাঁড়িয়েছে। নতুন মারুতি সুজুকির যে সুইফট ২০২৪ মডেলটি বাজারে এল, তাঁর সামনে সবথেকে বড় প্রতিযোগী হয়ে উঠল টাটা পাঞ্চ (Tata Punch)। আর এই টাটা পাঞ্চই এখন সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি। এটাই নতুন মারুতি হ্যাচব্যাকের (Maruti Suzuki Swift 2024) সঙ্গে সবথেকে বেশি প্রতিযোগিতা করবে। এখানে তাই স্পেসিফিকেশনের একটা আলাদা অফার থাকবে।

কোন গাড়িটা বড় ?

নতুন সুইফট ২০২৪-এর তুলনায় টাটা পাঞ্চের আকার খানিকটা ছোট। একটা ছোট এসইউভি হয়েও টাটা পাঞ্চ অনেকটাই উঁচু এবং আকারে চওড়া। সুইফট একটা স্পোর্টি লুক নিয়ে এসেছে, এর নতুন প্রজন্মের মধ্যে। এর মধ্যে আছে টুইকড ফ্রন্ট, নতুন অ্যালয় হুইল। হ্যারিয়ারের মত লুক নিয়ে টাটা পাঞ্চের গাড়ির মডেল অনেকটাই লম্বা এবং মজবুত। তবে এই দুটি গাড়ি আকর্ষণীয় হলেও দুই ধরনের ক্রেতার জন্য উপযুক্ত।

কোন গাড়িতে বেশি ফিচার্স

পাঞ্চ ইভিতে যেখানে একটা বড় টাচস্ক্রিন থাকছে, পাঞ্চ পেট্রোলের মডেলে থাকছে একটা স্ট্যান্ডার্ড ৭ ইঞ্চির স্ক্রিন আর মারুতি সুইফটে রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন। দুটি গাড়িতেই কমন ফিচার্সের মধ্যে রয়েছে কানেক্টেড কার টেক, ক্রুজ কনট্রোল, ক্লাইমেট কনট্রোল, রিয়ার ক্যামেরা ও আরও কত কি। সুইফটে (Maruti Suzuki Swift 2024) আছে ৬টা এয়ারব্যাগ, স্ট্যান্ডার্ড হলেও টাটা পাঞ্চে রয়েছে ২টো এয়ারব্যাগ। টাটা পাঞ্চের একটা সানরুফ রয়েছে।

কোন গাড়িতে স্পেস বেশি

মারুতি সুইফট এবং টাটা পাঞ্চের ক্ষেত্রে একই সংখ্যক হুইলবেস রয়েছে। কিন্তু টাটা পাঞ্চের একটা এয়ারিয়ার কেবিন আছে, সঙ্গে রয়েছে একটা বড়সড় বুট।

কোন গাড়িটি বেশি দক্ষ

পেট্রোল পাঞ্চ মডেলটি এক লিটার তেলে যেতে পারে ২০ কিমি রাস্তা, সুইফটের মডেলে যেখানে এক লিটার তেলে যাওয়া যায় ২৫.৭২ কিমি রাস্তা। দুটিরই ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। দুটি গাড়িতেই আবার রয়েছে AMT অপশন।

কোন গাড়িটি আপনার জন্য

পাঞ্চ এবং সুইফট (Maruti Suzuki Swift 2024) দুটি গাড়ির ক্ষেত্রেই কিছু কিছু নিজস্ব সুবিধে অসুবিধে রয়েছে। কিন্তু এগুলি আলাদা আলাদা ক্রেতাদের জন্য প্রযোজ্য। পাঞ্চ হল যারা ছোট এসইভি পছন্দ করেন, তাঁদের জন্য। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাল, স্পেস ভাল। মারুতি সুইফট অন্যদিকে অনেক বেশি দক্ষ, স্পোর্টি হ্যাচব্যাকের জন্য ডায়নামিকসও এর খানিক আলাদা হয়েছে।    

ডিসক্লেইমার- ABPLive.com গাড়ি কেনার ব্যাপারে কোনও পরামর্শ দেয় না। এই লেখা সম্পূর্ণ তথ্যমূলক, শিক্ষামূলক। গাড়ি কেনার ক্ষেত্রে নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী মডেল দেখে নেওয়া উচিত। 

আরও পড়ুন: E-Cycle: দেশের সবথেকে বড় বৈদ্যুতিন সাইকেল কারখানা বানাবে এই সংস্থা, জড়িয়ে আছে এমএস ধোনির নাম

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget