এক্সপ্লোর

Best Bikes India: রয়্যাল এনফিল্ড কিনবেন ভাবছেন ? দেখে নিন দেশের বেস্ট সেলার এই ৫ মডেল

Best Seller Royal Enfield: এই তালিকায় প্রথমেই আছে Royal Enfield Classic 350 বাইকের নাম। বেশ কিছু সময় ধরে এই বাইকটি দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ৩৪৯ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইক।

Royal Enfield Bikes: ক্লাসিক এবং প্রিমিয়াম বাইকগুলির মধ্যে এই রয়্যাল এনফিল্ডের বাইক দেশে খুবই জনপ্রিয় বলা চলে। যুবক থেকে বৃদ্ধ বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের বাইক হল এই রয়্যাল এনফিল্ড। এই সংস্থার বেশ কিছু বাইকের মডেল জনপ্রিয় এবং ভারতে বেস্ট সেলার হিসেবে খ্যাত। ক্লাসিক, হিমালয়ান, মেটিওর ইত্যাদি সিরিজের বাইকগুলি সেরা ৫ বাইকের তালিকায় অনায়াসেই ঢুকে পরে। তবে এই বছরের শুরু থেকে কোন পাঁচ মডেল বেশি বিক্রি হয়েছে ? দেখে নিন ২০২৪ সালের এখনও পর্যন্ত সেরা ৫ রয়্যাল এনফিল্ড বাইকের তালিকা।

Royal Enfield Classic 350

এই তালিকায় প্রথমেই আছে Royal Enfield Classic 350 বাইকের নাম। বেশ কিছু সময় ধরে এই বাইকটি দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ৩৪৯ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকে ২০.১ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের দাম এখন ১.৫২ লাখ টাকা থেকে শুরু হয়েছে। এই বছর এপ্রিলেই শুধু এই বাইকের ২৯,৪৭৬ ইউনিট বাইক বিক্রি হয়েছে।

Royal Enfield Hunter 350

রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ মডেলটিও সেরা ৫ বাইকের তালিকায় চলে আসে অনায়াসেই। ৩৪৯ সিসি ইঞ্জিনের এই বাইকের মডেলটির দাম ১,৪৯,৯০০ টাকা। কম দামের প্রিমিয়াম বাইকের মধ্যে এই মডেলটি খুবই জনপ্রিয়। এপ্রিল মাসে দেখা গিয়েছে এই মডেল ১৬,১৮৬ ইউনিট বিক্রি হয়েছে।

Royal Enfield Meteor 350

এই সেরা ৫ বাইকের তালিকায় সবই রয়েছে ৩৫০ সিসির বাইক। বুলেট ও হান্টার মডেলের ইঞ্জিনের মত একই ইঞ্জিন আছে এই রয়্যাল এনফিল্ড মেটিওর ৩৫০ বাইকের মডেলটিতে। ২.০৪ লাখ টাকা দিলেই ঘরে আসবে রয়্যাল এনফিল্ডের এই মডেলটি। আর এপ্রিলে এই মডেলটির বিক্রি হয়েছে ১০,১৩২ ইউনিট।

Royal Enfield Bullet 350

এই তালিকায় চতুর্থ স্থানে আছে জনপ্রিয়তার নিরিখে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলটি। এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনে ২০.২ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। ১.২৪ লাখ থেকে দাম শুরু এই বাইকের যা কিনা আগের মাসে সারা দেশে মোট ১৩,১৬৫ ইউনিট বিক্রি হয়েছে।

Royal Enfield Himalayan 350

সেরা ৫ বাইকের তালিকায় সবার শেষে আছে হিমালয়ান ৩৫০ মডেলটি। ২.৮৫ লাখ টাকা থেকে শুরু হয় এই মডেলের দাম। সর্বোচ্চ দাম হয় ২.৯৮ লাখ টাকা পর্যন্ত। ৪৫২ সিসির একটি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে। অফ রোড ড্রাইভিংয়ের জন্যেই এই বাইক বেশি বিখ্যাত।

আরও পড়ুন: Post Office MIS: ৭.৪ শতাংশ সুদ, সরকারি এই স্কিমে রয়েছে নিশ্চিত মাসিক আয়ের সুবিধা

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget