এক্সপ্লোর

Tata Motors: গাড়ির দাম বাড়তে চলেছে টাটার, কবে থেকে ?

Tata Cars: টাটা মোটরস জানাল যে তাদের গাড়ির দাম বাড়বে এবার। আগামী মাস থেকেই নাকি এই বর্ধিত দাম কার্যকর হবে। সমস্ত রেঞ্জের গাড়ির দাম বাড়বে ০.৭ শতাংশ।

Tata Cars: ইভির দুনিয়াতে সম্প্রতি টাটা নেক্সনের পর আরও একটি ইভি মডেল নিয়ে এসেছে টাটা। SUV-র দিক থেকেও নিত্য নতুন মডেল আনছে টাটা। কিন্তু এরই মাঝে টাটা মোটরস জানাল যে তাদের গাড়ির দাম বাড়বে এবার। আগামী মাস থেকেই নাকি এই বর্ধিত দাম কার্যকর হবে।

রবিবার ২১ জানুয়ারি টাটা মোটরস (Tata Motors) জানিয়েছে, তাদের সমস্ত রেঞ্জের প্যাসেঞ্জার ভেহিকলের দাম বাড়তে চলেছে। ইলেকট্রিক ভেহিকলগুলিরও দাম বাড়বে আগামী মাস থেকেই এমনটাই জানা গিয়েছে। টাটার পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত রেঞ্জের গাড়িতে ০.৭ শতাংশ হারে দাম বাড়বে আগামী ১ ফেব্রুয়ারি থেকেই। একটি বিজ্ঞপ্তিতে টাটা গোষ্ঠী জানিয়েছে ইনপুট কস্ট বেড়ে যাওয়ার কারণেই দাম বাড়াতে হচ্ছে গাড়ির।

এই মাসের শুরুর দিকেই টাটা গ্রুপ (Tata Motors) জানিয়েছিল যে বিশ্বের বাজারে হোলসেল গাড়ি বিক্রি তাদের প্রায় ৯ শতাংশ বেড়েছে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে। অর্থাৎ সংখ্যার হিসেবে বিশ্বজুড়ে ২০২৩-২৪ অর্থবর্ষের বিগত ত্রৈমাসিকে টাটার প্রায় ৩,৩৮,১৭৭ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। একই ত্রৈমাসিকে টাটার বাণিজ্যিক গাড়ির বিক্রি ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বেড়েছে মাত্র ১ শতাংশ, অর্থাৎ বিক্রি হয়েছে ৯৮,৬৭৯ ইউনিট গাড়ি। আর টাটা মোটরসের প্যাসেঞ্জার গাড়ি বিক্রি হয়েছে ১,৩৮,৪৫৫ ইউনিট অর্থাৎ গাড়ির বিক্রি বেড়েছে ৫ শতাংশ।

টাটার জাগুয়ার আর ল্যান্ড রোভারের বিক্রিও বেড়েছে। বিশ্বের বাজারে এই গাড়ির বিক্রি হোলসেলে ১,০১,০৪৩ ইউনিট অর্থাৎ ২৭ শতাংশ বেড়েছে। ইভির দুনিয়াতেও পা রেখেছে টাটা। টাটা সিয়েরার ইভি ভার্সন আসছে বাজারে, টাটা পাঞ্চ এসে গিয়েছে। তবে গাড়ির দাম বৃদ্ধিতে এর পরের ত্রৈমাসিকে গাড়ি বিক্রিতে কত প্রভাব পড়বে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।  

শুধু টাটা মোটরস নয়, গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি সুজুকিও। সংস্থার তরফে জানা গিয়েছে যে সমস্ত গাড়ির (Maruti Suzuki) মডেলের দামই এক হারে ০.৪৫ শতাংশ বাড়ছে। উল্লেখ্য এই বর্ধিত দাম কার্যকর হয়েছে ১৬ জানুয়ারি থেকেই। ২০২৩ সালের শেষ দিক থেকেই মারুতি সুজুকি সংস্থা জানিয়েছিল যে তারা তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদন মূল্য অনেকটাই বেড়েছে।

সূত্রের খবর, জাপানের সুজুকি মোটর কোম্পানির অধীনে এই মারুতি সুজুকির গাড়ি বিক্রি বেশ কিছুদিন ধরে অনেকটাই কমে গিয়েছে। কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে গাড়ির দাম এত বেড়ে চলেছে, তাই মারুতির একনিষ্ঠ ক্রেতারাও আর এই গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন না।

আরও পড়ুন: Lexus RX India: হাইব্রিড SUV-র দুনিয়ায় সেরা লাক্সারি মডেল নিয়ে এল Lexus, পারফরম্যান্স কেমন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget