এক্সপ্লোর

E-Bike: হাইড্রোজেন ফুয়েলের ব্যাটারি, একবার চার্জেই চলবে ১৩০ কিমি ! চমকে দেবে জয়ের ই-বাইক

Joy E-Bike: ৯৯৯ টাকাতেই বুকিং করতে পারবেন জয় ই-বাইক। একবার চার্জ দিলে চলবে ১৩০ কিমি। রয়েছে অত্যাধুনিক সব ফিচার্স। কিনবেন ভাবছেন ?

Joy E-Bike: ইলেকট্রিক বাইকের দুনিয়ায় এবার নয়া মোড়। অত্যাধুনিক প্রযুক্তি আর অসাধারণ সব ফিচার্স নিয়ে এল WardWizard Innovations and Mobility সংস্থা। বাজারে এসেছে জয় ই-বাইকের নতুন মডেল জয় মিহোস (Joy MIHOS)। হাইড্রোজেন ফুয়েলের ব্যাটারি দিয়ে চলবে ই-বাইক। কিছুদিন আগেই ভারত মোবিলিটি শো-তে এই বাইকের প্রদর্শনী হয়ে গিয়েছে। কী কী ফিচার্স আছে এই বাইকে ?

টপ হাইস্পিড ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি হাইড্রোজেন পাওয়ারড সেল-ব্যাটারির ইলেকট্রিক স্কুটার নিয়ে এল জয় ই-বাইক। মিহোস ইলেকট্রিক স্কুটার তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রকের সাহায্যে যার রাসায়নিক নাম পলি ডিসাইক্লোপেন্টাডিন। এর আগে এমনই একটি আকর্ষণীয় ই-বাইক নিয়ে এসেছিল মোটোভোল্ট। Motovolt URBN e-bike দামে যেমন সস্তা, তেমনই ফিচার্সেও বেশ আকর্ষণীয়। এই গাড়িতে একবার সম্পূর্ণ চার্জ দিলে চলবে ১২০ কিমি। জয় ই-বাইকে যদিও এই রেঞ্জ ১০ কিমি বেশি মিলছে। মোটোভোল্ট ই-বাইকে যেখানে সর্বোচ্চ গতি উঠত ২৫ কিমি প্রতি ঘণ্টায়, সেখানে জয় ই-বাইক মিহোসে সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টায় গতি ওঠে।   

ব্যাটারি

৭২ ভোল্টের এই ব্যাটারিতে লিথিয়াম আয়ন প্রযুক্তির বদলে আনা হয়েছে হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তি। ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায় এই ব্যাটারিতে। আর একবার চার্জ দিলে এই স্কুটারে (Joy MIHOS) যাওয়া হবে ১৩০ কিমি।

গতি

এই ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টায় বেগ উঠতে পারে। মাত্র ৭ সেকেন্ডের মধ্যেই সর্বোচ্চ গতি তোলা সম্ভব।

অন্যান্য প্রযুক্তি

গাড়িতে (Joy E-Bike) রয়েছে ৪.৩ ইঞ্চির ফুল কালার টিএফটি ডিসপ্লে। তাছাড়া এর মধ্যেই মোবাইল চার্জের ব্যবস্থাও রয়েছে। সঙ্গে আছে জিও-ফেন্সের সুবিধেও। আপনি চাইলে মোবাইলের অ্যাপের মাধ্যমে গাড়ির ইগনিশন চালু রাখতে পারেন। এমনকী মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনার গন্তব্য ঠিক করে দেখে নিতে পারবেন আগে থেকে, কত চার্জ প্রয়োজন। সেভাবেই ট্রিপ প্ল্যান করতে পারবেন আপনি। ভেহিকল ট্র্যাকিং, রিমোট ডিসেবলিং ইত্যাদি অত্যাধুনিক ফিচার্স দেখা যাবে জয় ই-বাইক (Joy E-Bike) মিহোসে।

সাসপেনশন

টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, রিয়ারে ডুয়াল শক অ্যাবসর্বার এর স্পেসিফিকেশনের মধ্যেই পড়ে।

ব্রেক ও চাকা

অ্যালয় হুইল এবং তার সঙ্গে ফ্রন্ট ও রিয়ারে ডিস্ক ব্রেক থাকছে জয় ই-বাইকে।

বুকিং

মাত্র ৯৯৯ টাকাতেই জয় ই-বাইকের (Joy E-Bike) ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য জমা করে বুক করা যাবে এই ই-বাইক।  

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget