এক্সপ্লোর

Hyundai Grandeur Car: বিলাসিতার শেষ কথা ! 'রাস্তার রাজা' হুন্ডাইয়ের এই গাড়ি

Hyundai Cars: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে বাজারে এল  হুন্ডাইয়ের বিলাসবহুল গাড়ি গ্র্যান্ডেওর ২০২৩ সংস্করণ।

Hyundai Cars: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে বাজারে এল  হুন্ডাইয়ের বিলাসবহুল গাড়ি গ্র্যান্ডেওর ২০২৩ সংস্করণ। যা দেখে এক ঝলকে মনে হবে তারকাদের গাড়ি। জেনে নিন, হুন্ডাইয়ের এই নতুন গাড়িতে কী রয়েছে। 

Hyundai Grandeur Car: মারুতির পর সেরা হুন্ডাই 
এসইউভির বাজারে মার্কেট দাপাতে পারে এই সেডান। বিলাসবহুল এই সেডান নিয়ে আগ্রহের শেষ নেই গাড়ি বাজারে। সম্প্রতি Hyundai Grandeur-এর ২০২৩ মডেল লঞ্চ করেছে কোম্পানি৷ মারুতি সুজুকির পর ভারতে হুন্ডাই সবচেয়ে বেশি পছন্দের গাড়ি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি হল Hyundai Grand i10 ও  Hyundai Grand Vitara। গত বছরের তুলনায় Hyundai i10 বিক্রিতে কোম্পানিটি বার্ষিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই Hyundai Creta 2022 সালের সেপ্টেম্বরে ২.২ শতাংশ বৃদ্ধির সঙ্গে ১২৮৬৬ টি ইউনিট বিক্রি করেছে।

Hyundai Cars: ডিজাইন কেমন গাড়ির ?
 ভবিষ্যৎ প্রজন্মের ডিজাইনের কথা মাথায় রেখে এই নতুন সেডান এসেছে হুন্ডাই। চেহারার সঙ্গে বদলে দেওয়া হয়েছে এর বনেটে। সামনের দিকে অনেকটাই এরোডায়নামিক লুক দেওয়া হয়েছে এই গাড়িতে। এর সামনের বাম্পারে শার্প লাইন ও লুকনো LED টেললাইট সহ একটি মসৃণ V- আকৃতির ডিজাইন দেওয়া হয়েছে । ডেটাইম রানিং লাইট (ডিআরএল) ছাড়াও সেডানে সাইড-মাউন্ট আউটার সাইড রেয়ার ভিউ মিরর (ওআরভিএম), ২০ ইঞ্চি ডিজাইনার অ্যালয় হুইল সহ নতুন টেললাইট ও একটি হাঙ্গর-ফিন অ্যান্টেনা দিয়েছে কোম্পানি।

Hyundai Grandeur Car: কত শক্তিশালী  ইঞ্জিন রয়েছে গাড়িতে ?
তথ্য অনুসারে, এই গাড়িতে একটি 2.2-লিটার R CRDi ডিজেল ইঞ্জিন দেওয়া যেতে পারে, যা সর্বোচ্চ 200 PS শক্তি এবং 440 Nm পিক-টর্ক তৈরি করতে সক্ষম হবে। এর পাশাপাশি এই গাড়িতে একটি হাইব্রিড ইঞ্জিনও দেখা যাবে। ট্রান্সমিশন সম্পর্কে কথা বললে, এই গাড়িতে ম্যানুয়াল (MT) এবং স্বয়ংক্রিয় (AMT) গিয়ারবক্সের বিকল্পও পাওয়া যাবে।

Hyundai Cars: কী বৈশিষ্ট্য দেওয়া হয়েছে গাড়িতে ?
Hyundai Grandeur গাড়ির বৈশিষ্ট্যের মধ্য়ে রয়েছে ১২.০-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, Android Auto, Apple CarPlay সমর্থিত ১২.০ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম এই গাড়িতে দেখা যাবে। এ ছাড়াও ৫ সিটার কেবিনের সঙ্গে প্রিমিয়াম ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। এছাড়াও থাকছে অ্যাম্বিয়েন্ট লাইটিং, ক্যাপাসিটিভ বটন সহ টু-স্পোক স্টিয়ারিং হুইল ছাড়াও নিরাপত্তার কথা মাথায় রেখে এটি একাধিক এয়ারব্যাগ, পার্কিং ক্যামেরা ও স্থিতিশীলতা নিয়ন্ত্রণের মতো বৈশিষ্ট্যগুলিও পাওয়া যাবে এই গাড়িতে।

Hyundai Grandeur Car: কত দাম গাড়ির ?
কোম্পানির মতে, কোম্পানি দক্ষিণ কোরিয়ার বাজারে ২০২৩ Hyundai Grandeur গাড়ির জন্য ৬০,০০০ টিরও বেশি বুকিং পেয়েছে। মনে করা হচ্ছে , ভারতে এই গাড়িটির দাম প্রায় ২০ লাখ টাকা হতে পারে।

সেরা শিরোনাম

Volkswagen Tera : পুজোর আগেই চমক, ফক্সওয়াগন আনছে ছোট গাড়ি টেরা
পুজোর আগেই চমক, ফক্সওয়াগন আনছে ছোট গাড়ি টেরা
Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget