এক্সপ্লোর

Okaya EV: দুর্দান্ত অফার, ১৮০০০ টাকা ছাড়ে মিলছে এই ইলেকট্রিক স্কুটার- কিনবেন ?

EV Scooter: ইভির চাহিদা বেড়েই চলেছে। ইলেকট্রিক স্কুটার কিনবেন ভাবছেন ? ওকায়া নিয়ে এল দুর্দান্ত অফার। টানা ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে অফার। কত দাম কমল গাড়ির ?

E-Bike: ভারতের বাজারে ইভির চাহিদা দিন দিন বাড়তে চলেছে। আর এই আবহে দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলিও ইভি নির্মাণের উপর জোর দিচ্ছে। দু-চাকার গাড়ি হোক বা চার চাকার, ইলেকট্রিক ভার্সনের মডেলেই জমে উঠছে পসরা। এবার দুর্দান্ত ছাড়ের সুযোগ নিয়ে এল ওকায়া ইলেকট্রিক বাইক (Okaya EV)। ব্যাটারি চালিত স্কুটার কিনবেন ভাবছেন ? তার আগে দেখে নিন এই সংস্থা প্রায় ১৮ হাজার টাকা ছাড় দিচ্ছে ইলেকট্রিক স্কুটারের উপর। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এই অফার।

কী বিশেষ অফার দিচ্ছে ওকায়া ইভি ?

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওকায়া ইভির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই বিশেষ ছাড়। এই সংস্থার সমস্ত গাড়ির উপরেই প্রায় ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে। ইলেকট্রিক ভার্সনের (Okaya EV) মডেলগুলিকে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই নতুন আপডেট অনুসারে ওকায়ার ফ্রিডাম মডেলটি পাওয়া যাবে ৭৪,৮৯৯ টাকায় যার রেঞ্জ ৭৫ কিমি। অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ৭৫ কিমি। অন্যদিকে শুধু এই মডেলটিই নয়, আরও বেশ কিছু ইলেকট্রিক বাইক য় স্কুটারের মডেলে পাওয়া যাবে বিশেষ ছাড়।

কোন কোন মডেলের দাম কমেছে ?

ওকায়া ইভির (Okaya EV) পক্ষ থেকে তাঁদের সমাজমাধ্যমে জানানো হয়েছে এই অফারের দরুণ কোন কোন মডেলের দাম কমেছে এবং এখন ফেব্রুয়ারি মাসের জন্য কত ছাড় মিলবে সেই গাড়িতে।  

Faast F4 মডেলের দাম এখন ১,৩৭,৯৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে ১,১৯,৯০০ টাকায়।

Faast F3 স্কুটারের দাম ১,২৪,৯৯০ টাকার বদলে অফারে পাওয়া যাচ্ছে ১,০৯,৯৯০ টাকায়।

এরপরে Motofaast স্কুটারটিয় পড়েছে অফারের আওতায়। এই গাড়ির আসল দাম যেখানে ১,৪১,৯৯৯ টাকা, সেখানে বর্তমানে এই দুই চাকার গাড়িটি ১,২৮,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।

Faast F2F স্কুটারটি ৯৩,৯৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে মাত্র ৮৩,৯৯৯ টাকায় অর্থাৎ পুরো ১০ হাজার টাকা ছাড়।

এখানেই শেষ নয়। ওকায়া ইভির Faast F2B মডেলটি ১,০২,৯৫০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ৯৩,৯৫০ টাকা দামে।

সবশেষে ওকায়ার Faast F2T স্কুটারটি বর্তমানে অফারে ৯২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।

ওকায়া ইভির আকর্ষণীয় বিষয় হল এই গাড়িতে, বলা ভাল এই ইলেকট্রিক স্কুটারগুলিতে রয়েছে LFP ব্যাটারি। অর্থাৎ লিথিয়াম ফেরাস ফসফেট ব্যাটারি যা কিনা ভারতের অধিক তাপমাত্রার পরিবেশেও দুর্দান্ত কর্মক্ষম।

আরও পড়ুন: Maruti Swift: নতুন বছরে নতুন অবতারে আসছে মারুতি সুইফট, কী বদল হচ্ছে ? দামও কি পাল্টাবে ?

সেরা শিরোনাম

Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget