এক্সপ্লোর

MG Gloster: নতুন চেহারার সঙ্গে দুর্দান্ত বৈশিষ্ট্য, এমজি গ্লস্টার ফেসলিফ্ট এল ভারতে, দাম কত ?

MG Gloster 2022 Launched: MG Motors আজ ভারতে তার MG Gloster SUV-এর নতুন ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করেছে৷ এই নতুন আপডেটের পর এর লুকে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে।

MG Gloster 2022 Launched: MG Motors আজ ভারতে তার MG Gloster SUV-এর নতুন ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করেছে৷ এই নতুন আপডেটের পর এর লুকে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। কয়েকটি নতুন পরিবর্তনের মধ্যে পাবেন আই-স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম। নতুন এই গাড়ির চেহারা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। এই গাড়িটি তার বিভাগে সবথেকে বেশি জায়গা দিয়ে থাকে। দেখে নিন, এই নতুন SUV-তে বিশেষ কী রয়েছে।

MG Gloster: অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এই এসইউভিতে

এই নতুন এসইউভিতে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লাইন্ড স্পট ডিটেকশন, প্যানোরামিক সানরুফ, হাই-এন্ড সেফটি, হিন্দি-ইংলিশ ভয়েজ কমান্ড, এসি ও অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেম। এ ছাড়াও নতুন আই-স্মার্ট টেক অ্যাপের মাধ্যমে অডিও সিস্টেম কন্ট্রোল, লাইভ ওয়েদার, ৭৫ টিরও বেশি কানেকটেড ফরোয়ার্ড ক্ল্যাশ ওয়ার্নিং, 12-ওয়ে পাওয়ার অ্যাডজাস্ট ড্রাইভার সিট, ড্রাইভার সিট ম্যাসেজ, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, কাস্টমাইজেবল ওয়ালপেপার, অটোমেটিক পার্কিং 
অ্যাসিস্ট সহ বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে। এ ছাড়াও, এটি সুরক্ষিত করতে ADAS সিস্টেম দেওয়া হয়েছে গাড়িতে। অটোনোমাস লেভেল 1 ও MY MG Shield প্যাকেজও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে সেরা ড্রাইভিং অভিজ্ঞতা দেওয়া যায়।

MG Gloster 2022: ইঞ্জিন ও পাওয়ার

MG এই SUV-তে প্রথম 2.0-লিটার টুইন টার্বো ডিজেল ইঞ্জিন দিয়েছে। যা 158.5 kW শক্তি উৎপন্ন করতে পারে। এই SUV একটি 8-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্স পায়। এছাড়াও, এই গাড়িটি 6-সিটার ও 7-সিটার বিকল্পে পাওয়া যায়।

MG Gloster: কয়েকদিন আগে টিজার লঞ্চ হয়েছে

MG কিছুদিন আগে এই গাড়ি সম্পর্কে একটি টিজার প্রকাশ করেছিল, যেখানে লেখা ছিল, "ADAS এর সুরক্ষা, 4x4 পাওয়ার।" কোম্পানি এই গাড়ির নাম দিয়েছে 'অ্যাডভান্স গ্লস্টার'। এই 7-সিটার SUV ভারতের বাজারে Toyota Fortuner, Mahindra Alturas G4 ও Jeep Meridian-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই নতুন গাড়ির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৩১.৯৯ 
লক্ষ টাকা।কোম্পানি নতুন MG Advance Gloster-এর ক্রেতাদের জন্য 3+3+3 প্যাকেজ সুবিধাও অফার করবে, যার মধ্যে থাকবে তিন বছরের রাস্তায় সাহায্যের প্যাকেজ, তিনটি  লেবার ফ্রি পরিষেবা ও তিন বছরের সীমাহীন কিলোমিটার ওয়ারেন্টি।

সেরা শিরোনাম

Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget