এক্সপ্লোর

Maruti Suzuki Victoris: Escudo নয়, মারুতি সুজুকির সাম্প্রতিক লঞ্চ Victoris, দেখে নিন ফিচার্স ও দাম; কীভাবে করবেন বুকিং

Maruti Suzuki New SUV: মারুতির এই গাড়ির ইন্টিরিয়র আরও উন্নত। এতে একটি ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্টে থাকবে।

Maruti Victoris: দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি এবার ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন এসইউভি মডেল মারুতি ভিক্টোরিস। গতকাল ৩ সেপ্টেম্বর তারিখে এই গাড়ি বাজারে এনেছে মারুতি। এই ৫ সিটের এসইউভি গাড়ির দাম মারুতি ব্রেজা আর গ্র্যান্ড ভিতারার থেকেও অনেক কম হতে চলেছে। মারুতি এই গাড়ি বিক্রি করবে তাদের এরিনা ডিলারশিপ থেকে। 

যদিও এই মডেলটির নাম কী হবে, তা নিয়ে গাড়ি প্রেমীদের মধ্যে নানা জল্পনা ছিল। কোনও কোনও মহল থেকে মনে করা হচ্ছিল, নতুন SUV-টির নাম হবে এসকুইডো। তবে, সব জল্পনাকে মিথ্যে করে দিয়ে অবশেষে মারুতি ভিক্টোরিস নামেই এই SUV গাড়ি লঞ্চ করেছে। এসকুইডো নামে গাড়ি বিশ্ব বাজারে থাকলেও ভারতে আলাদা করে লঞ্চ করেনি সংস্থা। মারুতি ভিক্টোরিস নামেই এই গাড়িটি লঞ্চ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে।

মারুতি ভিক্টোরিসের চেহারা

মারুতি সুজুকির ভিক্টোরিস মডেলে ডিজাইন মূলত মারুতি গ্র্যান্ড ভিতারার মতই। ইন্টিরিয়রে কিছু বদল আনা হয়েছে। হেডল্যাম্পের মাঝখানে পাতলা রিবন আর বাম্পারে ফগল্যাম্প রয়েছে এই গাড়িতে। আর এই গাড়িতে হয়ত প্রথম ADAS লেভেল ২ ইনস্টল করা হয়েছে। এটি এখন মারুতি সুজুকির একটি এরিনা পণ্য হিসেবে বিক্রি হবে বাজারে। 

Related Story: মারুতি সুজুকি নিয়ে এল ভিক্টোরিস, রইল ডিজাইন, বৈশিষ্ট্য, মাইলেজের খুঁটিনাটি

ইঞ্জিন ও পাওয়ারট্রেন

মারুতির এই মডেলে গ্র্যান্ড ভিতারার মতই পাওয়ারট্রেন থাকছে। এতে হালকা হাইব্রিড প্রযুক্তি সহ ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন থাকছে। এতে টয়োটার ১.৫ লিটার টিএনজিএ শক্তিশালী হাইব্রিড ইঞ্জিনও দেওয়া হতে পারে। সূত্র অনুসারে জানা গিয়েছে সংস্থা এই এসইউভিটির একটি সিএনজি সংস্করণও বাজারে আনবে।

ইন্টিরিয়র ও ফিচার্স

মারুতি সুজুকি ভিক্টোরিসের ইন্টিরিয়র আরও উন্নত। এতে একটি ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্টে থাকবে। নিরাপত্তার জন্য এতে ৬টি এয়ারব্যাগ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস ফোন চার্জার, একাধিক ড্রাইভ মোড স্ট্যান্ডার্ড হিসেবে থাকবে। তাছাড়া ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল আর অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মত ফিচার্সও পাবেন। ধারণা করা হচ্ছে যে আগামী দিনে টয়োটাও এই মডেলের উপরে ভিত্তি করেই এসইউভি আনতে পারে বাজারে।

দাম ও প্রতিযোগিতা

ভারতের বাজারে মারুতি ভিক্টোরিস মূলত মাঝারি আকারের এসইউভি সেগমেন্টেই প্রতিযোগিতা করবে। আর এই গাড়িটি মূলত হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোসের মত জনপ্রিয় এসইউভির সঙ্গে প্রতিযোগিতা করবে। লঞ্চের সময় এই গাড়ির আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হয়নি যদিও তবে ধরে নেওয়া হচ্ছে এটি গ্র্যান্ড ভিতারার থেকে সস্তা আর ব্রেজার থেকে খানিক দামি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget