এক্সপ্লোর

Kawasaki Bikes: ২৫-৩০ লাখ টাকা দাম ! ভারতে এল দারুণ ফিচার্সের এই বাইক- লুকেই বাজিমাত

Kawasaki Z H2 SE Launched In India: এই দুটি বাইক হল কাওয়াসাকি জেড এইচ ২ এবং কাওয়াসাকি জেড এইচ ২ এসই। জেড এইচ ২-এর এক্স শোরুম দাম (Kawasaki Z H2 Bikes) রয়েছে ২৪.১৮ লক্ষ টাকা।

Bike News: কাওয়াসাকি ইন্ডিয়া ভারতের বাজারে দুটি দারুণ বাইক লঞ্চ করেছে। কিন্তু এই দুটি বাইকের দাম আকাশছোঁয়া। আর এতটাই বেশি দাম (Kawasaki Bikes) এই দুই বাইকের যে এই দামে আপনি চাইলে একটি বিলাসবহুল গাড়িও কিনে ফেলতে পারেন। এই দুটি বাইক হল কাওয়াসাকি জেড এইচ ২ এবং কাওয়াসাকি জেড এইচ ২ এসই। জেড এইচ ২-এর এক্স শোরুম দাম (Kawasaki Z H2 Bikes) রয়েছে ২৪.১৮ লক্ষ টাকা এবং জেড এইচ ২ এসইর এক্স শোরুম দাম রয়েছে ২৮.৫৯ লক্ষ টাকা। এই দুটি বাইক দেখতে অনেকটাই একই রকম, তবে এসই ভার্সন নির্মাণে বাইক নির্মাতা সংস্থা অনেক বেশি প্রিমিয়াম হার্ডওয়্যার নির্মাণ করেছেন।

কাওয়াসাকি বাইকের রঙের ভ্যারিয়ান্ট

কাওয়াসাকি জেড এইচ ২ এসই বাজারে এসেছে মেটালিক ম্যাট গ্রাফিন স্টিল গ্রে এবং মিরর কোটেড কালো রঙে। এই কাওয়াসাকি বাইকের স্ট্যান্ডার্ড মডেল বাজারে পাওয়া যাচ্ছে এমারেল্ড ব্লেজড গ্রিন এবং মেটালিক ম্যাট গ্রাফিন স্টিল গ্রে এই দুই রঙে। এছাড়াও পাওয়া যাবে মেটালিক ডায়াবলো ব্ল্যাক মেশিনও। কাওয়াসাকি বাইকের লুক এবং স্টাইল অনেকটাই আলাদা, যা ভারতের বাজারে উপলব্ধ অন্য সমস্ত মোটরবাইকের থেকে আলাদা।  

শক্তিশালী বাইকের ইঞ্জিনের কত শক্তি

কাওয়াসাকির এই দুই বাইকের ইঞ্জিনে রয়েছে ৯৯৮ সিসির ইনলাইন ৪ সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন যাতে আবার রয়েছে সুপারচার্জার। এই ইঞ্জিনে ১১ হাজার আরপিএমে ১৯৭.২ বিএইচপি শক্তি এবং ৮৫০০ আরপিএমে ১৩৭ এনএম শক্তি উৎপন্ন হয়। একটি ৬ স্পিডের গিয়ারবক্স মোটরের সঙ্গে যুক্ত করে দেওয়া আছে, এছাড়াও এই বাইকে আপনি পেয়ে যাবেন স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। কাওয়াসাকির বাইকে আপনি একটি বাই-ডিরেকশনাল কুইক শিফটার পাবেন, যা ২৫০০ আরপিএমের বেশি শক্তিতে কাজ করে।

কাওয়াসাকি বাইকের ফিচার্স

কাওয়াসাকি বাইকের ব্রেকিং সেট আপ নিয়ে কথা বলতে গেলে এই মোটরবাইকে আপনি টুইন ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং একটি সিঙ্গল ২৬০ মিমি রোটর পেয়ে যাবেন। এই বাইক ট্রেলিস ফ্রেম দিয়ে তৈরি হয়েছে, যা এক প্রকার উচ্চ সহনশীল স্টিল। কাওয়াসাকির এই বাইকের এসই ভার্সনে কাওয়াসাকি ইলেকট্রনিক কনট্রোল সাসপেনশন স্কাইহুক টেকনোলজি থাকবে এই বাইকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget