এক্সপ্লোর

Maruti Suzuki eVX Electric SUV: মারুতি নিয়ে এল ইলেকট্রিক SUV-র নয়া মডেল, কত দাম, রেঞ্জই বা কত?

Maruti Suzuki electric SUV launch: এমএসআইএলের সেলস ও মার্কেটিং ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তবের তরফে জানা গিয়েছে, আগামী ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যেই বাজারে লঞ্চ হবে Maruti Suzuki eVX Electric SUV।

সোমনাথ চট্টোপাধ্যায় : চাহিদা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বিক্রিও বাড়ছে ইভির। ভারত জুড়ে বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা এখন জোরকদমে শুরু করেছে ইভি নির্মাণ। মারুতি হোক বা হুন্ডাই কিংবা টাটা মোটরস, পরপর বেশ কিছু গাড়ির ইভি ভার্সন নিয়ে আসছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। আর এই দৌড়ে পিছিয়ে নেই মারুতিও। আগামী বছরের শুরুতেই তারা নিয়ে আসছে Maruti Suzuki eVX ইলেকট্রিক SUV। মারুতি কোম্পানির এটিই প্রথম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। ফলে এই মডেল নিয়ে আকাঙ্ক্ষা অনেকটাই বেশি গাড়িপ্রেমীদের মধ্যে। এমএসআইএলের সেলস ও মার্কেটিং ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তবের তরফে জানা গিয়েছে যে আগামী ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যেই বাজারে একটি নতুন নাম নিয়ে লঞ্চ হবে Maruti Suzuki eVX Electric SUV।

মারুতির প্রথম বৈদ্যুতিক SUV একটি নতুন ও শার্প ডিজাইনের সঙ্গে বাজারে আসতে চলেছে। যা বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। সামনের দিকে সেন্টারে মোটা ক্রোম বারের নীচে সুজুকির লোগো সহ একটি বন্ধ গ্রিল রয়েছে। ক্রোম বারের উভয় পাশে LED DRL আছে। এই ডিআরএলগুলিতে নেক্সট-স্টাইলের ট্রিপল আইস-কিউব ডিআরএল স্বাক্ষর দেওয়া হয়েছে।

কী বৈশিষ্ট্য এই Maruti eVX SUV-র?

ইতিমধ্যেই অটো এক্সপোতে এই ইভি মডেলের একটি অ্যাভেটার (Avatar) প্রদর্শিত হয় যা কিনা মূল গাড়ির ডিজাইনের সঙ্গে অনেকটা একইরকম। গাড়িটি কেমন হতে পারে তার একটা ধারণা তৈরি করে এই অ্যাভেটার। গ্র্যান্ড ভিটারার মত এর দৈর্ঘ্য হবে ৪৩০০ মিমি। ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক যুক্ত এই গাড়ির রেঞ্জ হতে চলেছে ৫৫০ কিলোমিটার।

মূল আকর্ষণ কী থাকছে?

বরাবরই একটি স্কেটবোর্ড প্ল্যাটফর্মের উপর তৈরি এর ইলেকট্রিক আর্কিটেকচারের কারণে এর হুইল বেস অনেকটাই বড় হয়, প্রায় ২৭০০ মিমি। এটিই হতে চলেছে সবচেয়ে প্রশস্ত Maruti SUV। এর ব্যাটারি এবং গাড়ির বাইরের পার্টস সবই স্থানীয়ভাবে প্রস্তুত হওয়ার কারণে এটির দাম প্রতিযোগিতামূলক বাজারে অনেকটাই কম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কোথায় তৈরি হবে মারুতির এই ইভি?

গুজরাটের হনসলপুরের একটি ফেসিলিটিতে তৈরি হবে এই গাড়ি এবং এখানেই পরে মারুতির একটি টোয়োটা ভার্সনও নির্মিত হবে।  

স্পেস বাড়ছে না কমছে?

বহুদিন ধরেই গাড়ি নির্মাতারা ইভি স্পেস নিয়ে ভাবনাচিন্তা করছেন। তবে এই প্রথম মারুতি এমন এক মডেল বাজারে আনছে যা কিনা ইভি স্পেসের দিক থেকে অপরিহার্য। এতদিন পর্যন্ত সংস্থাগুলি কেবল হাইব্রিড মডেলকে প্রাধান্য দিত, এখন থেকে সেই বাজারে নতুন দিশা দেখাবে বাড়তি স্পেসের এই ইভি।

আরও পড়ুন: Hyundai SUV : SUV'র বাজারে বিশাল তালিকা জানাল Hyundai, কী কী রয়েছে সংস্থার ঝুলিতে ?

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget