এক্সপ্লোর

Revolt RV 400: দেশের প্রথম AI চালিত বাইক ! রিভোল্টের এই মডেলের বুকিং ৫০০ টাকারও কমে ?

Revolt India: একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি প্রায় ১৫০ কিমি. রাস্তা যেতে পারে, সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিমি.। বুকিং হবে মাত্র ৪৯৯ টাকায়। কিনতে চান Revolt-এর এই নতুন বাইক মডেলটি ?

Revolt Electric Bike: দেশের প্রথম AI চালিত বাইক মডেল নিয়ে এসেছে রিভোল্ট (Revolt) সংস্থা। জানেন কী? ২০১৯ সালে প্রথম এই AI চালিত বাইক বাজারে নিয়ে আসে রিভোল্ট ইন্ডিয়া। তবে প্রাথমিকভাবে এই গাড়ির তিনটি রঙের ভ্যারিয়্যান্টই আগে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে হলুদ রঙের একটি মডেল লঞ্চ করেছে এই সংস্থা। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি প্রায় ১৫০ কিমি. রাস্তা যেতে পারে, সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিমি.। উল্লেখ্য যে মাত্র ৪৯৯ টাকা দিলেই এই বাইকটি (Revolt RV400) আপনি বুকিং করতে পারেন।

ভ্যারিয়্যান্ট

মূলত চারটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইকের (Revolt India) মডেলটি – লাইটনিং ইয়েলো, ইক্লিপস রেড, ইন্ডিয়া ব্লু এবং স্টিলথ ব্ল্যাক।

বৈশিষ্ট্য

Revolt RV400 মডেলে একটি প্রজেক্টর হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, চারটে ভিন্ন ভিন্ন এক্সহস্ট সাউন্ড ফেসিলিটি রয়েছে এই গাড়িতে। প্রথমে যদিও এটি রেবেল রেড এবং কসমিক ব্ল্যাক এই রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যেত। পরে এই রঙ বদলেছে। রিভোল্ট এই মডেলের সঙ্গে একটি মোবাইল অ্যাপও পাওয়া যাবে MyRevolt নামে। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইলের জন্য এই সুবিধে রয়েছে। বাইক লোকেটর, ডোর স্টেপ ব্যাটারি ডেলিভারি, মোবাইল সোয়্যাপ স্টেশন, অ্যান্টি থেফট, সাউন্ড সিলেকশন ইত্যাদি ফিচার্স পাওয়া যাবে এই গাড়িতে।

চাকার ফিচার্স

এই বাইকে থাকছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল টায়ার। USD ফ্রন্ট ফর্ক, ডিস্ক ব্রেকের সঙ্গে এই বাইকে থাকছে RBS অর্থাৎ Regenerative Braking System।

গতি

আপনি ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিমি বেগে চালাতে পারবেন এই গাড়িটি (Revolt RV400)। যদি সম্পূর্ণ চার্জ থাকে তাহলে এই বাইকে করে আপনি যেতে পারবেন টানা ১৫০ কিমি রাস্তা। উল্লেখ্য এই বাইকে সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগে সাড়ে ৪ ঘণ্টা।

সাউন্ড

এই বাইকের মধ্যে চার ধরনের সাউন্ড সেট করার অপশন রয়েছে। অ্যাপের মাধ্যমে যে কোনও মোবাইল ফোন থেকে আপনি যে চারটি সাউন্ড সেট করতে পারবেন তা হল- রিভোল্ট, রেবেল, রোর, রেজ।

পাওয়ার হাউজ

এই বাইকে মূলত 3KW mid-drive motor রয়েছে যা কিনা 17nm টর্ক তৈরি করতে সক্ষম।

কত দাম

ক্যাশে কিনলে এই গাড়ির এক্স শো-রুম দাম পড়বে ১,৪২,৯৫০ টাকা। রিভোল্টের ওয়েবসাইট অনুযায়ী ইএমআইতেও কেনা যায় এই গাড়িটি। সেক্ষেত্রে গাড়ির লোনের উপর ন্যূনতম ৭.৯৯ শতাংশ সুদ ধার্য হবে।

আরও পড়ুন: E-bike Taxi: ওলা, উবেরকে টেক্কা দিতে এসে গেল 'বায়ু' ? দেশের প্রথম অ্যাপনির্ভর ই-বাইক

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget