এক্সপ্লোর

Honda Dio: নয়া অবতারে বাজারে এল হোন্ডার এই স্কুটার, ১ লাখের মধ্যেই দেবে দুরন্ত ফিচার্স

Honda Scooter: হোন্ডা ডিও ১২৫-এর সর্বশেষ এই নতুন অবতারে জুড়ে গিয়েছে বেশ কিছু নতুন ফিচার্স। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ওবিডি-২বি এমিশন নর্ম। আর কী কী বদল ?

Honda Scooter: হোন্ডা সম্প্রতি টু হুইলারের দুনিয়ায় ভারতে আরও বিস্তৃত করে তুলছে নিজেদের। ২০২৫ সালে ভারতের বাজারে এসেছে হোন্ডা ডিও ১২৫ স্কুটারটি। আর হোন্ডা ডিওর এই মডেলটি আগের থেকে আপডেটেড ভার্সন (Honda Dio 125) বলা চলে। নতুন রূপে নয়া অবতারে বাজারে এসেছে হোন্ডা ডিও ১২৫। ১ লাখের মধ্যেই শুরু হচ্ছে এই স্কুটারের দাম। দেবে দুরন্ত মাইলেজ। সঙ্গে আপনি পাবেন দুর্দান্ত সব ফিচার্স।

হোন্ডা জানিয়েছে হোন্ডা ডিও ১২৫ স্কুটারটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৯৬,৭৪৯ টাকা থেকে। আর এই স্কুটারের টপ এন্ড মডেলের দাম (Honda Dio 125) রয়েছে ১ লক্ষ ২ হাজার টাকা। অথরাইজড ডিলারশিপের কাছে এই মডেলটি চলে এসেছে, আপনি চাইলে আপনার নিকটবর্তী ডিলারশিপের কাছ থেকে খোঁজ নিয়ে কিনতে পারেন।

কী কী নতুন ফিচার্স এসেছে

হোন্ডা ডিও ১২৫-এর সর্বশেষ এই নতুন অবতারে জুড়ে গিয়েছে বেশ কিছু নতুন ফিচার্স। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ওবিডি-২বি এমিশন নর্ম। এর ফলে এখনকার সময়ে রাস্তায় চালানোর জন্য উপযুক্ত হয়ে উঠেছে এই স্কুটারটি। এতে রয়েছে ১২৫ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যাতে সর্বোচ্চ ৮.১৬ বিএইচপি শক্তি এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। এই স্কুটারের ইঞ্জিনে সিভিটি মোড অন করা যায়, সেই সুবিধে রয়েছে।

ডিজাইন

হোন্ডা ডিওর এই নতুন অবতারে ডিজাইনের কোনও বদল কিন্তু হয়নি। বড় আকারের ভি আকৃতির এলইডি হেডলাইট রয়েছে এতে, মনমুগ্ধকর ডিআরএল রয়েছে। এতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল যা কিনা চালককে সমস্ত জরুরি তথ্য এনে দেবে একেবারে হাতের মুঠোর মধ্যে।

সাসপেনশন

এছাড়া এই স্কুটারে আপনি পাবেন সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, কিলেস স্টার্ট, টেলিস্কোপিক ফর্ক, পিছনের চাকায় রয়েছে সিঙ্গল শক অ্যাবসর্বার। ১২ ইঞ্চির অ্যালয় হুইলে রাস্তায় চলে এই স্কুটারটি। সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক।  

বাইক=গাড়িতে ছাড় এপ্রিল মাসে 

এক ধাক্কায় বাজাজ পালসারের কিছু মডেলে আপনি ৭৩০০ টাকার ছাড় পাবেন আপনি। আপনিও যদি পালসার বাইক কিনতে চান, তাহলে এই অফারটি আপনার জন্য। এই সময়েই আপনি কিনে নিতে পারেন আপনার পছন্দের পালসার। বিপুল ছাড় দিচ্ছে এমজি মোটর ইন্ডিয়া সংস্থা। এমজি কমেট ইভিতে আপনি সর্বোচ্চ ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hyundai New Car: নতুন Elantra আরও বিলাসবহুল, তবু ভারতে আসার সম্ভাবনা কম!
নতুন Elantra আরও বিলাসবহুল, তবু ভারতে আসার সম্ভাবনা কম!
Nissan Tekton Variant Price : নিসান টেকটন লঞ্চ হতেই বিপুল সাড়া, কোন ভ্যারিয়েন্টের কত দাম ?
নিসান টেকটন লঞ্চ হতেই বিপুল সাড়া, কোন ভ্যারিয়েন্টের কত দাম ?
Nissan Tekton Launched : দারুণ ডিজাইনের সঙ্গে ৫ স্টার সেফটি, ডাস্টার, ক্রেটাকে টেক্কা দিতে এল নিসান 'টেকটন', দাম কত ?
দারুণ ডিজাইনের সঙ্গে ৫ স্টার সেফটি, ডাস্টার, ক্রেটাকে টেক্কা দিতে এল নিসান 'টেকটন', দাম কত ?
BMW V8 Coupe SUV: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ৫৩০ হর্স পাওয়ারের এসইউভি, কুপে স্টাইলের সঙ্গে থাকছে V8 ইঞ্জিন
ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ৫৩০ হর্স পাওয়ারের এসইউভি, কুপে স্টাইলের সঙ্গে থাকছে V8 ইঞ্জিন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget