এক্সপ্লোর

Royal Enfield: বাজারে শীঘ্রই আসছে রয়্যাল এনফিল্ডের হাইব্রিড বাইক, কম দামে পাবেন দারুণ মাইলেজ

Royal Enfield Bikes: এই বাইকে যে ইঞ্জিন ব্যবহৃত হয় তাঁর জন্য হাইব্রিড প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। এর অর্থ হল ভবিষ্যতে এটি পেট্রোলের পাশাপাশি বৈদ্যুতিন মাধ্যমেও চালানো হবে।

Royal Enfield Bikes: রয়্যাল এনফিল্ড এখন নতুন প্রযুক্তির দিকে চলেছে। খুব শীঘ্রই এই সংস্থা একটি নতুন ২৫০ সিসি মোটরবাইক বাজারে আনতে চলেছে। এই নতুন মডেল দেখতে কেবল ক্লাসিক মডেলের মত হবে এমন নয়, প্রযুক্তিগতভাবেও অত্যন্ত আধুনিক (Royal Enfield) হতে চলেছে এই বাইকের মডেলটি। এই বাইকের (Royal Enfield Bikes) বিশেষত্ব হল এর ইঞ্জিন ভারতে তৈরি করা হবে না, বরং বিখ্যাত চিনা সংস্থা সিএফমোটো এই ইঞ্জিন তৈরি করবে।

এই বাইকটিকে গ্লোবাল লুক এনে দেবে এর আধুনিক ডিজাইন এবং এর ইঞ্জিনের দুর্দান্ত পারফরম্যান্স বাইকপ্রেমীদের কাছে এই মডেলকে জনপ্রিয় করে তুলবে নিশ্চিত।

হাইব্রিড টেকনোলজিতে বেশি মাইলেজ মিলবে

এই বাইকে যে ইঞ্জিন ব্যবহৃত হয় তাঁর জন্য হাইব্রিড প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। এর অর্থ হল ভবিষ্যতে এটি পেট্রোলের পাশাপাশি বৈদ্যুতিন মাধ্যমেও চালানো হবে। এটি মাইলেজকে দারুণভাবে বাড়িয়ে দেবে, আর অন্যদিকে পরিবেশের উপরে প্রভাবও কমাবে। ভারত সরকারের কঠোর নিয়মাবলী বিএস ৬, ফেজ ২ আর সিএএফই নিয়মাবলীর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রয়্যাল এনফিল্ডের তরফে। আর তাই এই সংস্থাও চাইছে যাতে এদের সমস্ত পণ্য জ্বালানি-সাশ্রয়ী এবং পরিবেশ-বান্ধব হয়ে ওঠে।

কত দাম হবে এই বাইকের

রিপোর্ট অনুসারে রয়্যাল এনফিল্ডের এই নতুন ২৫০ সিসির বাইকের দাম হতে চলেছে ১.২৫ লক্ষ টাকা থেকে ১.৩৫ লক্ষ টাকার মধ্যেই। এই দামের কারণে রয়্যাল এনফিল্ডের সবথেকে সস্তার বাইক যে হান্টার, এর থেকেও সস্তায় পাওয়া যাবে নতুন হাইব্রিড মডেলটি। অর্থাৎ রয়্যাল এনফিল্ডপ্রেমীরা কম বাজেটেই দুর্দান্ত এই বাইকের মজা নিতে পারবেন।

এই ফিচার্সগুলি পাওয়া যাবে বাইকে

রয়্যাল এনফিল্ডের এই ২৫০ সিসির বাইকে সংস্থার একটি আইকনিক ক্লাসিক ডিজাইন থাকবে, যা গ্রাহকদের একটি রেট্রো অনুভূতি এনে দেবে। এর সঙ্গে এই বাইকটি পাবে একটি হাইব্রিড টেকনোলজি সম্পন্ন ইঞ্জিন যাতে পেট্রোল ও ব্যাটারি উভয়ভাবেই চালানো যাবে। নিরাপত্তার জন্য এই বাইকে এবিএস দেওয়া হয়েছে যাকে অ্যান্টি ব্রেক লকিং সিস্টেম বলা হয়। তাছাড়া রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, টেল লাইটের মত দুরন্ত সব ফিচার্স। এর ওজন হালকা রাখা হবে, এর মাইলেজ ও দক্ষতা দুইই উন্নত মানের হবে।

এই বাইকের ইঞ্জিনের জন্য রয়্যাল এনফিল্ড চিনের সিএফমোটো সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করছে, যা ভারতের টু-হুইলারের বাজারে একটি বড় বদল আনতে চলেছে। এই অংশীদারিত্ব রয়্যাল এনফিল্ডকে একটি ক্লাসিক ক্রুজার ব্র্যান্ড থেকে প্রযুক্তি-চালিত, ভবিষ্যতের জন্য প্রস্তুত ব্র্যান্ডে পরিণত করবে।

কবে আসবে বাজারে

এই প্রজেক্টটি বর্তমানে ডেভেলপিং স্টেজে রয়েছে। আশা করা যাচ্ছে যে রয়্যাল এনফিল্ড এবং সিএফমোটোর মধ্যে এই চুক্তি ২০২৬ সালের প্রথমার্ধের পরে চূড়ান্ত হবে। আর তারপরেই সংস্থা বাইকের লঞ্চ প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget