এক্সপ্লোর

Budget Cars 2023: দামে কম, মানে সেরা, দেখে নিন এই বছরের অন্যতম সেরা বাছাই ৩ SUV

Top 3 Budget Cars: সাধ্যের মধ্যে দামের এমন বেশ কিছু SUV আছে যেগুলি আকারে অতটা বড় না হলেও গাড়িপ্রেমীদের কাছে তা খাজানা। চলুন দেখে নেওয়া যাক, এমন তিনটি গাড়ি

Top 3 Budget Cars: সোমনাথ চট্টোপাধ্যায় : SUV মানেই একটা প্রিমিয়াম ব্যাপার। আকারে যেমন বড় হবে, তেমনই আরাম-বিলাসের ক্ষেত্রেও কোনও কমতি থাকবে না। তবে দাম নিয়ে ভারতের ক্রেতাদের একটা খুঁতখুঁত ভাব থেকেই যায়। ভাল মানের গাড়ি যদি সস্তায় পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। এই বছর বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থাগুলি তাদের বিশাল বিশাল SUV নিয়ে এসেছে, কিছু কিছু গাড়ি আগামী বছরের শুরুতেও বাজারে আসবে। তবে সাধ্যের মধ্যে দামের এমন বেশ কিছু SUV আছে যেগুলি আকারে অতটা বড় না হলেও গাড়িপ্রেমীদের কাছে তা খাজানা। চলুন দেখে নেওয়া যাক, এমন তিনটি গাড়ির হদিশ (Budget Cars 2023)।

Hyundai Exter

আকারে এটাই হুন্ডাইয়ের সবথেকে ছোট SUV। তবে এর আকার ছোট হলেও ডিজাইন এবং ফিচার্সের দিক থেকে খুবই কমপ্যাক্ট একটি গাড়ি। হুন্ডাইয়ের নতুন বক্স ডিজাইনের বাইরে বেরিয়ে হুন্ডাই এক্সটারে (Hyundai Exter) যথেষ্ট স্পেস দেখতে পাওয়া যায়। প্যাডল শিফটারের সঙ্গে এএমটি ভার্সন এর অন্যতম আকর্ষণ। নিরাপত্তার দিক থেকেও এই গাড়ি যথেষ্ট উচ্চমানের। গ্রাউন্ড টেস্টে এর ফলাফল বেশ ভাল। আর এরই সঙ্গে এত এত ফিচার্স সত্ত্বেও এর দাম বেশ অনেকটাই কম। ১.২ লিটার পেট্রল ইঞ্জিনের সঙ্গে হুন্ডাই এক্সটার আপনার প্রথম পছন্দ হতেই পারে।

Budget Cars 2023: দামে কম, মানে সেরা, দেখে নিন এই বছরের অন্যতম সেরা বাছাই ৩ SUV

Maruti Suzuki Fronx

টিপিক্যাল মারুতির যে ধরন তা হুবহু একই থাকছে এই Maruti Fronx-এ। কিন্তু তার সঙ্গে সঙ্গে ছোট SUV হিসেবেই এর জনপ্রিয়তা সবথেকে বেশি। এতে রয়েছে টার্বো পেট্রল ইঞ্জিন যার কারণে সাধারণ ১.২ লিটার ইঞ্জিনের থেকে একটু বেশি দাম রয়েছে এই মডেলটির। বাইরে থেকে দেখলে মনে হবে, যেন একটা ছোটখাটো গ্র্যান্ড ভিতারা। একইরকম ডিজাইন ধরা রয়েছে এতে। উপরি পাওনা হিসেবে রয়েছে বড়সড় কেবিন টুল। সাধারণত ১.২ লিটারের এএমটি ভার্সনটিই কিনতে পারেন আপনি, যদি আরও ভাল পারফরম্যান্স চান তাহলে আপনি টার্বো পেট্রল ইঞ্জিনের মডেলটি কিনতে পারেন।

Budget Cars 2023: দামে কম, মানে সেরা, দেখে নিন এই বছরের অন্যতম সেরা বাছাই ৩ SUV

MG Comet

সবশেষে বলতেই হয় MG Comet মডেলটির কথা। ইভির দুনিয়ায় বেশ কিছু ভাল ভাল মডেলের গাড়ি এবছর বাজারে এলেও এই গাড়ির ক্ষেত্রে একইসঙ্গে সাধ্যের মধ্যে দাম ইভির আর তার উপরে আকারেও গাড়িটি বেশ অনেকটা ছোট। তবে আকারে ছোট হলেও এর জায়গা কিছু কমতি নেই। এর রেঞ্জ ২৩০ কিমি, যেখানে সাধারণ পেট্রলের গাড়ির তুলনায় রানিং কস্ট বেশ অনেকটাই কম। বাজেটের মধ্যে গাড়ির তালিকায় একেবারে ভিন্ন স্বাদের গাড়ি এই এমজি কমেট।

আরও পড়ুন: Royal Enfield Price: জানুয়ারি থেকে বাড়ছে রয়্যাল এনফিল্ডের এই বাইকের দাম, দেরি করলে বেশি টাকা লাগবে

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget