এক্সপ্লোর

Maruti Suzuki Grand Vitara : মারুতি নিয়ে আসছে গ্র্যান্ড ভিটারা 7 সিটার সংস্করণ, কবে লঞ্চ, দাম কত হবে ?

Maruti Suzuki Grand Vitara 7 seater : সূত্রের খবর, ই-ভিটারা চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই এই গাড়িটি (Cars) বাজারে আসবে।

সোমনাথ চ্যাটার্জি : জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে শোনা যাচ্ছে সুখবর। এবার বাজারে আসতে পারে গ্র্যান্ড ভিটারার 7-সিটার সংস্করণ (Maruti Suzuki Grand Vitara 7 seater)।  সূত্রের খবর, ই-ভিটারা চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই এই গাড়িটি (Cars) বাজারে আসবে।
 
হুন্ডাইয়ের এই মডেলের সঙ্গে হবে প্রতিযোগিতা
হুন্ডাইয়ের আলকাজারের প্রতিদ্বন্দ্বী হবে এই গাড়ি। গ্র্যান্ড ভিটারার চেয়ে অনেক বেশি কিছু হবে। সম্ভবত এর নাম আলাদা হবে। গ্র্যান্ড ভিটারার নাম না রাখলেও নেক্সা বিক্রয় কেন্দ্রগুলির মাধ্যমে সেল হবে এই গাড়ি।
 
ভিতরে বসার অনেকটা জায়গা বাড়বে ?
7-সিটার গ্র্যান্ড ভিটারার হুইলবেস সম্ভবত বেশি লম্বা হবে। যার ফলে ভিতরে বসার জায়গাও বাড়বে। সামনের পাশাপাশি পিছনের দিকেও আলাদা চেহারায় আসবে গাড়ি। এটি আরও লম্বা হবে। গাড়িটির 6 ও 7-সিটার সংস্করণ থাকবে। গ্র্যান্ড ভিটারার মতো দেখতে হলেও আলকাজারের মতো পিছনের যাত্রীদের জন্য আরও বেশি বৈশিষ্ট্য থাকবে এই সেভেন সিটারে। কেবিনেও কিছুটা আলাদা লুক আশা করা যেতে পারে।
 
কী কী ইঞ্জিন নিয়ে আসবে গাড়ি
এই নতুন মডেলে সানশেড ও অন্যান্য প্রিমিয়াম বৈশিষ্ট্যও যুক্ত হতে পারে। 7-সিটার গ্র্যান্ড ভিটারা শুধুমাত্র 1.5 লিটার মাইল্ড হাইব্রিড সংস্করণ ও স্ট্রং হাইব্রিড সংস্করণে আসবে। 7-সিটার SUV-র আকার বড় করার মানে মারুতি সুজুকিও এই সেগমেন্টে প্রবেশ করবে। স্ট্রং হাইব্রিডের সঙ্গে 7-সিটার সংস্করণটি অত্যন্ত জ্বালানি দক্ষ হবে। মার্কেট এক্সপার্টরা বলছে, বাজারে এলে এটি সবচেয়ে কম খরচের SUV হতে পারে।
 
কত দাম হতে পারে এই গাড়ি
 কোম্পানির আশা, এই গ্র্যান্ড ভিটারার 7-সিটার সংস্করণটি মারুতি সুজুকির লাইন-আপকে আরও এগিয়ে নিয়ে যাবে। তবে গ্র্যান্ড ভিটারার চেয়ে বেশি ব্যয়বহুল হবে এই গাড়ি। আমরা আশা করছি এর দাম 14 লক্ষ টাকা থেকে শুরু হবে। যেখানে স্ট্যান্ডার্ড গ্র্যান্ড ভিটারার দাম 11 লক্ষ টাকার কিছুটা বেশি। 
 
নতুন নেক্সা শোরুম থেকেই আসবে অনেক গাড়ি
শোনা যাচ্ছে, আগামী দিনে মারুতি সুজুকি একে একে তার নতুন গাড়িগুলিতে ইভি বা হাইব্রিড ভার্সন দিতে পারে। সেই ক্ষেত্রে অনেক গাড়ি নেক্সা প্রিমিয়াম শোরুম থেকেই বাজারে আনতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে ক্রেতারা পেতে পারেন আরও ভাল অভিজ্ঞতা।   
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget