এক্সপ্লোর

Ola Electric: ২৫০০০ টাকা ছাড়ে পাবেন এই ইলেকট্রিক স্কুটার ! কোন মডেল ?

Ola Electric Price: এক লাফে ২৫ হাজার টাকা দাম কমে গেল ওলার স্কুটারের। কোন কোন মডেলে ? কতদিন চলবে এই অফার ? দেখে নিন বিশদে।

Ola S1 Pro: আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে ওলার আইপিও, এমনটাই শোনা গিয়েছিল। আর সেই আবহেই ই-স্কুটারের ক্ষেত্রে এক ধাক্কায় ২৫ হাজার টাকা দাম কমিয়ে দিল ওলা ইলেকট্রিক। একটা মডেল নয়, তিন তিনটে মডেলের ক্ষেত্রেই একই হারে ২৫ হাজার টাকা দাম কমাল ওলা ইলেকট্রিক (Ola Electric)। তবে অফার শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসের জন্যেই।

হঠাৎ দাম কমল কেন ?

ইলেকট্রিক যানবাহন নির্মাতা সংস্থা ওলা ইলেকট্রিক তাঁদের কস্ট স্ট্রাকচার আরও মজবুত করতে, ইন্টিগ্রেটেড ইন-হাউজ টেকনোলজি তৈরি করতে এই আকস্মিক দাম কমিয়েছে ওলা। ম্যানুফ্যাকচারিং ইনসেনটিভ, ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে ওলা। আর সেই উদ্যোগের ভাল ফললাভের প্রভাব পড়বে ওলার ক্রেতাদের উপরেও। যে ম্যানুফ্যাকচারিং কস্ট বাঁচাবে ওলা (Ola Electric), সেই হারে ক্রেতাদের উপরেও চাপ কমবে এবং স্বাভাবিকভাবেই ওলা ইলেকট্রিকের মডেলের দাম কমবে। একটা আইসিই স্কুটার কেনার কোনও কারণই থাকবে ক্রেতাদের, সবার আগে বিকল্প হিসেবে উঠে আসবে ওলা ইলেকট্রিকের মডেল।

কোন কোন মডেলে দাম কমেছে ?

ওলা ইলেকট্রিকের (Ola Electric) তিনটি জনপ্রিয় ই-স্কুটার মডেলেই একই হারে ২৫০০০ টাকা কমেছে। Ola S1 X+ মডেলটি ২৫০০০ টাকা ছাড় দিয়ে এখন ৮৪,৯৯৯ টাকাতেই কিনতে পাওয়া যাবে। Ola S1 Pro মডেলটির একইভাবে দাম কমে হয়েছে ১,২৯,৯৯৯ টাকা। সবশেষে Ola S1 Air মডেলের দাম ২৫ হাজার টাকা কমে হয়েছে ১,০৪,৯৯৯ টাকা।

আগেও দাম কমেছিল

২০২৩ সালের ডিসেম্বর মাসেও Ola S1 X+ মডেলের দাম ২০ হাজার টাকা কমিয়েছিল ওলা ইলেকট্রিক। নতুন বছরে ফেব্রুয়ারি মাসে ফের দাম কমল এই স্কুটারের, সঙ্গে যুক্ত হল আরও দুটি মডেল।

অন্যান্য ইলেকট্রিক স্কুটারেও দাম কমছে

ওলা ইলেকট্রিকের (Ola Electric) প্রতিদ্বন্দ্বী Ather Energy-ও তাঁর 450S এন্ট্রি লেভেল মডেলে এই বছর জানুয়ারি মাসেই ২০ হাজার টাকা দাম কমিয়েছিল। অন্যদিকে গত বছর অগস্ট মাসে বাজাজ অটো গ্রুপ তাঁদের Chetak Premium-এ দাম কমিয়েছিল ২২০০০ টাকা। 

সম্প্রতি ওকায়া ইভিও তাঁদের ইলেকট্রিক স্কুটারের মডেলে দাম কমানোর ঘোষণা করেছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওকায়া ইভির স্কুটারে ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ছাড় দিয়ে ওকায়ার Freedum মডেলের দাম হয়েছে এখন ৭৪,৮৯৯ টাকা।

দাম কমানোর ধারা আটকে নেই শুধু দু-চাকার গণ্ডিতেই, চার চাকা নির্মাণকারী সংস্থাগুলিও দাম কমাচ্ছে ব্যাপক হারে। টাটা মোটরস তাঁদের টিয়াগো ইভি এবং নেক্সন ইভি মডেলের ক্ষেত্রে ১.২ লাখ টাকা দাম কমিয়ে দিয়েছে সম্প্রতি।

আরও পড়ুন: Skoda EV: টাটা নেক্সনের সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে স্কোডার নতুন ইভি ! দাম কত ?

সেরা শিরোনাম

Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget