এক্সপ্লোর

Maruti Suzuki Cars Price: দাম বাড়বে মারুতির গাড়ির,এইদিন পর্যন্ত সস্তায় কেনার সুযোগ

Auto: শীঘ্রই কোম্পানির মডেলগুলির দাম বাড়াতে চলেছে কোম্পানি। জেনে নিন, শেষ কত তারিখ পর্যন্ত বর্তমান দামে পাবেন গাড়ি (Cars) । 

Auto: ফের দাম বাড়বে মারুতির গাড়ির (Maruti Suzuki Cars)। শীঘ্রই কোম্পানির মডেলগুলির দাম বাড়াতে চলেছে কোম্পানি। জেনে নিন, শেষ কত তারিখ পর্যন্ত বর্তমান দামে পাবেন গাড়ি (Cars) । 

কবে থেকে বাড়ছে দাম
দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি সোমবার ঘোষণা করেছে, 2024 সালের জানুয়ারি থেকে তাদের গাড়ির দাম বাড়াবে কোম্পানি৷ সংস্থা তার বিএসই ফাইলিংয়ে বলেছে, ক্রমবর্ধমান প্রোডাকশন কস্ট বৃদ্ধির কারণে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ কোম্পানি বলেছে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং পণ্যের দাম বৃদ্ধির কারণে জানুয়ারি 2024 থেকে তাদের গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করছে। 

মারুতির তরফে আরও বলা হয়েছে, কোম্পানি সবসময় খরচ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে এবং দাম বাড়ায় না। যদিও এবার ক্রমাগত বাজারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি হওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তারা।

কত বাড়বে দাম
Maruti Suzuki ভারতীয় বাজারে এন্ট্রি-লেভেল ছোট গাড়ি Alto থেকে মাল্টি-ইউটিলিটি গাড়ি Invicto পর্যন্ত মডেল বিক্রি করে, যার দাম 3.54 লক্ষ থেকে 28.42 লক্ষ (এক্স শোরুম দিল্লি)। তবে কতটা বাড়বে তা জানায়নি সংস্থাটি।

চলতি বছরে বেড়েছে
মারুতি সুজুকি এই বছরের 1 এপ্রিলও তার সমস্ত মডেলের দাম বাড়িয়েছিল। এর আগে 2023 সালের জানুয়ারিতেও কোম্পানি বলেছিল যে তারা তার সব মডেলের দাম প্রায় 1.1% বাড়িয়েছে।

কোম্পানির ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে
Maruti Suzuki India (MSI) অক্টোবর মাসে 1,99,217 ইউনিট বিক্রি রেকর্ড করেছে, যা এখন পর্যন্ত মাসিক বিক্রির সর্বোচ্চ। বছরে 19% বৃদ্ধি পেয়েছে। যেখানে 2022 সালের অক্টোবরে, 1,67,520 ইউনিট পাঠানো হয়েছিল। কোম্পানিটি অক্টোবরে 1,77,266 ইউনিট বিক্রি করেছে, যা এখন পর্যন্ত সেরা ঘরোয়া মান্থলি পারফরম্যান্স। যা গত বছরের একই সময়ের ১,৪৭,০৭২ ইউনিট বিক্রির চেয়ে ২১ শতাংশ বেশি।

এমএসআই জানিয়েছে, 2023 সালের অক্টোবরে এর রফতানি 21,951 ইউনিট ছিল। যেখানে গত বছর এটি একই মাসে 20,448 ইউনিট রফতানি করেছিল। শুক্রবার MSI-এর শেয়ার 0.072% কমে 10,481 হয়েছে, যদিও গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ সোমবার 27 নভেম্বর বাজারগুলি বন্ধ রয়েছে৷

Auto: কিছুদিন আগেই জাপানের অটো শোতে দেখা গিয়েছে সুজুকির নতুন সুইফট (Maruti Suzuki Swift 2024)। ২০২৪ সালের এই নতুন সুইফট ঘিরে এখন কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মধ্যে। জেনে নিন, কী রয়েছে নতুন সুজুকি সুইফটে।    

কতটা শক্তিশালী হবে ইঞ্জিন
নতুন সুইফট আগামী বছরের অন্যতম বড় লঞ্চ হবে মারুতি-সুজুকির। এর স্টাইল পরিবর্তন ছাড়াও, এটি দক্ষতার দিক থেকেও দুই ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর কারণ, গাড়ির নতুন জেড সিরিজ 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। যা ভাল মাইলেজ সহ বর্তমান সুইফটের থেকে বেশি শক্তিশালী হবে। পেট্রোল ইঞ্জিনের সঙ্গে প্রায় 100 bhp শক্তি দিতে সক্ষম হবে এই কার। আশা করা হচ্ছে, এর মাইলেজ হবে প্রায় 24-25 কিমি/লিটার, যা এটিকে আপনার জন্য এই বিভাগের সবচেয়ে মাইলেজ বান্ধব হ্যাচব্যাক করে তুলবে।

Royal Enfield Shotgun 650 আসছে বাজারে, রইল ডিজাইন ও স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget