এক্সপ্লোর

Honda Gold Wing: ৪০ লাখ টাকা দাম হোন্ডার এই বাইকের, লাক্সারি বাইকের দুনিয়ার রাজা এটিই, ফিচার্স জানেন ?

Honda Gold Wing Bike Launched: এই বাইকের লুক খুবই আকর্ষণীয়। এর বোর্দো রেড মেটালিক রঙের বিকল্প বাইকটিকে খুব রাজকীয় লুক এনে দিয়েছে। দুই-টোনের ফিনিশ এই বাইককে আরও স্পেশাল করে তুলেছে।

Honda Bikes: ভারতের বাজারে হোন্ডার বাইকগুলি অত্যন্ত জনপ্রিয়। এই সংস্থা এখন ভারতে লঞ্চ করেছে হোন্ডা গোল্ড উইং টুর ৫০তম বার্ষিকীর এডিশন। এই বাইকের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার। এটি কোনও সাধারণ বাইক (Honda Gold Wing Tour) নয়, বরং এটি একটি বিলাসবহুল ট্যুর বাইক। এই বাইকের মডেলটির (Honda Bikes) এক্স শোরুম দাম রয়েছে ৩৯.৯০ লক্ষ টাকা। হোন্ডার এই বাইকটি শক্তিশালী ইঞ্জিন, আরাম, আর উন্নত প্রযুক্তির জন্যই বিখ্যাত।

এই বাইকের লুক খুবই আকর্ষণীয়। এর বোর্দো রেড মেটালিক রঙের বিকল্প বাইকটিকে খুব রাজকীয় লুক এনে দিয়েছে। দুই-টোনের ফিনিশ এই বাইককে আরও স্পেশাল করে তুলেছে। এতে অ্যাপল কার প্লে সহ ভাল মানের স্পিকার এবং অ্যান্ড্রয়েড ফিচার্সও রয়েছে। হোন্ডার এই বিশেষ বাইকটিতে অনেক উন্নত মানের ফিচার্স পাওয়া যাবে।

নেভিগেশন, কল ও মিউজিক সিস্টেম পাওয়া যাবে এই বাইকে। এছাড়াও সম্পূর্ণ ডিজিটাল ফিচার্স এবং টিএফটি স্ক্রিন পাওয়া যাচ্ছে। এই বাইকটি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই ১৯৭৫ সালের স্বাগত বার্তা দেখা যাবে ডিজিটাল ক্লাস্টার স্ক্রিনে আর এতে ২টি টাইপ সি পোর্ট পাওয়া যাবে। এর ফলে রাস্তায় বেরনোর সময় আপনার ফোনের ব্যাটারি কমে গেলে আপনাকে চিন্তা করতে হবে না।

হোন্ডা বাইকে একটি ১৮২২ সিসির ৬ সিলিন্ডার ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটি ১২৪ বিএইচপি শক্তি ও ১৭০ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ৭ স্পিডের ডিসিটি ট্রান্সমিশন রয়েছে, এটি ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ধরনের আরাম দিয়ে থাকে, এতে রয়েছে ৪টি রাইডিং মোড।

কবে হবে বাইকের ডেলিভারি

এছাড়াও মাইলেজের জন্য বাইকটিতে ইকন মোড দেওয়া হয়েছে। দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য একটি ট্যুর মোড দেওয়া হয়েছে এখানে, বৃষ্টিতে নিরাপদে রাইডিংয়ের জন্য এই গাড়িতে দেওয়া হয়েছে রেন মোড, আর রয়েছে একটি স্পোর্ট মোড। এই মডেলের কী-ফর্বের উপরেও ৫০তম বার্ষিকীর গ্রাফিতি দেওয়া আছে। হোন্ডার এই বাইকের বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, জানা গিয়েছে এই বছর জুন মাস অর্থাৎ এই চলতি মাস থেকেই বাইকের ডেলিভারি দেওয়া শুরু করবে সংস্থা।

হাইব্রিড বাইক আনছে রয়্যাল এনফিল্ড 

রয়্যাল এনফিল্ড সংস্থাও এবার একটি ২৫০ সিসির হাইব্রিড বাইক আনছে ভারতের বাজারে। জানা গিয়েছে চিনের ইএফমোটো সংস্থার সঙ্গে একত্রে তাদের একটি চুক্তি হয়েছে যার অধীনে এই হাইব্রিড বাইকের ইঞ্জিন তৈরি হবে এই চিনা সংস্থা। 

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget