এক্সপ্লোর

OLA E-Bike: ২৫ টাকাতেই চড়তে পারবেন ক্যাব বাইক ! সস্তায় ই-বাইক সার্ভিস শুরু করল এই সংস্থা

Ola Services: ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে ই-বাইক সার্ভিস চালু করা হচ্ছে। ন্যূনতম ২৫ টাকা খরচ করলেই এই ই-বাইকে যাওয়া যাবে ৫ কিমি রাস্তা। কোথায় মিলবে এই ই-বাইকের সুবিধে ?

E-Bike Service: এবার অ্যাপের মাধ্যমে বুক করা যাবে ই-বাইকও (E-Bike)। নতুন সার্ভিস চালু করল ওলা ইলেকট্রিক ইন্ডিয়া (Ola Electric India)। পেট্রোল চালিত গাড়ির সঙ্গে সঙ্গে এবার থেকে গ্রাহক চাইলে ই-বাইকের পরিষেবাও পাবেন একই অ্যাপের মধ্যে। ৫ কিমি. যাওয়ার জন্য খরচ হবে মাত্র ২৫ টাকা। তবে এখনও পর্যন্ত শুধু দিল্লি এবং হায়দরাবাদেই চালু হয়েছে এই সুবিধে।

ওলা ইলেকট্রিক তাঁদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ই-বাইক (E-Bike) সার্ভিসের ক্ষেত্রে ৫ কিমি যাওয়ার জন্য ২৫ টাকা, ১০ কিমি রাস্তার জন্য ৫০ টাকা এবং ১৫ কিমি যাওয়ার জন্য ৭৫ টাকা খরচ হবে গ্রাহকের। ই-বাইকের দুনিয়ায় একের পর এক নতুন গাড়ির মডেল আসছে বাজারে। বিভিন্ন বাইক নির্মাতা সংস্থা তাঁদের পেট্রোল চালিত গাড়ির পাশাপাশি ই-বাইকের মডেলও নিয়ে আসছে বাজারে। জানা গিয়েছে দিল্লি এবং হায়দরাবাদেই ওলা (Ola Electric India) তাঁদের এই ই-বাইক সার্ভিস চালু করেছে। বেঙ্গালুরুতে ই-বাইকের জন্য ২০০টি চার্জিং স্টেশন গড়ে তুলেছে ওলা। তারা জানিয়েছে, আগামী ২ মাসের মধ্যে ভারতের ৩টি শহরে ১০,০০০ টি ওলা ই-বাইক রাস্তায় নামাবে। তবে এই বছরের শেষদিকে আরও সার্ভিস বাড়াতে চলেছে ওলা ইলেকট্রিক। ওলা মোবিলিটির (Ola Electric India) সিইও হেমন্ত বক্সী জানিয়েছেন, বেঙ্গালুরুতে এর আগে একটি পরীক্ষামূলক ই-বাইক ট্যাক্সি পাইলট নিযুক্ত হয়েছিল, আর এর বিরাট সাফল্যের পরে বেঙ্গালুরু, দিল্লি এবং হায়দরাবাদে ই-বাইক সার্ভিস চালু করার ভাবছে সংস্থা।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে ওলা তাঁদের প্রথম ই-বাইক পাইলট প্রজেক্ট শুরু করেছিল যা প্রভূত সাফল্য পায়। আর তার পরেই পাকাপাকিভাবে ই-বাইক সার্ভিস চালু করতে চলেছে ওলা। আপাতত Ola S1 Pro মডেলটি ই-বাইকের জন্য বেছে নেওয়া হয়েছে, তবে এর পরে আরও অন্যান্য মডেলও ই-বাইক সার্ভিসের জন্য ব্যবহৃত হতে পারে।

২০ বছর পর দেশের বাজারে ওলা ইলেকট্রিক তাঁদের IPO নিয়ে আসছে। স্টক মার্কেট নিয়ন্ত্রক SEBI-এর কাছে খসড়া কাগজপত্রও দাখিল করেছে তারা। ওলা ইলেকট্রিক দেশের প্রথম বৈদ্যুতিক যানবাহন কোম্পানি হবে যারা তার আইপিও লঞ্চ করবে। IPO-এর মাধ্যমে বাজার থেকে ৭০০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে ওলা ইলেকট্রিক। তবে কবে IPO লঞ্চ হবে সে ব্যাপারে স্পষ্ট তারিখ কিছু এখনও জানা যায়নি।

আরও পড়ুন: Investment: কীভাবে হবেন কোটিপতি ? কোন স্কিমে কত টাকা রাখলে স্বপ্নপূরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Maruti Dzire EMI : মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
E20 Petrol: গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো
গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget