এক্সপ্লোর

Mahindra BE Rall E Concept: চোখধাঁধানো ডিজাইন! বৈদ্যুতিক গাড়ির বাজারে নয়া 'অবতার' মাহিন্দ্রার

Mahindra Electric Vehicle: Mahindra BE Rall E-তে কী কী রয়েছে? কী কী সুবিধা রয়েছে? কেমন বদল আনা হয়েছে?

নয়াদিল্লি: বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন চমক গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রার (Mahindra)। ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো (Bharat Mobility Expo)-তে সামনে এল মাহিন্দ্রার এই নতুন গাড়ি- যার নাম Mahindra BE Rall E Concept. BE 05 কনসেপ্টের উপর অফ-রোড রেসার এই Rall E.

BE.05 ক্যুপ-এর মতো SUV এর উপর নির্ভর করে তৈরি হয়েছে Rall E. লুক-এর দিক থেকে বেশ কিছু বদল আনা হয়েছে- রয়েছে অফ-রোড টাচ। 

গোলাকার হেডল্যাম্প (Round Head Lamp) রয়েছে এই ভার্সনে। রয়েছে নতুন লাইটিং DRL. বাম্পারে রয়েছে ক্ল্যাডিং। এই ভার্সানে রয়েছে বড় আকারের অফ-রোড টায়ার এবং জ্যাকড আপ (Jacked Up Stance) স্টান্স। 

BE.05 - কনসেপ্টের থেকে একটু আলাদা হতে পারে বাম্পার এবং টেইল-ল্যাম্প (Tail-Lamps), অফ-রোডিংয়ের দিকে লক্ষ্য রেখেই এমনটা করা হয়েছে।

অতিরিক্ত টায়ারের জন্য রয়েছে রুফ মাউন্টেড ক্যারিয়ার (Roof Mounted Carrier), রয়েছে অতিরিক্ত ব্যাটারি (Battery Pack) প্যাক। যাতে হঠাৎ চার্জ ফুরিয়ে যাতে মাঝরাস্তায় আটকে পড়তে না হয়। গাড়িটির রঙের দিকেও লক্ষ্য রাখা হয়েছে- বেশ চমকপ্রদ রয়েছে গাড়িটির রং।

অন্দরসজ্জার দিকেও ভালমতো খেয়াল রাখা হয়েছে। অফ-রোড ভাইবসের (Off Road Vibes) সঙ্গে তাল মিলিয়ে করা হয়েছে অন্দরসজ্জা। কেবিনের লুক-ফিল এবং আপহোলস্টারিতেও বদল আনা হয়েছে। 

বৈদ্যুতিক এসইউভি এবং স্ট্যান্ডার্ড BE.05 SUV এই দুটিই BE- রেঞ্জের মধ্যে থাকবে যখন আগামী বছরের মধ্যেই এটি ভারতের বাজারে আসবে।

BE-রেঞ্জে শুধুমাত্র বৈদ্যুতিক SUV-ই অন্তর্গত হবে। অন্যদিকে XUV-রেঞ্জের মধ্যেও অন্যান্য বৈদ্যুতিক SUV রয়েছে। মাহিন্দ্রার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড থর (Thar)-এও বৈদ্যুতিক ভার্সন আসতে পারে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি শো-তে এমন বৈদ্যুতিক থর-এর কনসেপ্ট দেখানো হয়েছে।

ভারতের গাড়ির দুনিয়ায় কবে, কতটা অগ্রগতি হয়েছে তার আভাস মেলে এই ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো (Bharat Mobility Global Expo)-তে। নয়া ডিজাইন থেকে শুরু করে গাড়ির দুনিয়ায় নতুন প্রযুক্তির আবিষ্কার। ভবিষ্যতে কী ধরনের গাড়ি তৈরি হতে চলেছে বা তৈরি করার চেষ্টা চলছে তার আভাস মেলে এখানে। এই বছর ১ থেকে ৩ ফেব্রুয়ারি রয়েছে এই অটো-এক্সপো। এই বছর অন্তত ৮০০ জন প্রদর্শক এসেছেন এখানে। ভিড় জমিয়েছিলেন বহু উৎসাহী।  

আরও পড়ুন: অনায়াসে নদী থেকে জঞ্জাল পরিষ্কার করছে রোবট, চমকে দিল সোশ্যাল মিডিয়া

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget