এক্সপ্লোর

Ola Electric Scooter: এই দুরন্ত বৈদ্যুতিন স্কুটারে ৪০ হাজার টাকার ছাড় মিলছে, কতদিন চলবে অফার ? জানুন বিশদে

Ola Scooter Discount: ওলার বিভিন্ন ধরনের বৈদ্যুতিন স্কুটার ও মোটরসাইকেলের জন্য এই অফার পাওয়া যাবে। আগামী দিনে ৬টি নতুন বৈদ্যুতিন স্কুটার বাজারে আনতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা, এমনটাই জানা গিয়েছে।

Ola Scooter Discount: গত মাসে ওলার বৈদ্যুতিন স্কুটারের বিক্রি ব্যাপক হারে কমে গিয়েছিল আর সেই জন্য এবার গ্রাহক আকর্ষণ করতে বড় ছাড়ের সুযোগ দিয়েছে ওলা ইলেকট্রিক সংস্থা। সমস্ত মডেলের উপরেই এক ধাক্কায় ৪০ হাজার টাকার ছাড় (Ola Scooter Discount) পাওয়া যাচ্ছে ওলার স্কুটারে। তবে আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এই ছাড়ের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্তই রয়েছে এই ছাড়ের সুযোগ। সবথেকে আকর্ষণীয় বিষয় হল এই ছাড়ের সঙ্গে একটি ব্যাটারি ওয়ার‍্যান্টির এক্সটেনশনও দেওয়া হবে। এই অফারের সুবিধে কেবলমাত্র আজকের জন্যই পাওয়া যাবে।

ওলার বিভিন্ন ধরনের বৈদ্যুতিন স্কুটার ও মোটরসাইকেলের (Ola Electric Scooter) জন্য এই অফার পাওয়া যাবে। আগামী দিনে ৬টি নতুন বৈদ্যুতিন স্কুটার বাজারে আনতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা, এমনটাই জানা গিয়েছে।

সম্প্রতি বাজারে ওলা ইলেকট্রিক দুটি নতুন ভ্যারিয়ান্ট চালু করেছে, দুটি নতুন ভ্যারিয়ান্টের সঙ্গে ওলা এস ওয়ান প্রো মডেলও চালু করেছে এই সংস্থা। এই স্কুটারটিতে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। এস ওয়ান প্রো দাবি করে যে তাদের ব্যাটারি প্যাকে ২৪২ কিমির রেঞ্জ পাওয়া যাবে। ওলা এস ওয়ান প্রো-র প্রাথমিক মূল্য ১ লক্ষ ১৪ হাজার ৯৯৯ টাকা।

ওলা এস ওয়ান প্রো প্লাস বাজারে ৪ কিলোওয়াট ও ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক বিকল্প সহ এসেছে। এর ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ পাবেন এবং ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ৩২০ কিমির রেঞ্জ পাবেন। এই মডেলের সর্বোচ্চ গতি ১৪১ কিমি প্রতি ঘণ্টায়।

ওলা এস ওয়ান এক্স বাজারে এসেছে তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প নিয়ে। এই বৈদ্যুতিন স্কুটারে বাজারে ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক পাওয়া যাবে। ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১০৮ কিমি, ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১৭৬ কিমি এবং ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ দেবে। ওলা এস ওয়ান এক্সের দাম শুরু হচ্ছে ৭৯,৯৯৯ টাকা থেকে।

এছাড়া কোমাকির রেঞ্জার বাইকেও এই সময় ৩৫ হাজার টাকার ছাড় মিলছে। এই ছাড়ের সুযোগও কেবলমাত্র এই মাসের জন্যই রয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ১.৪০ লক্ষ টাকা। এতে আপনি পাবেন ৩.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যাতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ২০০ কিমি রাস্তা যেতে পারবেন।

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget