এক্সপ্লোর

Holi Car Discount :  হোলি ধামাকা, টাটা মোটরসের গাড়িতে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় !

Tata Car Offer : টাটা টিয়াগো (Tata Tiago) থেকে শুরু করে হ্যারিয়ার (Tata Harrier)— সব গাড়িতেই মিলছে আকর্ষণীয় অফার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • টাটা মোটরস হোলি উপলক্ষে গাড়িতে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।
  • ক্রেতারা ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট ছাড় পাবেন।
  • ফেসলিফ্ট সহ টাটা পাঞ্চ ইভির দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।
  • পাঞ্চ ইভিতে সাশ্রয়ী মূল্যে দীর্ঘ রেঞ্জ ও ব্যাটারি ওয়ারেন্টি আছে।

Tata Car Offer : দোল পূর্ণিমা বা হোলির আবহে গাড়ি প্রেমীদের জন্য সুখবর নিয়ে এল টাটা মোটরস (Tata Motors)। ২০২৬ সালের মার্চ মাসে হোলি উপলক্ষে তাদের জনপ্রিয় গাড়িগুলিতে বিশাল ছাড়ের ঘোষণা করেছে সংস্থাটি। টাটা টিয়াগো (Tata Tiago) থেকে শুরু করে হ্যারিয়ার (Tata Harrier)— সব গাড়িতেই মিলছে আকর্ষণীয় অফার।

হোলি ধামাকা: টাটা মোটরসের গাড়িতে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় !
বসন্তের উৎসবে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? তাহলে টাটা মোটরসের এই অফার আপনার জন্য সেরা সুযোগ হতে পারে। এই মার্চ মাসে টাটা তাদের নির্দিষ্ট কিছু মডেলে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং অন্যান্য সুবিধা দিচ্ছে।

কোন গাড়িতে কত ছাড় ?
টাটা মোটরস তাদের তিনটি জনপ্রিয় মডেলে বড়সড় ছাড়ের ঘোষণা করেছে। তবে মনে রাখবেন, এই ডিসকাউন্ট ভ্যারিয়েন্ট, শহর এবং ডিলারশিপ অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

অতিরিক্ত কী কী সুবিধা পাবেন ?
শুধুমাত্র নগদ ছাড় (Cash Discount) নয়, গ্রাহকদের টানতে আরও একগুচ্ছ অফার দিচ্ছে সংস্থাটি:

এক্সচেঞ্জ বোনাস: পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে মিলবে বিশেষ বোনাস।

কর্পোরেট ডিসকাউন্ট: চাকুরিজীবীদের জন্য থাকছে বিশেষ ছাড়।

সহজেই ঋণ : কম সুদে ঋণ (Low-interest financing) এবং প্রসেসিং ফি মকুবের সুবিধা।

অতিরিক্ত ওয়ারেন্টি: অনেক ডিলারশিপে বর্ধিত ওয়ারেন্টি বা ইএমআই (EMI) স্কিমের সুবিধাও পাওয়া যাচ্ছে।

গাড়ির মডেল ও লোকেশন ভেদে এই অফারের পরিমাণ কম-বেশি হতে পারে। তাই সঠিক তথ্য ও বুকিংয়ের জন্য আপনার নিকটস্থ টাটা মোটরস শোরুমে যোগাযোগ করুন।

ফেসলিফ্টয়ের সঙ্গে সঙ্গে দামও কমে গিয়েছে, এমন সম্ভবত অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাসে আগে দেখা যায়নি। কিন্তু টাটার পাঞ্চ ইভি হল এমন এক গাড়ি যার দাম ফেসলিফ্টয়ের সঙ্গে সঙ্গে কমে গিয়েছে। আর এর কারণ হয়তো একটাই, টাটা এই মুহূর্তে পাঞ্চ ইভিকেই পাখির চোখ করছে। ও চাইছে এই গাড়ির বিক্রি যাতে আরও বেশি হয়। যদিও পাঞ্চ ইভির এই ফেসলিফ্ট ছোট কোনও বদল নয়।

৯ লক্ষ ৬০ হাজার টাকা থেকে শুরু হয় পাঞ্চ ইভির দাম। এই দাম পাঞ্চ ইভির আগের মডেলের থেকে অনেকটাই কম। যদিও এই গাড়ির টপ মডেলের দাম ১২ লক্ষ ৫০ হাজার টাকা। যা আগের গাড়ির থেকে কিছুটা হলেও সস্তা। এ ছাড়াও এই গাড়িতে দেওয়া ৩০ বা ৪০ কিলোওয়াট পার আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। এ ছাড়াও এই গাড়িতে রয়েছে ৪৬৮ কিলোমিটারের রেঞ্জ ও আজীবন ব্যাটারির ওয়ারেন্টি। এক কথায় পয়সা উসুল অফার বলাই যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget