এক্সপ্লোর

Tata Altroz Racer: শক্তিশালী ইঞ্জিন, দুরন্ত ফিচার্স ! আরও কী চমক আছে টাটার অ্যালট্রোজ রেসারে ?

Tata Cars: টাটার অন্যান্য গাড়িগুলির মধ্যে নেক্সনের এই একই পাওয়ারট্রেন বা ইঞ্জিন রয়েছে, আইটার্বো অ্যালট্রোজের থেকেও এর শক্তি বেশি। ১২০ বিএইচপি পাওয়ার এবং ১৭০ এনএম ক্ষমতা উৎপন্ন হয় এই ইঞ্জিনে।

সোমনাথ চট্টোপাধ্যায়: টাটা অ্যালট্রোজ মডেলের গাড়িটি যখন বাজারে আসে, সেই সময় বাজারে একটা প্রবল চাহিদা আসে যে এই গাড়ির পাওয়ারট্রেন (Tata Altroz Racer Review) অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার আছে। আর সেই চাহিদা মেনেই টাটা মোটরস এবার তাই অ্যালট্রোজ রেসারের একটি নতুন ভার্সন নিয়ে এসেছে যাতে রয়েছে আইটার্বো ইঞ্জিন। একইসঙ্গে, অ্যালট্রোজ রেসার একটি আদ্যোপান্ত হট হ্যাচব্যাক গাড়ি। এই নতুন গাড়িটি আদপে একটি পারফরম্যান্স ওরিয়েন্টেড গাড়ি। টাটা অ্যালট্রোজের মতই অ্যালট্রোজ রেসার একইরকম শক্তিশালী ইঞ্জিন (Tata Altroz Racer) নিয়ে এসেছে। স্পোর্টিয়ার লুক এবং আরও অন্যান্য ফিচার্সের সঙ্গে এসেছে টাটা অ্যালট্রোজ রেসার।

টাটার এই গাড়ির শক্তিশালী পাওয়ারট্রেন

টাটার অন্যান্য গাড়িগুলির মধ্যে নেক্সনের এই একই পাওয়ারট্রেন বা ইঞ্জিন রয়েছে, আইটার্বো অ্যালট্রোজের থেকেও এর শক্তি বেশি। ১২০ বিএইচপি পাওয়ার এবং ১৭০ এনএম ক্ষমতা উৎপন্ন হয় এই ইঞ্জিনে। অ্যালট্রোজ রেসারের ১০ বিএইচপি ক্ষমতা ও ৩০ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা আছে।

অ্যালট্রোজ রেসারের ইন্টিরিয়রের দিক কতটা ভাল

ড্রাইভার ডিসপ্লে, টাচস্ক্রিন টাটার অ্যালট্রোজ রেসারের অন্যতম আকর্ষণ। এর কারণে এই গাড়ি চালাতে বেশ ভাল লাগে। আরামবোধ হয়। এই গাড়িতে যে ৩৬০ ডিগ্রি ক্যামেরা আছে, তাও এক কথায় অসাধারণ। ভেন্টিলেটেড সিটগুলি এই গাড়ির অন্যান্য যন্ত্রাংশের থেকে অনেকাংশে ভাল। নতুন মানের স্টিয়ারিং হুইল এবং নতুন শিফটার এতে রাখা হয়েছে।

অ্যালট্রোজ রেসারের কী ফিচার্স

একটা স্পোর্টি লুক নিয়ে বাজারে এসেছে টাটার অ্যালট্রোজ রেসার। এই গাড়ির গিয়ারবক্স বেশ কিছুটা আলাদা অন্যান্য গাড়ির তুলনায়। গাড়ির অন্যান্য অংশের ডিজাইনের থেকেও এই ডিজাইন অনেকটাই আআলদা। এই গাড়ি পরে অটোমেটিক ডিসিএ সহ বাজারে আসতে পারে। খুব শীঘ্রই টাটা অ্যালট্রোজ রেসারের ডিসিএ ভ্যারিয়ান্ট বাজারে আসতে চলেছে বলেই ধারণা করা যায়।

চালিয়ে কেমন আরাম টাটা অ্যালট্রোজ রেসার

এই হ্যাচব্যাক গাড়িতে আপনি যদি রোজ যাতায়াত করেন, তাহলে আপনার কোনওভাবেই ক্লান্তি আসবে না। গাড়ির চেহারার দিক থেকে দেখতে গেলে এই টাটা অ্যালট্রোজ রেসার এক কথায় অসাধারণ। তবে এর লুকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এর পারফরম্যান্স। আইটার্বো ইঞ্জিনের সঙ্গে এই গাড়িতে অনেকগুলি ফিচার্স এসে জুড়েছে। তবে এর অটোমেটিক ভ্যারিয়ান্টের পারফরম্যান্স যে এর থেকেও ভাল হবে সে কথা ধরেই নেওয়া যায়।   

আরও পড়ুন: Best CNG Cars: দেশের সেরা সিএনজি গাড়ি, মারুতি থেকে টাটা পর্যন্ত নাম রয়েছে কাদের ?

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget