এক্সপ্লোর

Motovolt e-bike: একবার চার্জেই ১২০ কিমি, বুকিং মাত্র ৯৯৯ টাকায় !

Motovolt e-bike India Specs: ইতিমধ্যে সারা দেশের জনপ্রিয় আউটলেটগুলিতে পাওয়া যাচ্ছে এই ই-বাইক। একবার চার্জ দিলেই যাওয়া যাবে প্রায় ১২০ কিলোমিটার। রয়েছে BIS ব্যাটারিও। মোটোভোল্টের এই বাইকের দাম জানেন?

Motovolt e-bike India : পেট্রলের যে হারে দাম বাড়ছে, সেখানে এক-দু বছর ধরেই ইলেকট্রিক ভার্সনের গাড়ির চাহিদা বেড়ে চলেছে। কোভিড পর্বের পর থেকে গাড়ি নির্মাতা সংস্থাগুলিও এই বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে জোর দিয়েছে ইভি নির্মাণের দিকে। একইভাবে দু'চাকার দুনিয়াতেও বিপ্লব ঘটিয়েছে ইভি। এসে গিয়েছে অত্যাধুনিক ফিচার্সের ই-বাইক বা ইলেকট্রিক চালিত সাইকেল। ভারতের অন্যতম জনপ্রিয় বাইক-নির্মাতা সংস্থা Motovolt বাজারে নিয়ে এল তাদের নতুন মডেলের ই-বাইক Motovolt URBN e-bike। দামে কম, মানে ভাল। সংস্থার দাবি, সস্তায় ভাল ই-বাইক নিতে গেলে মোটোভোল্টের কোনও বিকল্প নেই।

ইতিমধ্যে সারা দেশের জনপ্রিয় আউটলেটগুলিতে পাওয়া যাবে এই ই-বাইক। একবার চার্জ দিলেই বাইকে করে যাওয়া যাবে প্রায় ১২০ কিলোমিটার পথ। রয়েছে BIS প্রযুক্তির ব্যাটারিও। ২০২০ সালে তুষার চৌধুরী তৈরি করেন এই মোটোভোল্ট কোম্পানি, তারপর থেকেই বাইসাইকেলের দুনিয়ায় চুটিয়ে ব্যবসা করছে এই সংস্থা।

রঙের ভ্যারিয়্যান্ট

৫টি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইক। নতুন-প্রজন্মের বাইকের মত সমস্ত প্রযুক্তি রয়েছে এতে, রয়েছে স্টাইলিশ লুকও। বড় টায়ার আর উন্নত সাসপেনশন একে অন্য যে কোনও ই-বাইক মডেলের থেকে আলাদা করেছে।

গতি

সম্পূর্ণ চার্জ দিলে এই ই-বাইক একটানা ৪ ঘন্টা চলতে পারে। আবার সম্পূর্ণ চার্জ হতেও এই বাইকের প্রায় ৪ ঘন্টা সময় লেগেই যায়। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘন্টার গতি পেতে পারেন চালক। যদিও এই গতি অনেকটাই নির্ভর করে রাস্তার অবস্থার উপর।

স্মার্টফোন কানেক্টিভিটি

অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে এতে রয়েছে, খুব সহজে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেকশনের সুবিধে। অর্থাৎ, আপনার স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ মারফত কানেক্ট করে নিতে পারেন আপনার সাইকেলটিও।

আরও কী বৈশিষ্ট্য রয়েছে?

  • সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের চাকায় ডুয়াল শক সাসপেনশন রয়েছে এই সাইকেলে।
  • দুটি চাকাতেই লাগানো আছে ডিস্ক ব্রেক।
  • চাকাগুলি প্রায় ২০ ইঞ্চির পরিধিযুক্ত। আর এর বড় চাকাই সাইকেলের প্রধান আকর্ষণের বিষয়।
  • রাস্তা ভাল হোক বা খারাপ, এই ই-বাইক এমনভাবে তৈরি যাতে কখনও পারফরম্যান্সে ঘাটতি দেখা না দেয়।
  • ই-বাইকের ওজন ৪০ কেজিরও কম যার ফলে রাস্তায় গতি তোলার ক্ষেত্রেও সেভাবে কোনও সমস্যার মুখোমুখি হবেন না চালক।

দাম কত ?

Motovolt URBN e-bike-এর দাম বর্তমানে শুরু ৪৯,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ মাত্র ৫০ হাজার টাকা খরচ করলেই এই সাশ্রয়ী এবং অত্যাধুনিক ই-বাইকটি আপনি কিনে ফেলতে পারেন। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এখন বুকিং প্রাইস ৯৯৯টাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget