Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ABP Ananda LIVE: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগর জেলা আদালতের। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে মামলা। মহুয়া মৈত্রকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কোর্ট। আজ হাজিরা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি।। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের হয়েছিল তৃণমূলের লোকসভা সাংসদের বিরুদ্ধে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। সশরীরে হাজিরা দিতে বলে সমন পাঠানো সত্ত্বেও মহুয়া গরহাজির ছিলেন বলে অভিযোগ। তিনি হাজির না হওয়াতেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। (Mahua Moitra Arrest Warrant)
কৃষ্ণনগর জেলা আদালত জানিয়েছে, সশরীরে হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছিলেন মহুয়া। কিন্তু তিনি সশরীরে হাজির হলে তবেই তা নিয়ে ভাবার অবকাশ থাকত। মামলাটি এখনও ঝুলে রয়েছে আদালতে। চূড়ান্ত রায় শোনায়নি আদালত।





















