এক্সপ্লোর

Maruti Jimny: মারুতি জিমনি না মাহিন্দ্রা থারের ৫ দরজার গাড়ি, কোনটি আগে আসছে বাজারে ?

Maruti Cars: এতদিন দেশের বাজারে অফরোডার বিভাগে একাধিপত্য ছিল মহিন্দ্রা থারের। এবার সেই জায়গা দখল করতে ৫ দরজার জিমনি নিয়ে আসছে মারুতি।

Maruti Cars: এতদিন দেশের বাজারে অফরোডার বিভাগে একাধিপত্য ছিল মহিন্দ্রা থারের। এবার সেই জায়গা দখল করতে ৫ দরজার জিমনি নিয়ে আসছে মারুতি। প্রতিযোগিতার আগাম আঁচ পেয়ে মারুতি জিমনি ৫ দরজার গাড়ির মতোই এবার ফাইভ ডোর থার আনছে মহিন্দ্রা। জেনে নিন, কোনটি আগে আসছে বাজারে। 

Mahindra Thar Vs Maruti Jimny: একই সঙ্গে আসতে পারে দুই অফরোডার ? 
অটো সাইটগুলির খবর বলছে, মারুতি অটো এক্সপো ২০২৩-এ প্রথম জিমনি ৫ দরজার গাড়ি দেখা যাবে। যেখানে Mahindra থারের ৫ দরজার অফরোডার কিছু পরে বাজারে দেখা যেতে পারে। তবে দুই গাড়ি একই সময়ে বাজারে প্রবেশ করতে পারে। দেশে ৩ দরজার থার আগেই দেখেছে দেশবাসী। তবে ভারত লঞ্চ না হলেও ৩ দরজার জিমনি বিশ্ববাজারে চলছে। তবে ভারতে সরাসরি ৫ দরজার জিমনি সংস্করণটি আসবে।

Maruti Jimny: ভারতের জিমনিতে কী বৈশিষ্ট্য থাকবে ?
ভারতের ৫ দরজার জিমনিতে নতুন ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন থাকবে। যা XL6, ব্রেজা ও নতুন গ্র্যান্ড ভিটারাতেও দেখা গেছে। জিমনিতে একটি ৫ স্পিড ম্যানুয়াল ও একটি ৬ স্পিড অটো গিয়ারবক্স বিকল্প পাবেন ক্রেতা।এটি একটি বড় পরিবর্তন, কারণ বিশ্বব্যাপী জিমনি পুরনো ৪ স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়।

ভারতের ৫ দরজার জিমনিতে একটি বড় ৯ ইঞ্চি টাচস্ক্রিন পাওয়া যাবে।যার সঙ্গে কানেকটেড কার টেকনোলজি ছাড়াও আরও অনেক কিছু সাম্প্রতিক বৈশিষ্ট্য রয়েছে।এটি একটি প্রিমিয়াম SUV হবে। যা Nexa আউটলেটের মাধ্যমে বিক্রি করবে কোম্পানি। মারুতি গ্র্যান্ড ভিটারার ওপরের বিভাগে রাখা হবে এই গাড়ি।

Mahindra Thar: নতুন থারে কী পরিবর্তন ?
৫ দরজার নতুন বডি প্যানেল পাওয়া যাবে নতুন থারে। ৩ দরজার তুলনায় অনেকটাই বদলে দেওয়া হয়েছে নতুন থারের নকশা। সামনের নকশাটি ৩ দরজার থারের মতোই হবে। ইঞ্জিনের দিকে তাকালে ৫ দরজার থারে ২.০ লিটার টার্বো পেট্রলের সঙ্গে ২.২ লিটার ডিজেল টার্বো দেখা যেতে পারে। জিমনির মতো ৫ দরজার থারে চারটি দরজা থাকবে। এর অর্থ আরও বেশি জায়গার জন্য একটি দীর্ঘ হুইলবেস ও আরও বুটস্পেস থাকবে গাড়িতে।

দুই অফ-রোডারের একটি কম-রেঞ্জের 4x4 সিস্টেম দেওয়া হবে। জিমনির AWD সিস্টেমের সঙ্গে গ্র্যান্ড ভিটারার তুলনা করলে ঠকবেন। কারণ এই গাড়ি অফরোডার হওয়ার কারণে আরও বেশি ক্ষমতাসম্পন্ন হবে। আপনি যদি অফ-রোড ক্ষমতা সহ একটি ব্যবহারিক ৫ দরজার SUV চান তাহলে আর কিছুদিন অপেক্ষা করে যান। 

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget