এক্সপ্লোর

Charging Station: ভারতের ৮০ শহরে এক হাজারেরও বেশি ফাস্ট চার্জিং স্টেশন বসালো Ather Energy, চার্জ দেওয়া যাবে সব ধরনের ইলেকট্রিক ভেহিকেল

Electric Vehicle: বেঙ্গালুরুর স্টার্ট আপ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ চলতি বছর শেষ হওয়ার আগে ২৫০০- এর বেশি চার্জিং স্টেশন তৈরি করবে তারা।

Charging Station: বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল (Electric Vehicle) নির্মাণকারী সংস্থা (স্টার্ট আপ) Ather Energy ভারতের ৮০টি শহরে ১০০০- এরও বেশি ফাস্ট চার্জিং স্টেশন (Fast Cahrging Station) ইনস্টল করেছে। এই সমস্ত চার্জিং স্টেশনে Ather Energy কোম্পানির তৈরি করা ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, Ather Energy সংস্থার তৈরি করা এই সমস্ত চার্জিং স্টেশনের নাম Ather Grids। বেঙ্গালুরুর স্টার্ট আপ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ চলতি বছর শেষ হওয়ার আগে ২৫০০- এর বেশি চার্জিং স্টেশন তৈরি করবে তারা। শুধু ইলেকট্রিক স্কুটার নয়, ইলেকট্রিক গাড়িও চার্জ দেওয়া সম্ভব হবে এই সব চার্জিং স্টেশনে অর্থাৎ Ather Grids- এ। এবছর মার্চ মাস পর্যন্ত এই সমস্ত চার্জিং স্টেশনে ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার, বাইক এবং গাড়ি চার্জ দেওয়া যাবে বলে জানা গিয়েছে। ইউজারদের সুবিধার জন্য রয়েছে Ather Grid App। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা নিজের এলাকার কাছাকাছি চার্জিং স্টেশন সহজেই খুঁজে পাবেন। তারপর সেখানে গিয়ে পরিষেবা নিতে পারবেন।

নতুন বছরে Ather সংস্থার চমক

বৈদ্যুতিক টু-হুইলার প্রস্তুতকারক Ather Energy একটি নতুন রঙের স্কিমে তার বিদ্যমান বৈদ্যুতিক স্কুটার 450 Plus এবং 450X লঞ্চ করেছে। এর সাথে একটি বড় রিডিজাইন করা সিটও দেওয়া হয়েছে এতে। এর আগে Ather 450 Duo গ্রে, মিন্ট গ্রিন এবং হোয়াইট নামে তিনটি রঙে এসেছিল। Ather 450X চারটি নতুন রঙে বাজারে এসেছে। হোয়াইট ও স্পেস গ্রে রংগুলি এতে বজায় রাখা হয়েছে। তবে এখন ট্রু রেড, কসমিক ব্ল্যাক, সল্ট গ্রিন ও লুনার গ্রে রঙের বিকল্পগুলি এই ইভিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আপডেট দেওয়ার পর কোম্পানি এই স্কুটারগুলির দামও বাড়িয়েছে। কয়েক মাস আগে, Ather একটি বড় ব্যাটারি প্যাক, বড় টায়ার ও একটি আপডেট করা সফ্টওয়্যার বাজারে 450X Gen 3 চালু করেছে। 450 Plus-এর এক্স-শোরুম মূল্য ১.৩৭ লক্ষ টাকা, যেখানে 450X-এর দাম ১.৬০ লক্ষ টাকা থেকে শুরু করা হয়েছে। এই বছরের শেষ নাগাদ Ather একটি হালকা বৈদ্যুতিক স্কুটারও বাজারে আনতে পারে, যা কম বৈশিষ্ট্য সহ একটি ছোট ব্যাটারি প্যাকে চলবে।

Ola Electric: ওলা ইলেকট্রিক (Ola Electric) সংস্থা তাদের এস১ ই-স্কুটারের (Ola S1) নতুন ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুত রয়েছে। বর্তমানে ওলা ইলেকট্রিক স্কুটার এস১ প্রো, এস১ এবং এস১ এয়ার- এই তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। এর মধ্যে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হতে চলেছে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাস থেকে। বলা হচ্ছে, ওলা এস১ রেঞ্জের এই ইলেকট্রিক স্কুটার অ্যাফোর্ডেবল ভ্যারিয়েন্ট। এর পাশাপাশি জানা গিয়েছে, ওলা ইলেকট্রিক সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চলেছে ২০২৪ সালের দ্বিতীয় ভাগে। ইলেকট্রিক গাড়ির পাশাপাশি স্পোর্টস কার লঞ্চেরও পরিকল্পনা রয়েছে ওলা সংস্থার। একে একে সেগুলোই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। 

আরও পড়ুন- Keyway লঞ্চ করল নতুন 125cc ক্রুজার, কত দাম বাইকের ?

সেরা শিরোনাম

Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget