এক্সপ্লোর

Royal Enfield: দু-দুটি নতুন বাইক আনবে রয়্যাল এনফিল্ড, ৪ লাখের মধ্যেই আপনার গ্যারাজে- ফিচার্সে কী বদল ?

Royal Enfield Updated Version: রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনে সেভাবে কোনও বদল না আসার সম্ভাবনাই বেশি। ২০২৪ ক্লাসিক রয়্যাল এনফিল্ড ৩৫০ একটি ৩৪৯ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড, ফুয়েল ইনজেক্টেড, ইঞ্জিন দ্বারা চালিত গাড়ি।

Royal Enfield Classic Series: রয়্যাল এনফিল্ডের ক্লাসিক সিরিজের দুটি পুরনো মডেলেরই নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। এই বছরই আসবে এই দুটি নতুন আপডেটেড ভার্সন। ক্লাসিক ৩৫০ মডেলটির জন্য নতুন 'জে' প্ল্যাটফর্মে বদলে যাওয়ার পর এটাই প্রথম আপডেট আসবে এই মডেলে। ২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র ফেসলিফট ভার্সনের (Royal Enfield Classic Facelift) তথ্য সেভাবে এখনও পাওয়া যায়নি। অল এলইডি লাইট, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল এর মত ফিচার্সগুলি এতে জুড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই সেগমেন্টে আরও ভাল ফিচার্স নিয়ে হাজির হতে পারে রয়্যাল এনফিল্ড।

পাওয়ারট্রেন ও হার্ডওয়্যারে কী বদল

রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনে সেভাবে কোনও বদল না আসার সম্ভাবনাই বেশি। ২০২৪ ক্লাসিক রয়্যাল এনফিল্ড ৩৫০ একটি ৩৪৯ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড, ফুয়েল ইনজেক্টেড, ইঞ্জিন দ্বারা চালিত গাড়ি। এই ইঞ্জিন রয়্যাল এনফিল্ডের সমস্ত বাইকের মোটরেই থাকে। গাড়ি (Royal Enfield Classic Facelift) চালানর সময় ভাইব্রেশন কমাতে এতে লাগান আছে একটি অতিরিক্ত কাউন্টার ব্যালেন্সার শ্যাফট যা কিনা ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এর সাসপেনশন সেট আপে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন গ্যাস চার্জড রিয়ার সাসপেনশন অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। সামনে ও পিছনে থাকবে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল ABS।

২০২৪ ক্ল্যাসিক রয়্যাল এনফিল্ড ৬৫০

২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র ডিজাইন লুক অনেকটাই ক্লাসিক ৩৫০-র মতই হবে। ক্রোম রিমস, সিগনেচার পাইলট, র‍্যাম্প, রাউন্ড ইন্ডিকেটর, মিরর এবং একটি টেললাইট থাকবে। গোলাকার একটি হেডলাইটও থাকবে এই বাইকের মধ্যে। রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০-র তুলনায় এতে আরও আরামদায়ক বসার জায়গা থাকছে। মোটর শ্যুটার এক্সহস্ট পাইপ, ক্রোম থ্রোটল বডি কভার, রাউন্ড টেললাইট ইত্যাদি ফিচার্স থাকতে পারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ মডেলে (Royal Enfield Classic Facelift)। ক্লাসিক ৬৫০-তে আবার ট্রাডিশনাল টেলিস্কোপিক ফর্ক থাকবে বলে জানা গিয়েছে।

দাম কত হবে

ধারণা করা হচ্ছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র মত দাম একই থাকবে এই আপডেটেড ভার্সন দুটির। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র এখনকার এক্স শো-রুম দাম ৩.৩ লক্ষ টাকা থেকে ৩.৭ লক্ষ টাকার মধ্যে। দাম এই রেঞ্জেই থাকতে পারে বলে মনে করা হচ্ছে।  

আরও পড়ুন: Maruti Suzuki: রেকর্ড হারে ডিভিডেন্ড দেবে এই গাড়ি নির্মাতা সংস্থা, ৪৮ শতাংশ বেড়েছে সংস্থার মুনাফাMaruti Suzuki: রেকর্ড হারে ডিভিডেন্ড দেবে এই গাড়ি নির্মাতা সংস্থা, ৪৮ শতাংশ বেড়েছে সংস্থার মুনাফা

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget