এক্সপ্লোর

SUV Cars: টাটা কার্ভকে টেক্কা দিতে বাজারে আসছে নতুন একটি কুপ এসইউভি, নতুন কী চমক থাকছে ?

Citroen Basalt SUV: ব্যাসাল্ট এসইউভি কুপ মূলত সি থ্রি এয়ারক্রসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার মধ্যে একটা স্পোর্টিয়ার লুক আছে।

সোমনাথ চট্টোপাধ্যায়: সিট্রোয়েন এবার বাজারে আনতে চলেছে কুপ এসইউভির একটি নতুন মডেল। এর নাম দেওয়া হয়েছে সিট্রোয়েন ব্যাসাল্ট। ২৭ মার্চ অর্থাৎ আগামীকালই ভারতের বাজারে লঞ্চ হবে এই গাড়ি। সিট্রোয়েন ব্যাসাল্ট আদপে একটা নতুন ডিজাইন ট্রেন্ডের (Citroen Basalt) উপর তৈরি করা হয়েছে। আর এই জ্যঁরের আরও কিছু নতুন গাড়ি এই বছরই বাজারে আসবে বলে জানা গিয়েছে। এই ব্যাসাল্ট এসইউভি কুপ মূলত সি থ্রি এয়ারক্রসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার মধ্যে একটা স্পোর্টিয়ার লুক আছে। এটি এমন একটি এসইউভি কুপ যা কিনা খুব ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে আসছে বাজারে।

কী ফিচার্স থাকছে গাড়িতে

আশা করা হচ্ছে সি থ্রি এয়ারক্রস মডেলের মতই এই সিট্রোয়েন ব্যাসাল্ট (Citroen Basalt) মডেলটিরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে। তবে এতে কিন্তু একটা কুপের মত ডিজাইন থাকছে। সি থ্রি এয়ারক্রসের সঙ্গে প্ল্যাটফর্ম শেয়ার করলেও এই গাড়িকে আলাদা করে চেনার মত অনেক উপাদান আছে। ১৭ ইঞ্চির অ্যালয় হুইল থাকছে এই গাড়িতে।

ইন্টিরিয়রে বড় চমক

তবে এই গাড়ির মডেলের অন্যতম বড় ফ্যাক্টর হল এর ইন্টিরিয়র যেখানে সিট্রোয়েন গাড়ি তাঁর ফিডব্যাক বসিয়ে রেখেছে ইন্টিরিয়রে, সি থ্রি এয়ারক্রসের তুলনায় অনেক অনেক বেশি ফিচার্স রাখার কথা ভাবা হচ্ছে এই মডেলের গাড়িতে।

আরও কী ফিচার্স থাকবে ?

আশা করা হচ্ছে সিট্রোয়েন ব্যাসাল্ট (Citroen Basalt) মডেলে থাকবে অটোমেটিক ক্লাইমেট কনট্রোল, ক্রুজ কনট্রোল, এলইডি হেডল্যাম্প, পুশ বাটন, স্টার্ট বা স্টপ এবং আরও অনেক কিছু। তবে কিছু ক্ষেত্রে কস্ট কাটিং ব্যাসাল্টে দেখা গিয়েছে, আর সেটাই ভারতের বাজারে এর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে।

পাওয়ারট্রেন

সিট্রোয়েন ব্যাসাল্টের (Citroen Basalt) পাওয়ারট্রেন ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে আছে এবং সেখানে ম্যানুয়াল ও অটোমেটিক দুই ধরনের বিকল্পই আছে। ব্যাসাল্ট যদিও স্থান পাবে সি থ্রি এয়ারক্রসের উপর এবং এর ফলে ম্যানুয়াল ও অটোমেটিক অপশন স্টার্টেই থাকবে। তবে জানা গিয়েছে এই মডেলের একটি ইভি ভার্সনও খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে।   

এই এসইউভি কুপ নিয়ে আরও তথ্য শীঘ্রই বিস্তারিত জানা যাবে সংস্থার পক্ষ থেকে ইন্টিরিয়রের আরও ছবিও প্রকাশ্যে আসবে। টাটা কার্ভ ও অন্যান্য সমগোত্রীয় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে এই সিট্রোয়েন ব্যাসাল্ট।    

আরও পড়ুন: Global Rich List 2024: ভারতে কতজনের সম্পদের পরিমাণ হাজার কোটি পেরিয়ে ? দেখুন কী বলছে সমীক্ষা

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget