এক্সপ্লোর

Hero Bikes: অ্যাপাচিকে টেক্কা দিতে বাজারে দুরন্ত বাইক আনছে হিরো, কত দামে পাবেন ?

Hero Motocorp: সমাজমাধ্যমে হিরো মোটোকর্প তাঁর এই নতুন বাইকের টিজার প্রকাশ করেছে। এই বাইকটি প্রথমবারের মত কালো ও ব্রোঞ্জ রঙের মিশেলে বাজারে আসতে চলেছে। এর সঙ্গে এই বাইকে নতুন গ্রাফিক্সও দেখা যাবে।

Hero Motocorp: ২০২৩ সালে হিরো মোটোকর্প তাদের এক্সট্রিম ব্র্যান্ড চালু করেছিল। বাজারে আসতেই স্পোর্টি লুকের এই ব্র্যান্ডের বাইক সাড়া ফেলেছিল বাইকপ্রেমীদের মনে। আর এই বছর হিরো মোটোকর্প (Hero Bikes) খুব শীঘ্রই বাজারে এক্সট্রিমের (Hero Xtreme New Model) নতুন অবতার আনতে চলেছে। লুকেও চমকে দেবে এই মডেল। আর বাজারে ইতিমধ্যেই রাজত্ব ছড়িয়েছে যে টিভিএস অ্যাপাচি, তাকেও টেক্কা দেবে এই হিরো এক্সট্রিমের নতুন মডেল। কত দাম হবে ? কবেই বা আসবে বাজারে ?

অনেক বদল আসবে বাইকে

সমাজমাধ্যমে হিরো মোটোকর্প তাঁর এই নতুন বাইকের টিজার প্রকাশ করেছে। এই বাইকটি প্রথমবারের মত কালো ও ব্রোঞ্জ রঙের মিশেলে বাজারে আসতে চলেছে। এর সঙ্গে এই বাইকে নতুন গ্রাফিক্সও দেখা যাবে। ২০২৩ সালে যে মডেল বাজারে এনেছিল হিরো তাতে ছিল সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম। এবারে এই নতুন মডেলে থাকবে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম।


Hero Bikes: অ্যাপাচিকে টেক্কা দিতে বাজারে দুরন্ত বাইক আনছে হিরো, কত দামে পাবেন ?

থাকবে নতুন সব ফিচার্স

হিরো মোটোকর্পের নতুন বাইক এক্সট্রিম ১৬০আর ৪ভি মডেলে অনেক নতুন নতুন ফিচার্স পাওয়া যাবে। এবারে বাইকে থাকবে সিঙ্গল পিস স্যাডল। এছাড়া এই নতুন বাইকে দেওয়া হবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, থাকবে একটি ড্র্যাগ রেস টাইমার। সেফটি ফিচার্সের মধ্যে হিরো এক্সট্রিমে প্যানিক ব্রেক অ্যাওয়ারনেসের ফিচার্স দেওয়া হয়েছে। এই ফিচার্স চালু হওয়ার পর বাইকে ইন্সটল করা ব্রেক ল্যাম্প, টার্ন ইন্ডিকেটর, দ্রুত ফ্ল্যাশ করতে শুরু করবে। এর মাধ্যমে রাস্তায় অন্যান্য বাইক চালকরাও বুঝতে পারবে যে কিছু সমস্যা হয়েছে আপনার বাইকে।

ইঞ্জিনে কোনও বদল নেই

হিরো মোটোকর্পের দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি মডেলে অনেক ফিচার্স নতুন যুক্ত হলেও এর ইঞ্জিনে কোনও বদল আসবে না। এতে আগের পুরনো মডেলের মতই একই ইঞ্জিন দেওয়া হবে। এই বাইকে ১৬৩.২ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৬.৬ বিএইচপি শক্তিসহ ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হবে।

এছাড়াও অন্যান্য ফিচার্সের মধ্যে এতে একটি ৫ স্পিডের গিয়ারবক্স যুক্ত থাকবে। এই নতুন বাইক মডেলে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, ডিস্ক ব্রেক সহ বাজারে লঞ্চ করা হবে। তবে হিরো মোটোকর্প এখনও এই মডেলের দাম কত হবে তা জানায়নি। তবে আশা করা হচ্ছে ২০২৩ সালের এক্সট্রিম মডেলের থেকে এই নতুন মডেলের দাম খানিক বেশিই হবে।

আরও পড়ুন: Driving License: ড্রাইভিং লাইসেন্স করাবেন ? এই ৫ বিষয় না মানলে সমস্যা হতে পারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget