এক্সপ্লোর

Layoff: মুনাফা করতে পারছে না সংস্থা, ৫০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ওলা ইলেকট্রিকের

Ola Electric Layoff: ভবীশ আগরওয়ালের সংস্থা ওলা ইলেকট্রিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছে। আর সংস্থার এই সিদ্ধান্তের কারণে বিভিন্ন পদে কর্মরত মোট ৫০০ কর্মী কাজ হারাবেন খুব তাড়াতাড়ি।

Ola Electric: ওলা ইলেকট্রিক মোবিলিটি (Ola Electric) সংস্থায় এবার কর্মী ছাঁটাই হতে চলেছে। এই সংস্থা চাইছে খরচ কমাতে যাতে তারা মার্জিন বাড়াতে পারে, এবং এর সঙ্গে সংস্থাকে একটি লাভজনক সংস্থায় (Layoff News) পরিণত করতে পারে। ওলা ইলেকট্রিক সংস্থা তাদের আভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে। আর এই কারণেই কাজ হারাতে পারেন এই সংস্থার ৫০০ কর্মী।

সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে, ভবীশ আগরওয়ালের সংস্থা ওলা ইলেকট্রিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছে। আর সংস্থার এই সিদ্ধান্তের কারণে বিভিন্ন পদে কর্মরত মোট ৫০০ কর্মী কাজ হারাবেন খুব তাড়াতাড়ি। সংস্থার সূত্রে জানা গিয়েছে যে মার্জিন বাড়ানো এবং মুনাফা অর্জনের জন্য কর্মী ছাঁটাই করতে চলেছে ওলা ইলেকট্রিক মোবিলিটি। এর আগে আইপিও আনার আগেই ২০২২ সালে এই সংস্থা আভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া চালিয়েছিল। আর ২০২২ সালেই এই সংস্থা তাদের ১ হাজার জন কর্মীকে ছাঁটাই করেছিল। এই সংস্থা সেই সময় পুরনো ব্যবহৃত গাড়ির ব্যবসা, ক্লাউড কিচেন এবং গ্রসারি ব্যবসা বন্ধ করে দিয়েছিল। আর এই ছাঁটাইয়ের পরে ওলার বৈদ্যুতিন গাড়ির ব্যবসার জন্য আরও ৮০০ জনকে নিয়োগ করতে হয়েছিল।

বৃহস্পতিবার ২১ নভেম্বর ট্রেডিং সেশনে ওলা ইলেকট্রিকের শেয়ারে পতন নেমেছে, এই শেয়ার তাঁর সর্বনিম্ন উচ্চতায় ৬৬.৮৬ টাকার স্তরে নেমে এসেছে। আর আজকের সেশনে ৩.০৪ শতাংশ পতনের সঙ্গে এই স্টকটি ৬৭.২১ টাকায় বন্ধ হয়েছে। ওলা ইলেকট্রিকের শেয়ার বর্তমানে তার আইপিওর ইস্যু প্রাইস ৭৬ টাকারও নিচে ট্রেড করছে।

২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ওলা ইলেকট্রিক দ্বারা ঘোষিত ফলাফল অনুযায়ী এই ত্রৈমাসিকে সংস্থার উপার্জন বেড়েছে ৩৮.৫ শতাংশ। ১২৪০ কোটি টাকা মুনাফা হয়েছে সংস্থার। আর এই ত্রৈমাসিকে সংস্থা ৯৮,৬১৯ ইউনিট স্কুটার বা বাইক ডেলিভারি করেছে যা আগে ছিল ৫৬,৮১৩ ইউনিট।

এই মাসের শুরুর দিকেই গাড়ি নির্মাতা সংস্থা নিসান বড় পদক্ষেপ করেছে। এই জাপানি গাড়ি নির্মাতা সংস্থা সম্প্রতি ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে। শুধু তাই নয়, বিশ্বের বাজারে এই সংস্থা ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের গাড়ি বিক্রি এবং গাড়ি উৎপাদনের মাত্রাও কমিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:  Viral News: ২০ লক্ষ টাকা দিলেই মিলবে চাকরি ! তারপর বিনা বেতনে কাজ, নিয়োগ ঘিরে তুমুল ট্রোলড জোমাটোর সিইও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget