এক্সপ্লোর

Mahindra Thar: মহিন্দ্রা থার নিয়ে রাস্তায় বেরোতেই ১ লাখেরও বেশি জরিমানা, কী করেছিলেন চালক ?

Mahindra Thar Modification: হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ঘটেছে এই ঘটনা। গাড়ির উপযুক্ত নথি সঙ্গে না থাকায় এবং গাড়ির মডিফিকেশনের জন্য মহিন্দ্রা থারের চালককে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করে পুলিশ।

Traffic Challan: রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ট্রাফিক আইন না মানলে বা মোটর ভেহিকল আইন লঙ্ঘন করলে পুলিশ বেশিরভাগ সময়েই চালান কাটে। কখনও সিটবেল্ট না পড়লে চালান কাটে, কখনও সিগনাল না মানলে চালান কাটে। একেক সময় একেক অঙ্কের চালান (Traffic Challan) কাটা হয়। ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত অনেকেরই এই জরিমানা (Mahindra Thar) দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যদি কাউকে ১ লক্ষ টাকারও বেশি জরিমানা দিতে হয় ? অবাক হলেন ? এমনই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের এক ব্যক্তির সঙ্গে।

কী ঘটেছে ?

হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ঘটেছে এই ঘটনা। গাড়ির উপযুক্ত নথি সঙ্গে না থাকায় এবং গাড়ির মডিফিকেশনের জন্য মহিন্দ্রা থারের চালককে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাফিক পুলিশ। হাইওয়েতে এই চালক নিজের মহিন্দ্রা থার গাড়ি চালাচ্ছিলেন, মাঝ রাস্তাতেই গাড়ি থামান ট্রাফিক পুলিশ। সেই চালককে জিজ্ঞাসাবাদ করেও গাড়ির কাজগপত্র দেখাতে পারেননি চালক। সেই চালকের না ছিল কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, না ছিল পলিউশন সার্টিফিকেট। আর তার থেকেও বড় কথা হল সেই ব্যক্তি মহিন্দ্রা থার গাড়িতে মডিফিকেশন করা হয়েছে।

কেন কাটা হল চালান ?

এর সঙ্গে এই গাড়ির টায়ারগুলিও বদলে ফেলা হয়েছে সম্পূর্ণ, আর সেই কারণেই মোটা টাকা জরিমানা হয়েছে চালকের। চালানে এও লেখা হয়েছে যে মহিন্দ্রা থারের চালক পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করেছে। দেশে গাড়ির মডিফিকেশন নিয়ে কিছু কঠোর আইন রয়েছে। আর এই আইন না মানলে জরিমানা ধার্য হবে আপনার।

গাড়ির মডিফিকেশনের কী আইন ?

ভারতের মোটর ভেহিকল আইন অনুযায়ী কোনো চালক তার গাড়িতে কোনো ধরনের মডিফিকেশন করতে পারবে না। আপনি যদি ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে চান, কিংবা কোনো বদল করতে চান, এক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে গাড়ির চালককে। যদি অনুমতি না থাকে, তাহলে আপনার নামে চালান কাটা হতে পারে, জরিমানা হবে। শুধু তাই নয়, কেউ যদি গাড়ি কেনার পর গাড়ির আসল রং বদলে দেয় তাহলেও বড় জরিমানা দিতে হবে আপনাকে। যদি কোনো ধরনের বদল করা হয় এবং তা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা থাকে তাহলে কেউ জরিমানা ধার্য করতে পারেন না।   

আরও পড়ুন: Royal Enfield 350: এই বুলেট বন্ধ করে দিল রয়্যাল এনফিল্ড ! আর পাবেন না

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget