এক্সপ্লোর

Mahindra Thar: শীঘ্রই ভারতে পাঁচ দরজার মহিন্দ্রা থার, কোথায় আলাদা আগের মডেল থেকে ?

Mahindra Cars In India: তিন দরজার পর এবার পাঁচ দরজার মহিন্দ্রা থার আসবে বাজারে। সম্প্রতি সামনে এসেছে মহিন্দ্রা থারের এমনই একটি ছবি।

Mahindra Cars In India: তিন দরজার পর এবার পাঁচ দরজার মহিন্দ্রা থার আসবে বাজারে। সম্প্রতি সামনে এসেছে মহিন্দ্রা থারের এমনই একটি ছবি। যেখানে ফাঁস ছবিতে নতুন চোহারায় দেখা যাচ্ছে এই অফরোডারকে। 

Mahindra Thar: কবে ভারতে আসবে গাড়ি ? 
ভারতের বাজারে ইতিমধ্যেই এই অফরোডারকে ঘিরে জনপ্রিয়তা বেড়েছে। অটোমেকার মাহিন্দ্রার এসইউভি সেগমেন্টে তার সবথেকে শক্তিশালী SUV হিসাবে পরিচিত। এখনও পর্যন্ত এই এসইউভি দেশে মাত্র ৩ দরজার বিকল্প সহকারে আসত। এখন নতুন ৫ দরজার সংস্করণ আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে কোম্পানি। ইতিমধ্যেই দেশের রাস্তায় যার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, নতুন এই গাড়ি অটো এক্সপো ২০২৩-এ দেখা যাবে। এর পরই এর লঞ্চ ও দাম সম্পর্কে জানা যাবে।

Mahindra Cars In India: শক্তিশালী ইঞ্জিন থাকবে এই গাড়িতে

মহিন্দ্রা থার অফ-রোডিং উত্সাহীদের প্রিয় গাড়ি হিসাবে মান্যতা পায়। এই বিভাগে, ফোর্স মোটরস-এর গুর্খা একমাত্র এই অফরোডার SUV-র প্রতিযোগী। আগামী বছরের মধ্যে এই গাড়িকে প্রতিযোগিতার মুখে ফেলতে পারে Maruti Jimny। অটো সাইটগুলির মতে, শীঘ্রই ৫ দরজার জিমনি ভারতে লঞ্চ করতে পারে মারুতি। তবে প্রতিযোগিতার বাজারে মারুতি নেটওয়ার্ককে কড়া টক্কর দিতে থারেও ৫ দরজা ছাড়াও অনেক নতুন বৈশিষ্ট্য দেবে মহিন্দ্রা। 

Mahindra Thar: কোন ইঞ্জিনে কত টর্ক ?
নতুন ৫ দরজার থারে 2.0L mStallion টার্বো পেট্রোল ইঞ্জিনের দুটি বিকল্প দেখতে পাবেন, যা 152 bhp শক্তি ও 320 Nm টর্ক তৈরি করে। পাশাপাশি 2.2L mHawk টার্বো ডিজেল ইঞ্জিন দেখা যেতে পারে নতুন থারে। যা 132 bhp শক্তি ও 320 Nm টর্ক তৈরি করে৷ নতুন থারে 'অল হুইল ড্রাইভ' ড্রাইভ পাওয়া যাবে। বর্তমান থারের মতো ৬ স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের বিকল্পও পাওয়া যাবে।

Five Door Mahindra Thar: এই চেহারা ও বৈশিষ্ট্য পাবেন নতুন থারে

আসন্ন পাঁচ-দরজার মাহিন্দ্রা থারের দৈর্ঘ্য বেশ লম্বা হবে, যার ফলে এর আসন সংখ্যাও বেশি হবে। এটি ৩ দরজার থারের থেকে চওড়া টায়ার, বড় কেবিন স্পেস ও হালকা স্টিয়ারিং হুইল পাবে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্টফোন সংযোগ, অটোমেটিক এসি, ইউএসবি চার্জিং পোর্ট, রুফ মাউন্ট করা স্পিকার, ৬টি এয়ারব্যাগ, হিল স্টার্ট কন্ট্রোল, মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, ISOFIX পাবে। চাইল্ড মাউন্টের মতো অনেক ফিচার অন্তর্ভুক্ত করা যেতে পারে এই গাড়িতে। অটো ব্লগারদের খবর সত্যি হলে এতে 6 রঙের বিকল্পে পাওয়া যাবে।

সেরা শিরোনাম

Mahindra Scorpio N: স্করপিও এনের নতুন ফেসলিফট, এসেছে সানরুফ থেকে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, দাম শুরু ১৪ লক্ষের আশপাশ থেকেই
স্করপিও এনের নতুন ফেসলিফট, এসেছে সানরুফ থেকে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, দাম শুরু ১৪ লক্ষের আশপাশ থেকেই
Kia Sorento launched : ভারতে এসে গেল কিয়া সোরেন্টো, ফক্সওয়াগন টেরন, স্কোডা কোডিয়াকের সঙ্গে হবে টক্কর, দাম কত ?
ভারতে এসে গেল কিয়া সোরেন্টো, ফক্সওয়াগন টেরন, স্কোডা কোডিয়াকের সঙ্গে হবে টক্কর, দাম কত ?
Maruti Suzuki Victoris: এবিপির Auto Awards-এ Car of the Year হয়েছে মারুতির এই গাড়ি, কোন কারণে এই তকমা?
এবিপির Auto Awards-এ Car of the Year হয়েছে মারুতির এই গাড়ি, কোন কারণে এই তকমা?
MG Hector Tomahawk: ১৪ লাখ থেকে শুরু, রয়েছে ৭ জনের বসার জায়গা, এক চার্জে এমজির এই গাড়ি কলকাতা থেকে পৌঁছে যাবে শিলিগুড়ি
১৪ লাখ থেকে শুরু, রয়েছে ৭ জনের বসার জায়গা, এক চার্জে এমজির এই গাড়ি কলকাতা থেকে পৌঁছে যাবে শিলিগুড়ি

ভিডিও

Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget