এক্সপ্লোর

E-bike Taxi: ওলা, উবেরকে টেক্কা দিতে এসে গেল 'বায়ু' ? দেশের প্রথম অ্যাপনির্ভর ই-বাইক

Baayu: অসমে চালু হল দেশের প্রথম অ্যাপনির্ভর ই-বাইক 'বায়ু'। দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সম্পর্কে সচেতনতা ইত্যাদি নানা বিষয় মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে অসম সরকার।

Assam E-Bike:  অসমে চালু হল দেশের প্রথম অ্যাপনির্ভর ই-বাইক 'বায়ু' (Baayu)। অসমের রাজ্য পরিবহন কর্পোরেশনের এ এক অভিনব উদ্যোগ। ৭ জানুয়ারি রবিবার গুয়াহাটিতে অসমের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লুবৈদ্য এই ই-বাইকের (E-Bike) উদ্বোধন করেন। ভবিষ্যতে জ্বালানির ঘাটতি, নির্ভরযোগ্য পরিবহনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 'বায়ু' দেশের প্রথম ১০০ শতাংশ বিদ্যুৎচালিত বিকেন্দ্রীভূত অ্যাপনির্ভর ই-বাইক যা কিনা পরিবেশবান্ধব দূষণ নিয়ন্ত্রক পরিবহনের এক অন্যতম প্রয়াস। এই কাজে অসমের এক স্টার্ট আপ কোম্পানিও গভীরভাবে নিয়োজিত আছে।

এই ই-বাইকের মাধ্যমে অসম সরকার প্রায় ৫ হাজার পরিবারের জীবনধারণের উপায় করে দিতে চলেছে, মানুষকে বাইক চালানোর প্রশিক্ষণ দিয়ে, বাইক সরবরাহ করে তাঁদের জীবনবিমা সহায়তা দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় অসম সরকার। ২০২২ সালের অসম এগ্রিগেটর রুলস (Assam Aggregator Rules) অনুযায়ী এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। জানা গিয়েছে এই উদ্যোগের মাধ্যমে বছরে প্রায় ২৯ হাজার টন কার্বন নিঃসরণ (Carbon Emmission) আটকানো সম্ভব এবং তার সঙ্গেই জ্বালানি খরচ হিসেবে প্রতি বছর ৭৩ কোটি টাকা ব্যয় সাশ্রয় সম্ভব হবে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন অসম রাজ্য পরিবহন কর্পোরেশনের ডিরেক্টর রাহুলচন্দ্র দাস।

নীতি আয়োগের 'শূন্য' (Shunya) প্রচারাভিযানের সঙ্গে একত্রে 'বায়ু- স্বচ্ছ্ব বাতাস প্রকল্প' (Baayu) ভারতে দূষণ নিয়ন্ত্রণ এবং আরও বেশি পরিমাণে ইলেকট্রিক বাইক উৎপাদনের উপর জোর দিতে শুরু করেছে। অসমের এতদিনকার পরিবহন ব্যবস্থার চেহারাই বদলে দেবে এই 'বায়ু' ই-বাইক। অসমের অর্থনীতির উন্নয়নের উপর জোর দিতে এই বাইক নির্মাণের মাধ্যমে একইসঙ্গে সরকার ব্যবসায়িক উদ্ভাবনীর উপর জোর দিতে চায় এবং তার পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন হতেও জোর দেয়।

অসমের স্টার্ট আপ কোম্পানিটি এভাবে ই-বাইকের পর ধীর ধীরে অটো, ট্যাক্সি, ক্যাব ইত্যাদির মাধ্যমেও অসমের পরিবহনের চেহারা বদলানোর চেষ্টায় রত। ট্রাভেল নেটওয়ার্কে বদল আনাই এর মুখ্য উদ্দেশ্য। আর এর পাশাপাশি অসম দেশের মধ্যে প্রথম রাজ্য হতে চলেছে যেখানে ই-বাইক অ্যাপ চালু হতে চলেছে। রাজ্যের জন্য এটা অনেক বড় খবর। রবিবার ই-বাইকের উদ্বোধনের দিন অসমের পরিবহন মন্ত্রী বাইক চালকদের ফের একবার সড়কের নীতি-নিয়ম, সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়ার কথা বলেছেন।   

আরও পড়ুন: Hyundai Creta Facelift 2024: প্রকাশ্যে হুন্ডাই ক্রেটার ফার্স্ট লুক ! ইঞ্জিন, ডিজাইন, লুক কেমন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget