এক্সপ্লোর

Electric Bike: এক চার্জে ছুটবে ১৬০ কিমি, ১ লাখের মধ্যেই পাবেন এই ২ বৈদ্যুতিন বাইক

Best Electric Bikes: পেট্রোলের খরচ বাঁচাতে চাইলে এই সমস্ত বৈদ্যুতিন বাইকের উপরেই ভরসা করতে হবে আপনাকে। ওলা এবং রিভোল্ট এই দুই সংস্থার অত্যাধুনিক বাইক মডেল চমকে দেবে আপনাকে।

Best Electric Bikes: পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যে গাড়ি-বাইকে তেল ভরাতেই অর্ধেক টাকা চলে যায়। আর পেট্রোল-ডিজেলের বদলে এখন দেশে বাড়ছে বৈদ্যুতিন গাড়ি-বাইকের চাহিদাও। আর গাড়ি-বাইক নির্মাতা সংস্থাগুলিও এই চাহিদার (Best Electric Bike) সঙ্গে পাল্লা দিয়ে বৈদ্যুতিন গাড়ি এবং বাইকের নিত্যনতুন মডেল (Electric Bike Range) বাজারে নিয়ে আসছেন। দামেও সস্তা এবং ভাল রেঞ্জের কিছু কিছু বাইক গ্রাহকদের চাহিদার তুঙ্গে রয়েছে এখন দেশে। সম্প্রতি বেশ কিছু সংস্থা বাজারে তাদের নতুন বৈদ্যুতিন বাইকের মডেল নিয়ে এসেছে। দারুণ রেঞ্জ পাওয়া যাবে এই বাইকে। দামও সাধ্যের মধ্যেই।

পেট্রোলের খরচ বাঁচাতে চাইলে এই সমস্ত বৈদ্যুতিন বাইকের উপরেই ভরসা করতে হবে আপনাকে। এখানে এমন দুটি বাইকের কথা বলা হল যেগুলি একইসঙ্গে সাধ্যের মধ্যে, দামে সাশ্রয়ী এবং দুরন্ত সব ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে। ওলা এবং রিভোল্ট এই দুই সংস্থার অত্যাধুনিক বাইক মডেল চমকে দেবে আপনাকে।

Ola Roadster

এই তালিকার প্রথম বাইকের নাম ওলা রোডস্টার। এর অনেকগুলি ভ্যারিয়ান্ট রয়েছে বাজারে। প্রাথমিক ভ্যারিয়ান্ট এক্সের কথা বলতে গেলে এটি ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৪.৫ কিলোওয়াট আওয়ারের তিন রকম ব্যাটারি বিকল্প নিয়ে বাজারে আসে। ওলা রোডস্টার বাইকের দাম (২.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি সহ) ৭৪ হাজার ৯৯৯ টাকা, ৩৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির দাম ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।

ওলার এই নতুন বৈদ্যুতিন বাইকে একবার ফুলচার্জে যাওয়া যাবে ২০০ কিমি রাস্তা। এর সর্বোচ্চ গতি হল ঘণ্টায় ১২৪ কিমি।

Revolt RV1

রিভোল্টের এই বাইক অত্যন্ত জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই এবং এতে এত কম দামে রয়েছে দুরন্ত সব ফিচার্স। রিভোল্টের এই বাইকের দুটি ভ্যারিয়ান্ট রয়েছে আরভি ওয়ান এবং আরভি প্লাস। এই দুই ভ্যারিয়ান্টের দাম যথাক্রমে ৮৪ হাজার ৯৯০ টাকা এবং ৯৯ হাজার ৯৯০ টাকা। এগুলি সবই এক্স শোরুম দাম। খুব সম্প্রতিই এই বাইক বাজারে এসেছে ভারতে। দারুণ সব ফিচার্স মিলবে এই বাইকে। ৬ ইঞ্চির এলইডি ডিজিটাল ডিসপ্লের সুবিধে পাবেন আপনি এই বাইকে। রিভোল্টের আরভি ওয়ান ভ্যারিয়ান্টে আপনি পাবেন ২.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যাতে আপনার ফুলচার্জে ১০০ কিমি রেঞ্জ পাবেন আর এর আরভি প্লাস ভ্যারিয়ান্টে থাকছে ৩.২৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে রেঞ্জ পাওয়া যাবে ১৬০ কিমি।

আরও পড়ুন: Best Scooty: দামেও সস্তা, রেঞ্জও ভাল- এই ৩ স্কুটারই বেশি কেনেন মহিলারা 

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget