এক্সপ্লোর

PM E-Drive: আরও ২ বছর ১০,৯০০ কোটি টাকা দেবে কেন্দ্র, গাড়িপ্রেমীদের জন্য বড় খবর; কারা পাবেন সুবিধে ?

Electric Vehicle Subsidy Scheme: বৈদ্যুতিন যানবাহন কিনবেন এমন গ্রাহকরা সরাসরি এই স্কিমের সুবিধে পাবেন। এটি কেবল যানবাহন ক্রয়ের উপরেই ভর্তুকি দেয় না, পাবলিক চার্জিং স্টেশন, টেস্টিং সুবিধে দিয়ে থাকে।

ভারত সরকার বৈদ্যুতিন যানবাহন কেনা আরও সহজতর ও সাশ্রয়ী করার জন্য পিএম ই-ড্রাইভ প্রকল্পের সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছে। জানানো হয়েছে এই স্কিমের সময়সীমা আগামী আরও ২ বছর অর্থাৎ ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে। শুধু তাই নয়, ভারী শিল্পমন্ত্রকের তরফে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে শুরু করা হয় এই প্রকল্পটি যার ব্যয় হয় ১০ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের সময়সীমা ধার্য করা ছিল, কিন্তু এখন এই প্রকল্প ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বৈদ্যুতিন যানবাহন কিনবেন এমন গ্রাহকরা সরাসরি এই স্কিমের সুবিধে পাবেন। এটি কেবল যানবাহন ক্রয়ের উপরেই ভর্তুকি দেয় না, বরং পাবলিক চার্জিং স্টেশন, টেস্টিং সুবিধে এবং স্থানীয়ভাবে ইভি প্রযুক্তির উৎপাদনকেও সমর্থন করে।

পিএম ই-ড্রাইভ স্কিম কী

পিএম ই-ড্রাইভ স্কিম হল ভারত সরকারের একটি স্কিম যার মূল লক্ষ্য হল বৈদ্যুতিন যানবাহন কেনা সহজতর করা। এই প্রকল্পের আওতায় গ্রাহকদের ভর্তুকির পাশাপাশি পাবলিক চার্জিং স্টেশন, টেস্টিং সুবিধে এবং বৈদ্যুতিন যানবাহন প্রযুক্তির স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা হয়। এই প্রকল্পের বাজেট ১০ হাজার ৯০০ কোটি টাকা। এবং ইএমপিএস ২০২৪ প্রকল্পটিও এর সঙ্গে অন্তর্ভুক্ত করা রয়েছে।

কতগুলি যানবাহন এর সুবিধে পাবে ?

সরকার ৪০ লক্ষেরও বেশি জনসংখ্যার ৯টি বড় শহরে ২৪.৮ লক্ষ বৈদ্যুতিন টু-হুইলার, ৩.২ লক্ষ বৈদ্যুতিম থ্রি-হুইলার আর ১৪ হাজারেরও বেশি বাসে ভর্তুকি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর পাশাপাশি বৈদ্যুতিন ট্রাক, অ্যাম্বুলেন্সের জন্যও ৫০০ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে।

নতুন ভর্তুকির সময়সীমা

নতুন ভর্তুকির সময়সীমা অনুসারে, বৈদ্যুতিন দুই চাকা ও তিন চাকার যানবাহনের জন্য এই সুবিধে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত পাওয়া যাবে। যেখানে বৈদ্যুতিন বাস, ট্রাক ও অ্যাম্বুলেন্সের জন্য ভর্তুকি পাওয়া যাবে ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত। দুই চাকার এবং তিন চাকার গাড়ির ক্রেতারা ২০২৫ অর্থবর্ষে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫০০০ টাকা এবং ২০২৬ অর্থবর্ষে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ২৫০০ টাকা ভর্তুকি পাবেন, তবে এটি গাড়ির এক্স শোরুম মূল্যের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত হবে। উদাহরণস্বরূপ যদি একটি বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি ১ কিলোওয়াট আওয়ার হয়, তাহলে এই বছর ৫০০০ টাকা এবং পরের বছর ২৫০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে।

চার্জিং ইনফ্রাস্ট্রাকচারেও বিনিয়োগ

এই প্রকল্পের আওতায় চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের দিকেও বিশেষ নজর দেওয়া হবে। সরকার চার চাকার বৈদ্যুতিন যানবাহনের জন্য ২২ হাজার পাবলিক চার্জার এবং বৈদ্যুতিন বাসের জন্য ১৮০০ চার্জার স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget