এক্সপ্লোর

Maruti Electric SUV: ইলেকট্রিক এসইউভি আনছে মারুতি সুজুকি,২০২৩ অটো এক্সপোতে আসবে প্রকাশ্যে

Auto Expo 2023: ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা Maruti Suzuki তার প্রথম EV SUV অটো এক্সপো ২০২৩-তে আনতে চলেছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি।

Auto Expo 2023: ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা Maruti Suzuki তার প্রথম EV SUV অটো এক্সপো ২০২৩-তে আনতে চলেছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। এই বৈদ্যুতিক SUV হবে একটি কনসেপ্ট কার। যার উৎপাদন ইউনিট ২০২৫ সালের মধ্যে বাজারে আসতে পারে। এই গাড়ির প্ল্যাটফর্মটি Toyota-র সঙ্গে একত্রে তৈরি করবে কোম্পানি। শোনা যাচ্ছে,৪০০-৫০০কিমি রেঞ্জের সঙ্গে এটি বাজারে Nexon EV-র সাথে প্রতিযোগিতা করতে পারে এই কোম্পানি।

Maruti Electric SUV: চেহারা ও বৈশিষ্ট্য
এই গাড়িটি দুটি ব্যাটারি প্যাক অপশন পাবে। এর ডিজাইন বেশ আক্রমণাত্মক হতে পারে। অটো সাইটগুলির কথা শুনলে,এর স্টাইলিং থিমটি গ্র্যান্ড ভিটারার মতো হতে পারে। Maruti Suzuki-এর নতুন EV SUV ভারতেই তৈরি করতে পারে। যা এর খরচকে প্রভাবিত করবে। একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এই গাড়িতে একটি ফ্ল্যাট ফ্লোর ও একটি বড় কেবিন পাবে বলে আশা করা হচ্ছে। আকারের দিক থেকে এটি ৪মিটার SUV-এর পরিবর্তে MG ZS EV-এর মতো হতে পারে। এটি প্যানোরামিক কাঁচের ছাদ,ভেন্টিলেটেড সিট,ক্লাইমেট কন্ট্রোল সহ বৈশিষ্ট্য পাবে। গ্র্যান্ড ভিটারার মতো আরও অনেক বৈশিষ্ট্য থাকতে পারে এই গাড়িতে।  একটি দীর্ঘ হুইলবেস থাকবে এই গাড়িতে। আশা করা হচ্ছে, নতুন SUV কোম্পানির থেকে এখন পর্যন্ত সবচেয়ে চওড়া গাড়ি হবে।

Auto Expo 2023: দাম গ্র্যান্ড ভিটারার মতো হতে পারে
YY8 (কোডনাম) SUV কোম্পানি তার গুজরাত প্ল্যান্টে তৈরি করবে। সেইসঙ্গে কোম্পানি এই গাড়ি বাইরেও রফতানি করবে। এটি হবে Maruti-র প্রথম EV SUV,যেটি Wagon R ইলেকট্রিক থেকে একেবারেই আলাদা হবে। যা ইতিমধ্যেই EV হিসাবে পরীক্ষা করা হয়েছিল। ওয়াগনার ইলেকট্রিক গাড়ির দাম এখনও স্থির করেনি কোম্পানি৷ তবে চটকদার স্টাইলিং সহ একটি বড় বৈদ্যুতিক এসইউভির ক্ষেত্রে ওয়াগনার-এর প্লাটফর্ম কোম্পানি ব্যবহার করবে না বলেই খবর।  গ্র্যান্ড ভিটারা হাইব্রিডের মতো একই দামে বা তার কাছাকাছি দাম হতে পারে এই ইভি এসইউভির। ২০২৩ অটো এক্সপোতে এই কনসেপ্ট নতুন EV দেখা যাবে। 

শোনা যাচ্ছে, এই ইভি বাজারে আসার আগেই একের পর এক বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকবে মারুতি। ইতিমধ্য়েই কোম্পানির আগামী ইভি-র পরিকল্পনা সবার সামনে আনতে পারে কোম্পানি। অতীতে মহিন্দ্রা ও টাটা ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে এগিয়ে গেলেও সেদিকে পা বাড়ায়নি মারুতি-সুজুকি। সেই সময় সেমি কনডাক্টরের খামতির কারণে এই ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে ঝোঁকেনি কোম্পানি। যদি প্রতিযোগীদের অনবরত ইভি বাজারে আসতে থাকায় এবার ভিন্ন পতে হাঁটছে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি।

Two Wheeler Insurance: টু হুইলারের বিমা নিচ্ছেন ? এই বিষয়গুলি না জানলে ঠকবেন

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget